কমলগঞ্জ

কমলগঞ্জ পর্যটন শিল্পে অপার সম্ভাবনাময় কমলগঞ্জ উপজেলার সমস্ত আপডেট জানতে পেজটি ফলো করুন। ধন্যবাদ।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এ নাটক ও নাট্যসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আমাদের কমলগঞ্জ, মৌলভীবাজারের গু...
23/01/2025

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এ নাটক ও নাট্যসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আমাদের কমলগঞ্জ, মৌলভীবাজারের গুণী ব্যক্তিত্ব শুভাশিস সিনহা। অভিনন্দন শুভাশিস, আপনার এ অনন্য অর্জনে আমরা সকল কমলগঞ্জবাসী গর্বিত। 💐💐

গণিত উৎসব ২০২৪(অংশগ্রহণে:মৌলভীবাজার জেলার সকল উপজেলার শিক্ষার্থীবৃন্দ)
25/02/2024

গণিত উৎসব ২০২৪
(অংশগ্রহণে:মৌলভীবাজার জেলার সকল উপজেলার শিক্ষার্থীবৃন্দ)

17/08/2023

মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার যোগ দেওয়ার পর এই কয়দিনে উনি মাঠ পর্যায়ে বেশ কিছু দরকারী নির্দেশনা দিয়েছেন যা সাধারণ মানুষের জন্য উপকারী।

১)পুলিশ ক্লিয়ারেন্স থেকে কোন পুলিশ সদস্য বা অন্য কেউ টাকা নিতে পারবেনা। মানে টাকা নেওয়া বন্ধ।

২) পাসপোর্ট ভ্যারিফিকেশনের জন্য কোন পুলিশ সদস্য বা অন্য কেউ টাকা নিতে পারবেনা। মানে টাকা নেওয়া বন্ধ।

৩) সাধারণ মানুষ থানায় গেলে তার অভিযোগ শুনে ব্যবস্থা নিতে হবে এবং তার জন্য কোন ধরনের লেনদেন বা তদবিরের অভিযোগ শুনলে তিনি সাথে সাথে ব্যবস্থা নেবেন।

৪) আরও বেশ কিছু উপায় মানে ঘুরে ফিরে টাকা পকেটে নেওয়া বন্ধ করেছেন। (সব কিছু ফেসবুকে বলা যায়না)।

৫) মুক্তিযুদ্ধ, স্থানীয় ইতিহাস ঐতিহ্য ও জীববৈচিত্র‍্য রক্ষায় তিনি কিছু মৌলিক কাজ করে যেতে যান যা নিয়ে ইতিমধ্যে হোমওয়ার্ক শুরু করেছেন।

জীববৈচিত্র্য নিয়ে একজন পুলিশ অফিসার ভাবেন বিষয়টা ব্যক্তিগত ভাবে আমাকে মুগ্ধ করেছে 🙂

একজন এসপির সিদ্ধান্তের উপর নির্ভর করে একটা জেলার পুলিশ প্রশাসনের কাজ কেমন হবে।

এখন পর্যন্ত উনার সাথে মিশে এবং মাঠ পর্যায়ের খবর নিয়ে যা মনে হল তাতে বলা যায়, তিনি বিদায় বেলায় সুন্দর কিছু সংবর্ধনা নিয়েই যাবেন। এবং মৌলোভীবাজারবাসীর ভালবাসায় শিক্ত হবেন।

মৌলভীবাজারের মানুষ শান্তপ্রিয় এবং চাহিদাও খুব কম সেই সাথে আপন করে নিতে পারে খুব সহজে।

📢 Ripon Dey

08/09/2022

শ্রীমঙ্গল গ্রীডে আগুন লেগেছে! সারা রাত হয়তো বিদ্যুৎ নাও আসতে পারে। তবে চেষ্টা চলছে কারেন্ট দেওয়ার জন্য।

01/09/2022
বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করা, সহজে টিকেট পাওয়া আর সেবা বৃদ্ধি সহ ৬দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শি...
25/07/2022

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করা, সহজে টিকেট পাওয়া আর সেবা বৃদ্ধি সহ ৬দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচি
স্থান: ভানুগাছ রেলওয়ে স্টেশন, কমলগঞ্জ, মৌলভীবাজার।

সম্ভাবনাময় কমলগঞ্জের শমশেরনগর বিমানবন্দরে ফ্লাইট চালু করতে আগ্রহী বিভিন্ন এয়ারলাইনস কতৃপক্ষ সিলেটের মৌলভীবাজার জেলার কমল...
20/07/2022

সম্ভাবনাময় কমলগঞ্জের শমশেরনগর বিমানবন্দরে ফ্লাইট চালু করতে আগ্রহী বিভিন্ন এয়ারলাইনস কতৃপক্ষ

সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের ৬০০ একর জায়গা জুড়ে এই বিমানবন্দর অবস্থিত। ৬০০০ ফুট লম্বা ও ৭৫ ফুট চওড়া রানওয়ে সংযুক্ত এই বিমানবন্দরটি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে এই বিমান বন্দর নির্মাণ করা হয়। যা ছিলো তৎকালীন এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রানওয়ে।

দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এখন আবার ফ্লাইট চালু করার ইচ্ছা পোষণ করছে বেসামরিক বিমান সংশ্লিষ্টরা।মৌলভীবাজার কমলগঞ্জ ভৌগোলিক ভাবে পর্যটন কেন্দ্র, পাশাপাশি সেখানকার প্রবাসীদের যাতায়াতের সুবিদা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিমানবন্দর চালু হলে দেশী-বিদেশী পর্যটকদের যাতায়াতের আমূল পরিবর্তন আসবে।

নাম্বারপ্লেট প্রদানের ক্ষেত্রে বিআরটিএ’র নিয়ম অনুসারে মোট ১৯টি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে- প্রধানমন্...
17/07/2022

নাম্বারপ্লেট প্রদানের ক্ষেত্রে বিআরটিএ’র নিয়ম অনুসারে মোট ১৯টি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে- প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি, বাকি ১৮টি ক্যাটাগরিই জনসাধারণের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য।
গাড়ির ১৯টি ক্যাটাগরি নিম্নরুপ-
ক –
প্রাইভেট কার, ৮০০ সিসি’র প্রাইভেট কারের নাম্বারপ্লেটে 'ক' বর্ণমালা ব্যবহার হয়ে থাকে
খ –
প্রাইভেট কার, ১০০০-১৩০০ সিসি’র প্রাইভেট কারের নাম্বার প্লেটে ‘খ’ বর্ণমালা থাকে।
গ –
প্রাইভেট কার, ১৫০০ সিসি থেকে ২০০০ সিসি’র আগ পর্যন্ত ইঞ্জিন সাইজের গাড়ির জন্য নির্ধারণ বর্ণ হলো 'গ'।
ঘ –
এসইউভি, ক্রসওভার এইধরনের গাড়িতে 'ঘ' বর্ণ ব্যবহার হয়।
চ –
ব্যক্তিগত এমপিভি, ভ্যান, অর্থাৎ সহজ বাংলা ভাষায় মাইক্রোবাসের নাম্বার প্লেটে ব্যবহার করা হয় ব্যঞ্জবর্ণ ‘চ’।
ছ –
ভাড়ায় চালিত ভ্যান অথবা মাইক্রোবাস যেগুলো, সেগুলোর নাম্বার প্লেটে থাকে ‘ছ’ বর্ণ এবং নাম্বার প্লেট সবুজ রঙের হয়ে থাকে। টেম্পো/লেগুনার জন্যও এই বর্ণটি নির্ধারিত।
জ –
ছোটসাইজের বাস অথবা মিনিবাসের ক্যাটাগরি বুঝানোর জন্য নাম্বার প্লেটে বাংলা বর্ণমালার ৮ নাম্বার বর্ণ ‘জ’ ব্যবহার হয়।
ঝ –
বড় বাস বা কোস্টার বাসের নাম্বার প্লেটে থাকে ‘ঝ’ বর্ণটি।
ট –
'ট' দিকে ট্রাক হয়। আবার ট্রাক এর রেজিষ্ট্রেশন ও 'ট' বর্ণ দিয়েই হয়।
ঠ –
'ঠ' কমার্সিয়াল ডাবল কেবিন পিকআপ ট্রাক এর নাম্বার প্লেট এর শুরুর বর্ণ
ড-
মাঝারি সাইজের ট্রাকে ব্যবহৃত হয় ‘ড’ বর্ণটি।
ন –
ছোট পিকআপ ক্যাটাগরির জন্য নির্ধারণ বর্ণ হলো 'ন'।
প –
'প' হলো ট্যাক্সি ক্যাবের জন্য নির্ধারিত ক্যাটাগরি।
ভ –
২০০০ সিসি অধিক সাইজের ইঞ্জিন যুক্ত ব্যক্তিগত গাড়ি বুঝাতে গাড়ির নাম্বার প্লেটে ‘ভ’ বর্ণ ব্যবহার করা হয়ে থাকে।
ম –
পণ্য পরিবহন এবং ডেলিভারির জন্য ব্যবহৃত পিক-আপ গাড়িতে বাংলা বর্ণমালার ‘ম’ বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে।
দ –
প্রাইভেট বা নিজস্ব পরিবহন সিএনজি এর নাম্বার প্লেটে শহরের নামের পর ‘দ’ বর্ণটি ব্যবহার করা হয়।
থ –
ভাড়ায় চলিত সিএনজির ক্ষেত্রে ‘থ’ বর্ণ ব্যবহার হয়।
হ –
'হ' বর্ণটি মোটর বাইকের জন্য প্রযোজ্য। ৮০ - ১২৫ সিসি’র মোটরবাইক নাম্বারপ্লেট ‘হ’ বর্ণ দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে।
ল –
১৩৫ সিসির অধিক ইঞ্জিন যুক্ত মোটরবাইকের নাম্বারপ্লেট এ 'ল' বর্ণ থাকে।
ই –
সাধারণত গ্রামেগঞ্জে চলাচল করে, ভটভটি টাইপের ছোট সাইজের ট্রাকের নাম্বারপ্লেট ‘ই’ বর্ণের হয়ে থাকে।
য-
'য' বর্ণ শুধুমাত্র প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়িতে ব্যবহার হয়। কার্যালয়ের গাড়িগুলো আলাদা করে চিহ্নিত করতে নাম্বার প্লেটে ‘য’ ব্যবহার করা হয়ে থাকে

14/07/2022

আজকে কমলগঞ্জে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

Address

Kamalgonj (highway >>N2>>)
Moulvi Bazar
3220

Alerts

Be the first to know and let us send you an email when কমলগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share