Sustainable Bachelor

Sustainable Bachelor Information is the Power.

কাশফুল 💗
18/09/2021

কাশফুল 💗

বিশেষ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন"পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতন হোন"আয়োজনেঃ ইয়েস গ্রুপ,শ্রীমঙ্গল সহযোগিতাঃ সচেতন নাগরিক ...
07/03/2021

বিশেষ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
"পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতন হোন"
আয়োজনেঃ ইয়েস গ্রুপ,শ্রীমঙ্গল
সহযোগিতাঃ সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্রদ্ধেয় নজরুল ইসলাম স্যার, সনাক সভাপতি শ্রদ্ধেয় দ্বীপেদ্র ভট্টাচার্য স্যার, ইয়েস আহবায়ক জিডিশন প্রধান সূচিয়াং দাদা, এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী দাদা।
শ্রদ্ধেয় নজরুল ইসলাম স্যার বলেন,পর্যটন নগরী শ্রীমঙ্গলের সৌন্দর্য রক্ষার সাথে সাথে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণ পিপাসুও জনসাধারণ সবার সচেতনতা প্রয়োজন এবং তিনি আরো বলেন বর্তমানে পর্যটন নগরীর বধ্যভূমি থেকে লাউয়াছড়া সড়কের দুপাশে পলিথিন/প্লাস্টিকজাতীয় ও ময়দা-আবর্জনা ফেলার নির্দিষ্ট ডাস্টবিন নেই এবং
অতি শীঘ্রই ডাস্টবিন স্হাপনের প্রস্তাব রাখেন এবং তা রক্ষণাবেক্ষণ দায়িত্ব দেন ইয়েস গ্রুপের উপর।
information collected : জুঁই দেব

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সিলেট বিভাগে প্রথম টেস্টটিউব পদ্ধতিতে শিশু জন্ম দেয়ার চিকিৎসা শুরু করেছে 'দীপশিখা ইনফার্টিলি...
22/12/2020

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সিলেট বিভাগে প্রথম টেস্টটিউব পদ্ধতিতে শিশু জন্ম দেয়ার চিকিৎসা শুরু করেছে 'দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সেলিং সেন্টার'।
সন্তান জন্মদানে অক্ষম নারী-পুরুষদের আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে স্বল্প খরচে (আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে) টেস্টটিউব পদ্ধতিতে সন্তান জন্ম দিতে পারবেন।
এমনকি ভারতে গিয়ে বন্ধ্যত্বের যে চিকিৎসা পাওয়া যায় সেই মানের চিকিৎসা এখন থেকে কম খরচে বাংলাদেশের শ্রীমঙ্গলে পাওয়া যাবে বলেও জানান দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সেলিং সেন্টারের প্রতিষ্ঠাতা বন্ধ্যত্ব চিকিৎসক নিবাস চন্দ্র পাল।
তার তত্ত্বাবধানে প্রসূতি, স্ত্রীরোগ ও বন্ধ্যত্ব চিকিৎসার সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে একটি বিশেষায়িত হাসপাতাল।
এ উপলক্ষে শনিবার শহরের কলেজ রোডে স্থাপিত দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সেলিং সেন্টারের কনফারেন্স রুমে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ডা. নিবাস গবেষণার একটি তথ্য সাংবাদিকদের জানান। তিনি বলেন, মোবাইল ফোন প্যান্টের পকেটে রাখার কারণে কল আসার সময় ক্ষতিকর তরঙ্গ বিকিরণ করে শুক্রাণুর ওপর প্রভাব ফেলে। ফলে পুরুষদের শুক্রাণুর ঘনত্ব কমে গিয়ে তাদের প্রজননতন্ত্রের ক্ষতি করে।
দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সেলিং সেন্টারের চেয়ারম্যান দীপশিখা ধর জানান, তার সেন্টারে ইতিমধ্যে ২৫৪ বন্ধ্যত্ব রোগীর ফার্টিলিটি প্রমোটিং সার্জারি হয়েছে এবং এদের মধ্যে কাঙ্ক্ষিত সাফল্য প্রায় ১০৯ জনের। এ ছাড়া প্রতিমাসে ১২০-১২৫ রোগীর শুক্রাণু পরীক্ষা করা হয়।
তিনি বলেন, দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সেলিং সেন্টারের যাত্রা শুরু হয় ২০১২ সালে। প্রথম দিকে রোগীদের বন্ধ্যত্ব সম্পর্কে কাউন্সেলিং, হরমোন ও বীর্য পরীক্ষা এবং মেডিকেল ট্রিটমেন্ট দিয়েই শুরু করা হয় বন্ধ্যত্ব চিকিৎসার কাজ। এতে সাফল্য আসে প্রায় ১৮ শতাংশ।
পরবর্তী সময় ফার্টিলিটি প্রমোটিং সার্জারি ও ইনট্রা ইউটারিন ইনসেমিনেশন (আইইউআই) পদ্ধতির মাধ্যমে আরও উন্নত চিকিৎসাসেবা শুরু করা হয়। এটির মাধ্যমে এ পর্যন্ত ৩৩১টি দম্পতি চিকিৎসা নিয়েছেন। ইতিমধ্যে সাফল্য পেয়েছেন ৪৯ দম্পতি। এ সাফল্যের হার আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে তিনি জানান।

তিনি বলেন, ২০২০ সালে ইনফার্টিলিটির পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দেয়ার লক্ষ্যে এগিয়ে যায় এ প্রতিষ্ঠানটি। তবে কিছুটা বাধাপ্রাপ্ত হয় করোনার কারণে। তার পরও গত নভেম্বর মাসে ইন ভিটরো ফার্টিলাইজেশন (আইভিএফ) ল্যাব সেটআপ করা হয়। যারা ভারতে গিয়ে ইনফার্টিলিটির চিকিৎসা নেন; এর মাধ্যমে এখন দেশের শ্রীমঙ্গলেই এ চিকিৎসা দেয়া সম্ভব।
এই সেন্টারে এখন থেকে ইন ভিটরো ফার্টিলাইজেশন ল্যাবের সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্পার্ম ফ্রিজিং থেকে শুরু করে সব ধরনের প্রজনন স্বাস্থ্যসেবা দেয়া হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক অবিনাশ আচার্য, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সহসভাপতি ইসমাইল মাহমুদ, ভারপ্রাপ্ত সম্পাদক ইমাম হোসেন সোহেল ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিনসহ অন্য সাংবাদিকরা।
সূত্র ঃ যুগান্তর
.info

26/10/2020

শ্রীমঙ্গলে আমড়াইলছড়া চা বাগান থেকে রমন দাস (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
মৃত রমন দাস আমড়াইলছড়া চা বাগানের দুখিয়া দাসের ছেলে। স্থানীয়রা জানায় গতকাল রাত সাড়ে ৮টার দিকে পুলিশ এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, গতকাল রাতে চা বাগানের ৬নং লেবার লাইনে ছোট একটি পুকুরে রমনের লাশ পড়ে আছে বলে শ্রীমঙ্গল থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংগ্রহঃ
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি

শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
18/10/2020

শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। October 18, 2020 October 18, 2020 মৌলভীবাজারের শ...

এবার শ্রীমঙ্গলে ধর্ষণ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় স্বামীকে ছাড়িয়ে আনতে উকিলের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গত ১৯ সেপ্...
11/10/2020

এবার শ্রীমঙ্গলে ধর্ষণ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় স্বামীকে ছাড়িয়ে আনতে উকিলের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গত ১৯ সেপ্টম্বর সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের হামিদা গেস্ট হাউজে নিয়ে ২৫ বছরের এক বিবাহিত নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ধর্ষণের শিকার হওয়া ঐ নারী শনিবার শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ করেন। পরে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে রোববার সকালে ধর্ষণের অভিযোগে কাজল মিয়া (৩০), মতিন মিয়া (২০) কে উপজেলার আমরাইল ছড়া চা বাগান থেকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। অভিযুক্ত কাজল মিয়া (৩০), মতিন মিয়া (২০) ও ধর্ষণের শিকার নারী উপজেলার সাতগাঁও ইউনিয়নের আঐ গ্রামের বাসিন্দা। গ্রেফতারের পর তাদের মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়।
সূত্র ঃ এস কে দাস সুমন

10/10/2020

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও এলাকায় অতর্কিত হামলায় খুরের আঘাতে যুবলীগের এক নেতা গুরুতর আহত হয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও আহত ইসবপুর এলাকার আব্দুর রহিম পিতা আস্বদ উল্লাহ’র বক্তব্যে জানা যায়,আজ শনিবার ( ১০ অক্টোবর) দুপুর একটার দিকে ব্যবসায়ীক কাজে নোয়াগাঁও গ্রামের দুই তলা বিল্ডিং এর সামনে মোটর সাইকেলে অবস্থান করে এসময় কিছু বুঝার আগেই ভাল-মন্দ জিজ্ঞাসা করা কালীন সময়ে তার শরীরে খুর দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে জুনায়েদ নামের এক ছেলে। সাইকেল থেকে নামার আগেই এলোপাতাড়ি আঘাত করে সে পালিয়ে যায়। ক্ষতস্থানে প্রচুর সেলাই লেগেছে তার অবস্থা আশঙ্কাজনক।
আহত আব্দুর রহিম (৩৮) জানান, হামলাকারী জুনায়েদ আহমেদ (২২) পিতা আব্দুল খালেক তাকে খুর দ্বারা এলোপাতাড়ি আঘাত করে এসময় তিনি কোন কিছু বুঝে উঠার আগেই সে পালিয়ে যায়, তার সাথে আরো কেউ থাকতে পারে বলে ধারণা করছে তিনি।হামলার কারণ হিসেবে আব্দুর রহিম জানান কিছুদিন আগে একটি গরু চুরি হয়েছে এ ব্যাপারে বিচারের জের ধরে এ হামলা হতে পারে বলে তার ধারণা।
উল্লেখ্য, আব্দুর রহিম পিতা আস্বদ মিয়া ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক, ইসবপুর এলাকার বাসিন্দা। অপরদিকে হামলাকারী জুনায়েদ মিয়া পিতা আব্দুল খালিক গ্রাম পর্ব নোয়াগাঁও, শ্রীমঙ্গল এর বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে আহত রহিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক তাকে মৌলিবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এ উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

সূত্রঃ আমার সিলেট ২৪. কম

06/10/2020
শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডে ১নং পুল ভোর ৫.৪৫ মিনিটে সড়ক দুর্ঘটনায়, রিকসা চালক এর অবস্থা আশংকা জনক, বিদ্যুৎ নেই এই এলাকায় ,...
06/10/2020

শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডে ১নং পুল ভোর ৫.৪৫ মিনিটে সড়ক দুর্ঘটনায়, রিকসা চালক এর অবস্থা আশংকা জনক, বিদ্যুৎ নেই এই এলাকায় ,চালক ঘুমন্ত অবস্থা গাড়ি চালানোর জন্য এই দূরঘটনা।

Address

Harald Jensens Gade 6, 4. Th
Maulvi Bazar
2450

Alerts

Be the first to know and let us send you an email when Sustainable Bachelor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sustainable Bachelor:

Share