30/04/2026
অভিবাসী শ্রমিকদের উপর চলমান সহিংসতা, হয়রানি, শোষণ বন্ধ এবং কর্মস্থল পরিবর্তনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয়ের সমানের কর্মসূচি!
আজ আমরা রাষ্ট্রপতির কার্যালয়ের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করেছি। এই কর্মসূচির মাধ্যমে আমরা জোরালোভাবে দাবি জানিয়েছি—অভিবাসী শ্রমিকদের উপর চলমান সহিংসতা, হয়রানি ও শোষণ বন্ধ করতে হলে অবশ্যই কর্মস্থল পরিবর্তনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
আমরা প্রতিদিন দেখছি, অনেক শ্রমিক অন্যায় আচরণ, বেতন বঞ্চনা, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু বর্তমান ব্যবস্থায় তারা সহজে কর্মস্থল পরিবর্তন করতে না পারায় বাধ্য হয়ে সেই একই নির্যাতনের মধ্যে কাজ চালিয়ে যেতে হচ্ছে। এই অবস্থা সম্পূর্ণ অমানবিক এবং মানবাধিকারের পরিপন্থী।
আমরা স্পষ্টভাবে বলতে চাই—অভিবাসী শ্রমিকরা কোনো দাস নয়, তারা মানুষ। তাদেরও সম্মান, নিরাপত্তা এবং ন্যায্য অধিকার পাওয়ার অধিকার রয়েছে। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাই:
কর্মস্থল পরিবর্তনের স্বাধীনতা নিশ্চিত করুন, শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষা করুন, এবং সব ধরনের নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।
আমাদের এই সংগ্রাম ন্যায়বিচারের জন্য, মর্যাদার জন্য এবং একটি নিরাপদ কর্মপরিবেশের জন্য। সকলকে এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করার আহ্বান জানাই।