প্রবাসী ডট নিউজ

প্রবাসী ডট নিউজ Your trusted partner

আমাদের দেশ হলে কি করতো বলেন দেখি.আইন সবার জন্য সমান" নো পার্কিং স্থানে গাড়ি রাখার অপরাধে সৌদি ট্রাফিক পুলিশের চাকা লক কর...
18/03/2024

আমাদের দেশ হলে কি করতো বলেন দেখি.
আইন সবার জন্য সমান" নো পার্কিং স্থানে গাড়ি রাখার অপরাধে সৌদি ট্রাফিক পুলিশের চাকা লক করে দিয়েছে পার্কিং কর্তৃপক্ষ।
যত্রতত্র গাড়ি পার্কিং দিয়ে জরিমানার শিকার হবেন না।

04/03/2024
27/02/2024

ধরা পড়ে চো'রও খুশি,জনতাও খুশি// probashi.news

24/02/2024

২১ এ ফেব্রুয়ারী স্বাধীনতা দিবস

জার্মানিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
22/02/2024

জার্মানিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি ইউশিন আইএল-৭৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।আজ বুধবার (২৪ জানুয়ারি) রাশিয়ার বেলগোরোদ অ...
20/02/2024

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি ইউশিন আইএল-৭৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।

আজ বুধবার (২৪ জানুয়ারি) রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আরআইএ। এতে বিমানের ভেতর থাকা ৬৫ জন যাত্রীর সবার মৃত্যু হয়েছে।

বার্তাসংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, বিমানটিতে রুশ বাহিনীর হাতে বন্দি ইউক্রেনীয় সেনারা ছিল।

বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ জানিয়েছেন, তিনি বিমান দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। তবে তিনি বিস্তারিত কোনো কিছু জানাননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি বিমান খাড়াভাবে আছড়ে পড়ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, তারা বিমান বিধ্বস্তের ব্যাপারে জানতে পেরেছেন। তবে তিনিও বিস্তারিত কোনো কিছু জানাননি।

বাংলাদেশসহ ৫৩ দেশের জন্য ভ্রমণ ভিসা চালু করল কুয়েত  দীর্ঘদিন বন্ধের পর বাংলাদেশসহ ৫৩টি দেশের জন্য ফের পারিবারিক, বাণিজ্...
20/02/2024

বাংলাদেশসহ ৫৩ দেশের জন্য ভ্রমণ ভিসা চালু করল কুয়েত দীর্ঘদিন বন্ধের পর বাংলাদেশসহ ৫৩টি দেশের জন্য ফের পারিবারিক, বাণিজ্যিক বা পর্যটন ভিসা চালু করেছে কুয়েত। প্রবাসীরা শর্তগুলো মেনে পারিবারিক ভিসা ও ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবে।
মা-বাবা, স্ত্রী ও সন্তানদের জন্য ভিসার জন্য আবেদন করার জন্য আবেদনকারীর মাসিক বেতন ৪০০ কুয়েতি দিনার হতে হবেএবং অন্য আত্মীয়দের জন্য ৮০০ কুয়েতি দিনার বেতন হতে হবে। পারিবারিক ভিসার মেয়াদ এক মাসের জন্য বৈধ এবং ভ্রমণ ভিসার মেয়াদ তিন মাসের জন্য বৈধ।

সিভিল এভিয়েশনের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, কুয়েত এয়ারওয়েজ অথবা জাজিরা এয়ারওয়েজ অবশ্যই আসা এবং যাওয়া টিকেট বুকিং থাকতে হবে। ভিজিট ভিসাকে রেসিডেন্স পারমিটে রূপান্তর করার অনুরোধ গ্রহণ করা হবে না। ভ্রমণ ভিসাকে দেশে বসবাসের অনুমিততে রুপান্তরের জন্য অনুরোধ না করার জন্য স্পন্সর কে এই মর্মে লিখিত অঙ্গীকার জমা দিতে হবে।

প্রবাসীদের স্বাচ্ছন্দ্যের সঙ্গে অভ্যর্থনা সংগঠিত করতে এবং ভিড় এড়াতে লেনদেন সম্পাদন করতে মেটা এপসের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moi.gov.kw আবেদন করতে হবে। বর্তমানে কুয়েতে প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে

Address

Mugdha , 89/Atish Diponkar Road
Mugdia
1214

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী ডট নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাসী ডট নিউজ:

Shortcuts

Share

Category