Al Haramain Air International

Al Haramain Air International Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Haramain Air International, Travel Company, 27/33, Fair Plaza, 4th floor, West side of An-Nuri Jam A Masjid, Mirpur/1, Mirpur.

আল হারামাইন হজ্জ ও ওমরাহ কাফেলা, আল হারামাইন এয়ার ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত।
আপনার পবিত্র হজ্জ ও ওমরাহ সফরের বিশ্বস্ত সঙ্গী। আপনার সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য |

শুভ নববর্ষ ১৪৩৩
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

19/09/2025

আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কি অবস্থা।

আমি ভাবি রিজিক নয় আসলে কি?
এইযে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি এই সবকিছুই তো আমার রিজিক!

সেই রিজিক নিয়েই আমি আমার সবথেকে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি এর থেকে ভালো আর কি হতে পারে??

আলহামদুলিল্লাহ!!

দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন,
আমিন!

30/08/2025

আপনি কি আল্লাহর ঘরের বিশেষ মেহমান হতে চান?

30/08/2025

হারামাইনের পবিত্র সফরে আপনার বিশ্বস্ত সঙ্গী

28/08/2025

মাকামে ইব্রাহিম

28/08/2025

জমজম কূপ

28/08/2025

জান্নাতি পাথর ‘হাজরে আসওয়াদ’

সাধ্য থাকলে জীবনে একবার উমরা করা সুন্নতে মুয়াক্কাদা।চারটি আমলের সমষ্টিকে ওমরা বলা হয়। যথা:-১- ইহরাম বাধা।২- কাবা শরিফ ...
27/08/2025

সাধ্য থাকলে জীবনে একবার উমরা করা সুন্নতে মুয়াক্কাদা।
চারটি আমলের সমষ্টিকে ওমরা বলা হয়। যথা:-
১- ইহরাম বাধা।
২- কাবা শরিফ (৭ চক্করে) তাওয়াফ করা।
৩-সাফা-মারওয়া সাঈ করা।
৪-হলক করা। পুরুষরা পুরো মাথার চুল ছোট করবে বা মুণ্ডন করবে আর নারীরা চুলে আগা কর্তন করার মাধ্যমে হালাল হয়ে যাবে।
নারী-পুরুষের ওমরার ধারাবাহিক বিস্তারিত নিয়ম ও দোয়া
প্রথম কাজ : ইহরাম বাঁধা (ফরজ)
নির্ধারিত মিকাত থেকে (সম্ভব হলে) গোসল করে অথবা অজু করে নেয়া। পুরুষরা সেলাইবিহীন ২টি কাপড় পরবে। আর নারীরা পর্দাসহ শালীন পোশাক পরবে। অতঃপর ২ রাকাআত নামাজ পড়ে ইহরামের নিয়ত করে নেবে-
اَللَّهُمَّ اِنِّي اُرِيْدُ العُمْرَةَ فَيَسِّرْهُ لِيْ وَ تَقَبَّلْهُ مِنِّي
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফাইয়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি’
অর্থ : হে আল্লাহ! আমি ওমরার ইচ্ছা করছি; আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন।’
অতঃপর তালবিয়া পড়বে (১ বার তালবিয়া পড়া শর্ত)
لَبَّيْكَ اَللّهُمَّ لَبَّيْكَ – لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ – اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ – لاَ شَرِيْكَ لَكَ
উচ্চারণ : ‘লাব্বাইকা আল্লা-হুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্‌নিমাতা লাকা ওয়ালমুল্‌ক, লা শারিকা লাক।’
তালবিয়ার সঙ্গে সঙ্গে এ দোয়াটিও পড়বে-
اَللَّهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ رِضَاكَ وَ الْجَنَّةَ وَ اَعُوْذُبِكَ مِنْ غَضَبِكَ وَ النَّارِ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা ওয়া আউ’জুবিকা মিন গাদাবিকা ওয়ান্নারি’
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার সন্তুষ্টি ও জান্নাতের আশা করছি এবং আপনার অসুন্তুষ্টি ও জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি।’
বাংলাদেশ থেকে যারা প্রথমে মক্কায় যাবেন তারা বাসা কিংবা ট্রানজিট এয়ারপোর্ট থেকে ইহরাম সম্পন্ন করে নেবেন।
মসজিদে হারামে প্রবেশ
ওমরা উদ্দেশ্যে মসজিদে হারামে ডান পা দিয়ে প্রবেশ করে এ দোয়া পড়া-
بِسْمِ اللهِ وَ الصّلَاةُ وَ السَّلَامُ عَلَى رَسُوْلِ اللهِ
أعُوْذُ بِاللهِ الْعَظِيْم وَ بِوَجْهِهِ الْكَرِيْمِ وَ سُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
اَللهُمَّ افْتَحْ لِىْ اَبْوَابَ رَحَمَتِكَ
উচ্চারণ : বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ। আউজুবিল্লাহিল আজিম ওয়া বি-ওয়াজহিহিল কারিম ওয়া সুলতানিহিল কাদিমি মিনাশশায়ত্বানির রাজিম। আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিকা।
কাবা ঘর দেখে এ দোয়া পড়া-
اَللَّهُمَّ أَنْتَ السّلَامُ وَ مِنْكَ السَّلَامُ حَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ اَللَّهُمَّ زِدْ هَذَا الْبَيْتَ تَشْرِيْفاً وَ تَعْظِيْماً وَ تَكْرِيْماً وَ مَهَاَبَةً وَ زِدْ مَنْ شَرّفَهُ وَ كَرّمَهُ مِمَّنْ حَجَّهُ وَاعْتَمَرَهُ تَشْرِيْفاً وَ تَعْظِيْماً وَ بِرُّا
উচ্চারণ : আল্লাহুম্মা আংতাস সালামু ওয়া মিনকাস সালামু হাইয়্যিনা রাব্বানা বিস্‌সালাম। আল্লাহুম্মা যিদ হাজাল বাইতা তাশরিফান ওয়া তা’জিমান ওয়া তাকরিমান ওয়া মুহাবাতান; ওয়া জিদ মান শার্‌রাফাহু ওয়া কার্‌রামাহু মিম্মান হাজ্জাহু ওয়া’তামারাহু তাশরিফান ওয়া তাকরিমান ওয়া তা’জিমান ওয়া বির্‌রা।
দ্বিতীয় কাজ : তাওয়াফ করা (ফরজ)
উমরার দ্বিতীয় ফরজ কাজ হলো কাবা শরিফ তাওয়াফ করা। হাজরে আসওয়াদ চুম্বন, ইসতেলাম (স্পর্শ) বা হাজরে আসওয়াদ বরাবর কোনায় দাঁড়িয়ে কাবার দিকে ফিরে দুই হাত দিয়ে ইশারা করে পুরুষরা ইজতিবা ও রমলসহ আর নারীরা সাধারণভাবে তাওয়াফ শুরু করবে আর এ দোয়া পড়া-
بِسْمِ اللهِ اَللهُ اَكْبَر - اَللَّهُمَّ اِيْمَنًا بِكَ و بصديقًا بِكِتَابِكَ وَرَفَعًا بِعَهْدِكَ وَ اِتِّبَعًا لِسُنَّةِ نَبِيِّكَ
উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার; আল্লাহুম্মা ইমানান বিকা ওয়া তাসদিকান বিকিতাবিকা ওয়া রাফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নাতি নাবিয়্যিকা।’
তাওয়াফের সময় কাবা শরিফ ও হাজরে আসওয়াদকে বাম দিকে রেখে রোকনে শামি ও রোকনে ইরাকি অতিক্রম করে রোকনে ইয়ামেনিতে আসবে। এ স্থানে তালবিয়া, তাকবির তাসবিহ ইত্যাদি পড়বে।
অতঃপর (সম্ভব হলে) রোকনে ইয়ামেনি স্পর্শ করবে। সম্ভব না হলে দূর থেকে ইশারা করে হাজরে আসওয়াদের দিকে অগ্রসর হবে এবং কুরআনে শেখানো এ দোয়া পড়বে-
رَبَّنَا اَتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّ فِى الْاَخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ : রাব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াক্বিনা আজাবান্ নার।’
হাজরে আসওয়াদ পৌঁছার সঙ্গে সঙ্গে এক চক্কর সম্পন্ন হবে। এভাবে সাত চক্কর দেয়ার মাধ্যমে পুরো এক (ফরজ) তাওয়াফ সম্পন্ন হবে।
ইজতিবা ও রমল
উমরাহের (ফরজ) তাওয়াফের জন্য পুরুষরা ইজতিবা ও রমল করবে। এটি নারীদের জন্য প্রযোজ্য নয়। আর তাহলো-
পুরুষগণ এহরামের চাদরটিকে বাম কাঁধের উপর দিয়ে ঘুরিয়ে ডান বগলের নিচ দিয়ে এনে বুকের উপর থেকে বাম কাঁধের ওপর দিয়ে পেছনে ফেলা। এভাবে বাহাদুরি সুলভ আচরণ প্রকাশে গায়ের চাদর পরাই হলো ইজতেবা। আর এটা করা সুন্নাত।
- রমল
ফরজ তাওয়াফের প্রথম ৩ চক্করে রমল করাও সুন্নাত। দুই হাত শরীর ও কাঁধ হেলিয়ে দুলিয়ে দ্রুত গতিতে প্রথম ৩ চক্কর সম্পন্ন করা। এভাবে তাওয়াফ করাকে রমল বলে।
তাওয়াফে রমল ও ইজতিবা পুরুষের জন্য পালন করা সুন্নাত। এটা নারীদের জন্য নয়।
মাকামে ইবরাহিমে নামাজ
তাওয়াফ শেষে সম্ভব হলে মাকামে ইবরাহিমে কিংবা মাকামে ইবরাহিমের ওই দিকটায় ২ রাকাআত নামাজ আদায় করা। নারীদের নামাজের জন্য ওই দিকটায় নির্ধারিত স্থানও রয়েছে।
অতঃপর জমজমের পানি পান
মাকামে ইবরাহিমে নামাজ আদায় করে জমজমের পানি পান করে নেয়া। যাদের ঠাণ্ডার সমস্যা রয়েছে তাদের জন্য জমজমের নরমাল পানির ব্যবস্থাও রয়েছে।
তৃতীয় কাজ : সাফা-মারওয়ায় সাঈ করা (ওয়াজিব) জমজমের পানি পান করে ধীরে ধীরে সাফা পাহাড়ে আরোহন করা। সাফা ও মারওয়া পাহাড় দুটি কাবা শরিফের পাশেই অবস্থিত।
‘আবদাউ বিমা বাদাআল্লাহু বিহি ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি’ বলে এ পাহাড় দুটি মাঝে ৭ বার আসা-যাওয়া করাকে সাঈ বলা হয়।
সাঈতে করণীয়-
কাবা শরিফ তাওয়াফের পর মাকামে ইবরাহিম বরাবর (যদি জায়গা পাওয়া যায়) দুই রাকাআত নামাজ আদায় করবে। জায়গা না পাওয়া গেলে যেকোনো জায়গায় পড়ে নিবে। এরপর বাবুস সাফা দিয়ে সাফা পাহাড়ে আরোহন করা। সাফা পাহাড়ে দাঁড়িয়ে এ আয়াত পাঠ করা-
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ
উচ্চারণ : ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআয়িরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আয়ি’তামারা ফালা ঝুনাহা আলাইহি আঁইয়্যাতত্বাওয়াফা বিহিমা ওয়া মাং তাত্বাওওয়াআ খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম।’ (সুরা বাকারা : আয়াত ১৫৮)
এ আয়াতটি সাফা পাহাড়ের ওপরে গম্বুজের মধ্যে লেখা রয়েছে।
আগে সাফা পাহাড় থেকে কাবা শরিফ দেখা যেত। এখন নির্মাণ কাজের কারণে পুরোপুরি দেখা যায় না। কাবার দিকে ফিরে আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার (اَلْحَمْدُ لِلَّهِ اَللهُ اَكْبَر) বলে আল্লাহর কাছে দোয়া করা।
- অতঃপর এ দোয়াটি ৩ বার পড়ে সাফা পাহাড় থেকে মারওয়ার দিকে চলা শুরু করা-
لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر – لَا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ – لَهُ المُلْكُ وَ لَهُ الْحَمْدُ يُحْيِى وَ يُمِيْتُ وَ هُوَ عَلَى كُلِّ شَيئ قَدِيْر
لَا اِلَهَ اِلَّا الله وَحْدَهُ أنْجَزَ وَعْدَهُ – وَ نَصَرَ عَبْدَهُ وَ هَزَمَ الأحْزَابَ وَحْدَهُ
উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হাম্দু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু আনজাযা ওয়াহদাহু ওয়া নাসারা আবদাহু হাযাামাল আহযাবা ওয়াহদাহু।’
সবুজ চিহ্নিত স্থান
সাফা পাহাড় থেকে চলা শুরু করতেই পড়বে ‘সবুজ চিহ্নিত স্থান’। এ স্থানটিকে লাইট দিয়ে বিশেষভাবে চিহ্নিত করে রাখা হয়েছে। পুরুষরা এ স্থানটি দৌড়ে অতিক্রম করবে আর নারীরা স্বাভাবিকভাবে হেটে হেটে অতিক্রম করবে।
সবুজ চিহ্নিত স্থানে এ দোয়া পড়া-
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَ اَنْتَ الْاَعَزُّ الْاَكْرَمُ
উচ্চারণ : ‘রাব্বিগফির ওয়ারহাম ওয়া আংতাল আআযযুল আকরাম।’
সবুজ চিহ্নিত স্থান অতিক্রম করে নারী-পুরুষ সবাই স্বাভাবিক গতিতে হাঁটবে। আর তাসবিহ পড়বে-
اَللهُ اَكْبَر - اَللهُ اَكْبَر- اَللهُ اَكْبَر- وَ لِلَّهِ الْحَمْدُ
اَللَّهُمَّ حَبِّبْ اِلَيْنَا الْاِيْمَانَ وَ كَرِّهْ اِلَيْنَا الْكُفْرَ وَالْفُسُوْقَ وَالْعِصْيَانَ وَاجْعَلْنَا مِنْ عِبَادِكَ الصَّالِحِيْنَ
উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ইমানা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক্বা ওয়াল ইসয়ানা ওয়াঝআলনা মিন ইবাদিকাস সালিহিন।’
মারওয়া পাহাড়ে আরোহন
সাফা থেকে গিয়ে মারওয়া পাহাড়ে ওঠা। সেখানে গিয়ে আবার সাফার উদ্দেশ্যে রওয়ানা হওয়া। সেখানে এ দোয়া পড়া-
اَللهُ اَكْبَر - اَللهُ اَكْبَر- اَللهُ اَكْبَر- وَ لِلَّهِ الْحَمْدُ - لَا اِلَهَ اِلَّا الله وَحْدَهُ صَدَقَ وَعْدَهُ وَ نَصَرَ عَبْدَهُ وَ هَزَمَ الأحْزَابَ وَحْدَهُ – لَا اِلَهَ اِلَّا اللهُ
وَ لَا نَعْبُدُ اِلَّا اِيَّاهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَفِرُوْنَ - رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَ اَنْتَ الْاَعَزُّ الْاَكْرَمُ
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ ۖ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا ۚ وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ
উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু সাদাক্বা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু; লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা নাবুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদদ্বীন ওয়া লাও কারিহাল কাফিরুন। রাব্বিগফির ওয়ারহাম ওয়া আংতাল আআযযুল আকরাম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিং শাআয়িরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আয়ি’তামারা ফালা ঝুনাহা আলাইহি আঁইয়্যাতত্বাওয়াফা বিহিমা ওয়া মাং তাত্বাওওয়াআ খাইরান ফাইন্নাল্লাহা শাকেরুন আলিম।’
সাফা পাহাড়ে আসার সময়ও সবুজ চিহ্নিত স্থানে আগের নিয়মে পুরুষরা দ্রুত আর নারীরা স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে আসবে পূর্বোল্লিখিত দোয়া পড়া-
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَ اَنْتَ الْاَعَزُّ الْاَكْرَمُ
উচ্চারণ : ‘রাব্বিগফির ওয়ারহাম ওয়া আংতাল আআযযুল আকরাম।’
এভাবে আসা-যাওয়া মিলিয়ে ৭ বার চলাচলের মাধ্যমে সাঈ সম্পন্ন হবে। সাঈ শেষ হলে এ দোয়া পড়া-
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الَعَلِيْمُ – وَ تُبْ عَلَيْنَا اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحَيْمُ –
وَ صَلَّى اللهُ تَعَالَى عَلَى خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَّاَلِهِ وَ اَصْحَابِهِ اَجْمَعِيْنَ وَارْحَمْنَا مَعَهُمْ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ
উচ্চারণ : ‘রাব্বানা তাক্বাব্বাল মিন্না ইন্নাকা আনতাছ্ ছামিউল আলিম। ওয়অতুব্ আলাইনা ইন্নাকা আংতাত্ তাওয়্যাবুর্ রাহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালক্বিহি মুহাম্মাদিউ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।’
ওমরার শেষ কাজ : মাথা মুণ্ডন করা (ওয়াজিব)
সাফা এবং মারওয়া পাহাড়দ্বয় সাঈ করার পর মাথা মুণ্ডন করা অথবা মাথার চুল ছেটে ফেলা। আর নারীরা চুলের আগার দিকে কিছু অংশ কাটার মাধ্যমে ইহরাম থেকে বের হয়ে যাবে।
ওয়ামা তাওফিকী ইল্লা বিল্লাহ।

#উমরাহগাইড 🕋 #উমরাহনিয়ম🕋 #উমরাহতথ্য🕋 #উমরাহতথ্যওপরামর্শ🕋 #উমরাহস্টেপবাইস্টেপ🕋 #উমরাহতথ্য২০২৫🕋 #উমরাহপরিকল্পনা🕋 #উমরাহটিপস🕋 #উমরাহযাত্রা🕋 #উমরাহইবাদত

"আপনার স্বপ্নের উমরাহ সফর এখন আরও সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক। বুকিং চলছে আল হারামাইন এয়ার ইন্টারন্যাশনালে!" 🌿🕋 "আল্লাহর ঘ...
27/08/2025

"আপনার স্বপ্নের উমরাহ সফর এখন আরও সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক। বুকিং চলছে আল হারামাইন এয়ার ইন্টারন্যাশনালে!" 🌿

🕋 "আল্লাহর ঘরের যিয়ারত… হৃদয়ের প্রশান্তি… এবং সেরা সেবা। উমরাহর সঙ্গী হোক আল হারামাইন এয়ার ইন্টারন্যাশনাল।" ✨

"যারা স্বপ্ন দেখেন পবিত্র কাবাঘর দর্শনের, তাদের জন্য আমরা নিয়ে এসেছি উমরাহ প্যাকেজ সেরা সেবার নিশ্চয়তা সহ।" 🤍

🕋 "প্রতিটি পদক্ষেপে যত্ন, প্রতিটি মুহূর্তে নিরাপত্তা — উমরাহ সফরে আপনার বিশ্বস্ত সঙ্গী আল হারামাইন এয়ার ইন্টারন্যাশনাল।" 🌿

🌸 আমাদের সুবিধাসমূহ 🌸

✅ দ্রুত ও ঝামেলাহীন ভিসা প্রসেসিং
✅ এয়ার টিকিট ও হোটেল বুকিং সুবিধা
✅ মক্কা-মদিনায় সেরা মানের আবাসন ব্যবস্থা
✅ অভিজ্ঞ মুতাওয়াফ ও গাইড সাপোর্ট
✅ আরামদায়ক ট্রান্সপোর্ট সুবিধা
✅ ২৪/৭ গ্রাহক সহায়তা
✅ সাশ্রয়ী প্যাকেজ

🕋

🕋আপনি কি আল্লাহর ঘরের বিশেষ মেহমান হতে চান?অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে ওমরা হজ্ব পালন করতে চান?🕋 #আলহারামাইনএয়ারইন্টারন্...
26/08/2025

🕋আপনি কি আল্লাহর ঘরের বিশেষ মেহমান হতে চান?
অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে ওমরা হজ্ব পালন করতে চান?
🕋 #আলহারামাইনএয়ারইন্টারন্যাশনাল🕋 নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে ওমরা প্যাকেজ।
👉প্যাকেজে যা থাকছে
✅ওমরা ভিসা,
✅এয়ার টিকেট,
✅উন্নত মানের হোটেল,
✅অভ্যন্তরীণ পরিবহন,
✅মক্কা ও মদিনার জিয়ারা,
✅রিয়াজুল জান্নার বিশেষ পারমিট
✅এবং তিনবেলা দেশীয় সুস্বাদু খাবার।
💥৩১শে আগষ্টের মধ্যে হজ্জ রেজিসেট্রশন করলে থাকছে বিশেষ ডিসকাউন্ট

🌿 আপনার ইবাদতের সফরকে সহজ ও স্বস্তিদায়ক করতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
📞 আজই যোগাযোগ করুন

👉কুমারখালী শাখাঃ
হামিদ খাঁন প্লাজা (২য় তলা)
গণ মোড়, কুমারখালী,কুষ্টিয়া।
০১৯১৩-৮৪৯৩৫৮, ০১৭১৬-২৮২২২৮
👉কুষ্টিয়া শাখাঃ
৬ (ছয়) রাস্তার মোড়,
থানাপাড়া জামে মসজিদ গলি,
থানাপাড়া,কুষ্টিয়া
০১৩৩৫১২৭৪৯৬, ০১৩৩৫১২৭৪৯৭
👉প্রধান শাখাঃ
২৭/৩৩,ফেয়ার প্লাজা,(৪র্থ তলা)
আন নুরী জামে মসজিদের
(পশ্চিম পাশে)
মিরপুর-১, ঢাকা,
মোবাঃ ০১৭৬৪-০১৫০০১

🕋আল্লাহর মেহমান হতে এখনই বুকিং নিশ্চিত করুন🕋🕋✈️আল হারামাইন এয়ার ইন্টারন্যাশনাল🕋✈️হারামাইনের পবিত্র সফরে আপনার বিশ্বস্ত স...
26/08/2025

🕋আল্লাহর মেহমান হতে এখনই বুকিং নিশ্চিত করুন🕋
🕋✈️আল হারামাইন এয়ার ইন্টারন্যাশনাল🕋✈️

হারামাইনের পবিত্র সফরে আপনার বিশ্বস্ত সঙ্গী
আমাদের অফিস

👉প্রধান শাখাঃ
২৭/৩৩,ফেয়ার প্লাজা,(৪র্থ তলা)
আন নুরী জামে মসজিদের
(পশ্চিম পাশে)
মিরপুর-১, ঢাকা,
মোবাঃ ০১৭৬৪-০১৫০০১

👉কুমারখালী শাখাঃ
হামিদ খাঁন প্লাজা (২য় তলা)
গণ মোড়, কুমারখালী,কুষ্টিয়া।
০১৯১৩-৮৪৯৩৫৮, ০১৭১৬-২৮২২২৮

👉কুষ্টিয়া শাখাঃ
৬ (ছয়) রাস্তার মোড়,
থানাপাড়া জামে মসজিদ গলি,
থানাপাড়া,কুষ্টিয়া
০১৩৩৫১২৭৪৯৬, ০১৩৩৫১২৭৪৯৭

Address

27/33, Fair Plaza, 4th Floor, West Side Of An-Nuri Jam A Masjid, Mirpur/1
Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 19:30
Tuesday 09:00 - 19:30
Wednesday 09:00 - 19:30
Friday 09:00 - 19:30
Saturday 09:00 - 19:30
Sunday 09:00 - 19:30

Telephone

+8801764015001

Alerts

Be the first to know and let us send you an email when Al Haramain Air International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Haramain Air International:

Share

Category