20/09/2016
শপিং করতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। এক দিকে সাজানো হরেক পোশাক, প্রয়োজনীয় জিনিস, অন্য দিকে লোভনীয় খাবার। কলকাতার রাস্তায় ঘুরে শপিং করার মজা এটাই। পকেটের চিন্তা না করেই যেখানে শপিং করে, খেয়ে মজা সে শহরের নাম অবশ্যই কলকাতা। শপিং মলের এসির হাওয়া খেয়ে চোখ কপালে ওঠা দামকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে কলকাতার এই সব মার্কেট। জেনে নিন এমনই ৮ মার্কেটের ঠিকানা।
নিউ মার্কেট: ওল্ড কম্লেক্সের চরিত্র এক রকম, নতুন কম্প্লেক্সের আরেক, আবার গোটা এসপ্লানেডের ফুটপাথ জুড়ে সাজিয়ে বসা নানা পসরার চরিত্র আরেক রকম। কোথায়ই আপনি হতাশ হবেন না, পকেটও খুশ থাকবে।