17/08/2026
যে দেশে প্রশাসন হাইওয়েগুলোতে বছরের পর বছর ধরে ডাকাতের উপদ্রব নিরসন করতে পারেনা তারা আবার এআই ক্যামেরা বসিয়ে চালকদের নিয়ন্ত্রণ করবে। ২০১৪ সালের সেপ্টেম্বরে আমার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে পরিবারসহ গ্রামের বাড়ি যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ডাকাতির শিকার হয়ে দেশের গোয়েন্দা সংস্থার এমন কোন পর্যায়ে নাই যেখানের শরণাপন্ন হই নাই। আমার জন্য তারা কিছুই করতে পারেনি সেটা না হয় মেনে নিলাম কিন্তু আজও এই হাইওয়েগুলোর দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ডাকাতির ঘটনা ঘটেই যাচ্ছে। এই ঘটনার পর থেকে অনেক বেশি শঙ্কা নিয়ে পথে ঘাটে চলাফেরা করি। শুধুমাত্র পরিবার আর দেশের মায়া ছাড়তে পারি না বলে আজও এই দেশটাকে ছেড়ে অন্য কোন দেশে পাড়ি জমাইনি।