World travellers vlog bd

World travellers vlog bd World Traveler

16/01/2025

প্রিয় সম্মানিত পার্টনার,

সৌদি আরব ভ্রমণের জন্য বাধ্যতামূলক টিকাদান নোটিশ

প্রযোজ্য তারিখ: ১লা ফেব্রুয়ারি ২০২৫ থেকে

উমরাহ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে হলে কোয়াড্রিভ্যালেন্ট নেইসিরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণের সনদপত্র বাধ্যতামূলক করেছে সৌদি হজ মন্ত্রণালয়।

✅ যাত্রার কমপক্ষে ১০ দিন আগে টিকা নিতে হবে।

✅ ভ্যালিডিটি: কনজুগেট টাইপ – ৫ বছর পর্যন্ত।

✅ ১ বছরের নিচে শিশুরা এ নিয়মের আওতামুক্ত।

ভ্রমণের সময় চেক-ইন কাউন্টারে টিকার সনদপত্রের (২ কপি) প্রয়োজন হবে।

যেখানে টিকা দেয়া যাবেঃ

Civil Surgeon offices of all districts
Dhaka Medical College Hospital
Sir Salimullah Medical College and Mitford Hospital
Shaheed Suhrawardy Medical College Hospital
Kurmitola General Hospital
Combined Military Hospital
Government Employees Hospital

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গ...
23/12/2023

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। (আমরা সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করার উদ্যোগ নিয়েছি)
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ দেখলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনার ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবে এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকা এভয়েড করাই উত্তম।
১৫. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একান্তই কাম্য।

জনস্বার্থে : ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার।

চেন্নাই টু ভেলর প্রায় ১৩৮ কি.মি পথ ১৬০ রুপি, এতো কম পৃথিবীর কোথাও হবেনা!চেন্নাই এয়ারপোর্টে নেমে অনেকেই ভেলর সিএমসি হাসপা...
19/12/2023

চেন্নাই টু ভেলর প্রায় ১৩৮ কি.মি পথ ১৬০ রুপি, এতো কম পৃথিবীর কোথাও হবেনা!

চেন্নাই এয়ারপোর্টে নেমে অনেকেই ভেলর সিএমসি হাসপাতালে যেতে প্রাইভেটকারে প্রায় ২০০০-৩০০০ রুপি দিয়ে রিজার্ব করে যায়। তবে এভাবে সবার পক্ষে যাওয়া সম্ভব নয়। আর্থিক প্রবলেম থাকে তাদের বাস সর্ভিসই বেস্ট হবে।

এই বাস, যাত্রী উঠানোর জন্য কোথাও থামে না। তবে কোন যাত্রী নামতে চাইলে নামিয়ে দিবে। আশ্চর্য হলেও, এটাই সত্য।

** টাইমিং একদম পারফেক্ট, যাত্রী হোক বা না হোক, CMBT বাস স্ট্যান্ড থেকে সকাল ৭ টা ৫ বাজলে ড্রাইভার ইঞ্জিন চালু করে এবং ৭ টা ১০ বাজার সাথে সাথে রানিং....

** যাত্রাপথে সব সময় দরজা লক করা থাকে তাই চাইলেও আপনি উঠতে পারবেন না। বাসে কোন হেল্পার থাকে না। শুধু ড্রাইভার ও কন্ডাক্টর বা সুপার ভাইজার। তবে সাউথ ইন্ডিয়ার বাসে মাত্র ২ জন থাকে (৩ জন কখনো দেখি নাই)।

ভ্রমণ হবে সহজে..

05/12/2023

বিদেশের মাটিতে এরকম সিচিয়সনে পরলে অযথা তর্কে না জরিয়েছি যত দ্রুত সম্ভব স্থান ত্যাগ করা।
বাঙ্গালীদের কি দরকার ক্রিকেট নিয়ে এত মাতামাতি করার!

25/11/2023
সৌদি (SV) এয়ারলাইন্সের ওমরা টিকেট ইস্যু পলিসি আজ আমরা জানবো, ওমরা টিকেট ইস্যুর ক্ষেত্রে SV এয়ারলাইন্সের রুলস পলিসি কি অথ...
22/09/2023

সৌদি (SV) এয়ারলাইন্সের ওমরা টিকেট ইস্যু পলিসি

আজ আমরা জানবো, ওমরা টিকেট ইস্যুর ক্ষেত্রে SV এয়ারলাইন্সের রুলস পলিসি কি অথবা কোন রেস্ট্রিকশন আছে কি না...

বিমান (BG) বাংলাদেশ এয়ারলাইন্সের মত সৌদি এয়ারলাইন্সের ওই ভাবে কোন ক্লাস রেস্ট্রিকশন নেই। আপনি সিস্টেমে যেই ফেয়ার বা যেই ক্লাস-ই পাবেন, সেটা বুক করে ওমরা ফেয়ার লোড দিয়ে ইস্যু করতে পারবেন। কোন প্রবলেম হবে না। যাত্রী বোর্ডিং পাবে কোন হ্যাসেল ছাড়া।
কিন্তু এখানে একটা কথা আছে...
সৌদি(SV) এয়ারলাইন্সের ওমরা টিকেট ইস্যুর ক্ষেত্রে রিটার্ন টিকেটটাও সৌদি এয়ারলাইন্সের হতে হবে এবং সেটা হতে হবে সেইম PNR ও একটি টিকেট নাম্বারে-ই…
আমরা জানি, ওমরা প্যাঁসেঞ্জারের জন্য রিটার্ন টিকেট বাধ্যতামূলক। প্যাঁসেঞ্জারকে রিটার্ন টিকেট কনফার্ম করেই ট্রাভেল করতে হয়। তো অনেক সময় যাত্রীর ডিমান্ডের কারনে বা রিজারভেশন অফিসার যাত্রীর খরচ কমানোর জন্য যাওয়া এবং আসার টিকেট দু’টা ভিন্ন এয়ারলাইন্সে ইস্যু করে দেয়।
কিন্তু এই কাজ টা সৌদি (SV) এয়ারলাইন্সের ক্ষেত্রে করা যাবে না। এই ক্ষেত্রে সৌদি (SV) এয়ারলাইন্স খুব বেশী স্ট্রিক্ট। এয়ারলাইন্স এই সিচুয়েশনে বোর্ডিং দিবে না আপনার যাত্রীকে।
তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, সৌদি (SV) এয়ারলাইন্সের ওমরা প্যাসেঞ্জারের রাউন্ড ট্রিপের টিকেট এক PNR এবং এক টিকেট নাম্বারে অবশ্যই হতে হবে। অন্যথায়, আপনার বিপদ আবশ্যিক ।

পুরো লেখাটা সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো।
US-Bengal Travels & Tours পেজটিতে লাইক দিয়ে কানেক্টেড থাকতে পারেন আমাদের সাথে...

বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক গন 🇧🇩 - 🇮🇳 ভারতের নিম্ন লিখিত  স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন 1. বেনাপোল Land Po...
11/09/2023

বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক গন 🇧🇩 - 🇮🇳 ভারতের নিম্ন লিখিত স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন

1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোবার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

(সংগ্রহিত)

সেপ্টেম্বর মাসে চালু হচ্ছে ভারতের আগরতলা ও বাংলাদেশের আখাউড়া রেলপথ
23/07/2023

সেপ্টেম্বর মাসে চালু হচ্ছে ভারতের আগরতলা ও বাংলাদেশের আখাউড়া রেলপথ

নতুন বাজেটে বিয়ের কর বৃদ্ধি!! সবাই সাবধান...
02/06/2023

নতুন বাজেটে বিয়ের কর বৃদ্ধি!!
সবাই সাবধান...

কম খরচে ভ্রমন ভিসা, টিকেটিং, ভ্রমন প্যাকেজ,  আমার ভ্রমন অভিজ্ঞতা সহ বিশ্ব ভ্রমন সংক্রান্ত নিত্য নতুন তথ্য পেতে আমার ইউটি...
01/05/2023

কম খরচে ভ্রমন ভিসা, টিকেটিং, ভ্রমন প্যাকেজ, আমার ভ্রমন অভিজ্ঞতা সহ বিশ্ব ভ্রমন সংক্রান্ত নিত্য নতুন তথ্য পেতে আমার ইউটিউভ চ্যানেল সাবস্ক্রাইভ করুন।

Dear Viewers, For those of you who are going to visit Darjeeling Sikkim Gangtok in India, I am going to give you a good hotel review in Siliguri today at a v...

♦ ইন্ডিয়ান ভিসা আবেদনের জন্য নিম্মলিখিত কাগজপত্র গুলো এখনি গুছিয়ে রাখুন, সময় করে আবেদন করে ফেলুনঃ১. ০৬ মাস মেয়াদ সম্পন্...
11/04/2023

♦ ইন্ডিয়ান ভিসা আবেদনের জন্য নিম্মলিখিত কাগজপত্র গুলো এখনি গুছিয়ে রাখুন, সময় করে আবেদন করে ফেলুনঃ

১. ০৬ মাস মেয়াদ সম্পন্ন বৈধ পাসপোর্ট কপি
২. সদ্য তোলা ২*২ ইঞ্চি পাসপোর্ট সাইজ ছবি
৩. বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল
৪. জাতীয় পরিচয়পত্র
৫. আপনার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে
৬. ট্রেড লাইসেন্স অথবা চাকরির এনওসি লেটার
৭. ব্যাংক স্টেটমেন্ট
৮. পূর্ববতী সর্বশেষ ইন্ডিয়ান ভিসার কপি (যদি পূর্বে ইন্ডিয়ায় ভ্রমণ করে থাকেন)
৯. বিগত দশ বছরে যেসকল দেশ ভ্রমণ করেছেন সেই সকল দেশের নাম উল্লেখ করুন
১০. যদি আপনি স্টুডেন্ট বা অন্যের ইনকাম সোর্সের উপর নির্ভরশীল হন তবে উক্ত ব্যাক্তির কর্মবিবরণী উল্লেখ করুন (ভিজিটিং কার্ড)
১১. মেডিকেল ভিসার ক্ষেত্রে বাংলাদেশে দেখানো ডাক্তারের প্রেসক্রিপশন এবং টেস্টের কপি।

সময়ঃ ইদানিং ভিসাপ্রার্থির সংখ্যা বেড়ে যাওয়ার কারনে ২০-২৫ দিন লেগে যাচ্ছে ইন্ডিয়ার ভিসা পেতে পূর্বে যেটা ৫-৭ দিন লাগতো।

খরচ সমূহ:
১. এম্বাসি ফি: ৮৫০/-
২. ভিসা প্রসেসিং ফিস এজেন্সি প্রকারভেদে একেক রকম।

বিঃদ্রঃ ভিসা দেওয়ার- না দেওয়ার ক্ষমতা একমাত্র ইন্ডিয়ান এম্বাসীর উপর নির্ভর করে। তাই কোন দালালের খপ্পরে পরে আর্থিক ক্ষতিগ্রস্ত হবেন না।

যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

World travellers vlog bd

#ভারতভিসা #ইন্ডিয়ারভিসা

টুরিস্ট হলো অতিথি পাখির মতো। তারা যেখানে বেশি সুযোগ সুবিধা পাবে, সেখানেই যাবে। সম্প্রতি বিদেশি ব্লগার ও ইউটিউবার টুরিস্ট...
08/04/2023

টুরিস্ট হলো অতিথি পাখির মতো। তারা যেখানে বেশি সুযোগ সুবিধা পাবে, সেখানেই যাবে। সম্প্রতি বিদেশি ব্লগার ও ইউটিউবার টুরিস্টদের একাংশ বাংলাদেশে ঘুরতে আসার প্রবণতা বেড়েছে। এর অন্যতম কারণ, এদেশের প্রায় সাড়ে ৫ কোটি মানুষ ফেইসবুক ইউজ করে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব ইউজারদের টার্গেট করে তারা এদেশে আসে মূলত তাদের সাবসক্রাইবার বৃদ্ধি করতে। তবে এতে লাভ হয় মূলত বাংলাদেশেরই।

বাংলাদেশে বিদেশি টুরিস্ট আসার পর দেশের মূলত কি কি উপকার বা লাভ হচ্ছে-
১। দেশে বৈদেশিক মুদ্রা আসছে।
২। হোটেল রেস্তোরাঁর আয় হচ্ছে।
৩। অধিক পর্যটক আসায় নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। কিরকম?

আপনারা যারা কক্সবাজার, বান্দরবান, সুন্দরবন বা শিমুল বাগান যান, লক্ষ্য করবেন - কেউ ছবি তুলে দিচ্ছে, কেউ খাবারদাবার/পানি সেল দিচ্ছে, কেউ বা আবার ঘোড়া হাতে নিয়ে ঘুরছে। কয়টা কর্মসংস্থান হলো? চারটা। এরসাথে আবার জড়িত আছে আবাসিক হোটেল, রেস্তোরাঁ, যানবাহন, টুরিস্ট গাইড ইত্যাদি। তারমানে কোথাও পর্যটক আসলে বা বৃদ্ধি পেলে লাভ হচ্ছে কার? জনগণেরই।

তাছাড়া, বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে আন্তর্জাতিক বাজারে খুব একটা মার্কেটিং/বিজ্ঞাপন হয় না বললেই চলে। আমাদের দেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত, বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন আছে, আছে শিমুল বাগান, আছে ওয়ার্ল্ড হ্যারিটেজ রামসার সাইট বা টাঙ্গুয়ার হাওর ইত্যাদি। অথচ এসব বিশ্বে মহলে প্রচার প্রসারের কোন উদ্যোগ নেই বললেই চলে। সেখানে বিদেশি টুরিস্টরা বাংলাদেশে এসে বিনে পয়সায় এসব জায়গা বিশ্ব মহলে তুলে ধরছে তাদের ইউটিউব, ব্লগিংয়ের মাধ্যমে। এতে লাভটা কার হচ্ছে? ঘুরেফিরে লাভটা মূলত বাংলাদেশেরই হচ্ছে।

কাশ্মীর গেলে দেখবেন- নদীতে ছোট ছোট নৌকায় করে বারবিকিউ, ফলমূল জুস বিক্রি করে। আপনি নেপাল গেলে দেখবেন সেদেশর পর্যটন স্পটে ঐতিহ্যবাহি পোশাক আশাক খাবার বিক্রি করে। শ্রীলঙ্কায় দেখবেন- এক হাতির খেলা দেখিয়েই বিশ্বে তারা পর্যটন শিল্পে ২৩তম, সাউথ এশিয়ায় ২য়। অর্থাৎ পর্যটক কোন দেশে গেলে তার লাভই হচ্ছে না, তাকে ঘিরে সেদেশের আরো দশজনের রুটিরুজির ব্যবস্থা হয়। মালদ্বীপ, থাইল্যান্ড এই দেশগুলো চলেই মূলত পর্যটন দিয়েই।

কিন্তু, দুঃখজনক হলো - বাংলাদেশ পর্যটকদের জন্য এখনো যথেষ্ট সেইফ প্লেইস না। আমরা সেইফ প্লেইস করতেও পারিনি। উল্টো পর্যটকের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে জাস্টিফাই করে সেই বিদেশি টুরিস্টকেই দায়ী করে বসি! আমি ধরেই নিলাম, Luke Damant ইচ্ছে করে অধিক ভিউয়ের আশায় ‘Avoid this man in this country’ ক্যাপশন দিয়ে ভিডিও পোস্ট করে। কিন্তু এটা কি অস্বীকার করার মতো যে, তার সঙ্গে ঘটা ব্যাপারগুলো অসত্য? বা বাংলাদেশ টুরিস্টদের জন্য যথেষ্ট সেইফ? পর্যটন স্পটে কি কেউ হ্যারাসমেন্ট হয় না? Luke Damant- এর পূর্বে বাংলাদেশে আর কোন ফরেন টুরিস্ট অপদস্ত হয়নি?

চলুন কয়েকটি বিষয় আপনাদেরকে দেখাই-

Harry Jaggard- এই ইংলিশ টুরিস্ট ভদ্রলোক যাবেন কক্সবাজারে। ভুলবশত তিনি অভ্যন্তরীণ টার্মিনালের জায়গায় আন্তর্জাতিক টার্মিনালে চলে আসেন। এক নিরাপত্তা সদস্য রাস্তা দেখিয়ে দিয়ে টাকা দাবী করে বসেন। পরবর্তীতে ভিডিও দেখে ঐ সদস্যকে প্রত্যাহার করে নেয় সংশ্লিষ্ট সংস্থা।

https://youtu.be/0NvamrpFdtA

Davud Akhundzada- এই আজারবাইজান নাগরিক যান নিউ মার্কেটে কেনাকাটা করতে। হটাতই একজন এসে সরাসরি নামদাম জিজ্ঞেস করে, মুসলিম হওয়ায় নামাজের কথা জিজ্ঞাস করে, Davud এড়িয়ে যায়। উক্ত লোকটি একটা সময় তার দাঁড়ি ধরে টান দেয়, কপালে আঘাত করে Davud- এর উপরে একরকম হামলে পড়ে।

https://youtu.be/fo7M9w_Cgts

Davud Akhundzada- এই একই ব্যক্তি শপিং করতে গেলে দুজন লোক তার পিছু নেয় এবং মহিলাটি দীর্ঘ পথ ফলো করে তাকে ত্যক্ত করতে থাকে। পরবর্তীতে দোকানদার পর্যন্ত বলার পরেও চলে যেতে চায় না। অবশ্য মহিলাটির ইংরেজি দেখে বুঝার বাকি নেই যে তিনি সাধারণ কেউ।

https://youtu.be/_jRWzJ2KuYY

Collin Abroadcast- এই আমেরিকান টুরিস্ট আসেন বাংলাদেশে। বিমানবন্দর থেকে যাবেন আশপাশের কোন একটা হোটেলে। সিএনজি ড্রাইভার তার কাছে ভাড়া দাবি করে ১৫০০ টাকা। দামাদামি করলে উল্টো বলে ১৫ কিলোমিটার রাস্তা। আচ্ছা ঢাকা বিমানবন্দর থেকে নিকুঞ্জ লা মেরিডিয়ানের দুরত্ব ঠিক কত কি:মি: হবে বলুন তো?

https://youtu.be/xonYdf16tJ0

Collin Abroadcast- একই ব্যক্তি যান নিউ সুপার মার্কেটে। দোকানদার একটা ব্যাল্টের দাম চায় তার কাছে ১৫০০০ টাকা! ঠিক পড়েছেন, ১৫০০০ টাকা!

https://youtu.be/xonYdf16tJ0

কয়েকজন চীনা নাগরিক আসে বাংলাদেশে। এরমধ্যে এক ভদ্রমহিলার লাগেজের অবস্থা দেখে সেই মহিলার বিস্ময়ের ঘোর যেন কাটছিলই না। সে ও তার সাথের অন্যরা বিশ্বাসই করতে পারছিল না যে, এয়ারপোর্টে লাগেজ কেটে মূল্যবান জিনিস চুরি কিভাবে সম্ভব। তার সোনার জুয়েলারি, দামী কসমেটিক্স, স্যু ছাড়াও ব্যাগের অর্ধেক জিনিসপত্রই মিসিং।

Luke Damant- এক অস্ট্রেলিয়ান নাগরিককে দেখা মাত্রই আবদুল্লাহ ওরফে কালু মিয়া নামে এক মুরব্বি তার পিছু নেয় এবং তার কাছে কন্টিনিউস টাকা চায়। Luke টাকা দিতে অস্বীকৃতি জানায়,তাতেও ঐ মুরব্বি ক্ষান্ত হয়নি। বহু চাপাচাপির পর Luke তাকে কিছু টাকা দিলে সে ৫০০ টাকাই দাবী করে। Luke কেক কিনতে গিয়ে দোকানদারকে ৫০০ টাকার নোট দিলে মুরব্বি সেখান থেকেও একরকম জোর করেই অর্ধেক টাকা নিয়ে নেয়।

https://youtu.be/qGjuBsaj30Y

এই যে ব্যাপারগুলো, এগুলো সোশ্যাল মিডিয়ায় বা নিউজে এসেছে বলেই আমরা দেখতে পেয়েছি। তয় আপনি যদি দেশের পর্যটন স্পটগুলোতে যান, এই একই চিত্র প্রত্যেকদিনই দেখতে পাবেন। বিমানবন্দরে নামা মাত্রই শুরু হয় হাত পাতা। দেশীয় পর্যটকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী, সিন্ডিকেট, আর স্ক্যামাররা যা করে তা রীতিমতো জুলুম। সেখানে, বিদেশি পর্যটক দেখামাত্রই এসব লোকজনে বলতে গেলে একরকম হামলেই পড়ে।

এই যদি হয় অবস্থা, তাহলে বাংলাদেশে বিদেশি টুরিস্ট আসবেই বা কেনো?

আপনি হয়তো বলবেন- বিদেশি টুরিস্ট এদেশে এসে দেশের সম্মান ক্ষুন্ন করে, তাদের দেশেও গরীব আছে, তাদের দেশে এসব আরো বেশি হয় ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, বলুন তো - তাদের দেশে যদি এসব এতবেশী হবে, তাহলে বাংলাদেশের মানুষ তাদের দেশে থাকতে যায় কেনো? আমরা জাপনাকে সভ্য দেশের উদাহরণ হিসেবে দেখি৷ তাহলে জাপানে হয় না কেনো? আমি ধরেই নিলাম, এসব ব্লগার ইউটিউবার টুরিস্ট ইচ্ছে করেই এসব ভিডিও করে অধিক ভিউয়ার দিয়ে টাকা ইনকাম করে, এরপরেও এই যে ঘটনাগুলো, এগুলো কি অন্যায় নয়? এগুলো কি ঘটেনি বা অসত্য?

আমার মনে হয় এই ধরণের কর্মকান্ড নিয়ে আমাদের আরো সোচ্চার হওয়া উচিত। সেই সাথে এই ধরণের লোকদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিৎ। কারণ তথ্য প্রযুক্তির যুগে এইগুলা যখন প্রকাশ পায়, প্রতি মুহুর্তেই তা পৃথিবীর সর্বত্রই ছড়িয়ে পড়ে। এতে কেবল পর্যটন শিল্পই নয়, দেশ জাতী সকলের উপরেই ইফেক্ট পড়ে। এমনিতেও আমাদের ট্যুরিস্ট স্পটগুলো স্ক্যামার, চোর বাটপারের আড্ডাখানা, তারপরে যদি এসব দেখে, সবাই বাংলাদেশকে আরও নেগেটিভলি দেখবে।

আসুন- আবেগ কমিয়ে একটু বিবেক দিয়েও চিন্তা করি।

- অনিরাপদ পর্যটন খাত এবং বিনে পয়সায় দেশের টুরিস্ট খাতের বিজ্ঞাপন।

**সংগ্রহকৃত

Address

Matlab Bazar

Alerts

Be the first to know and let us send you an email when World travellers vlog bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share