21/08/2026
গাঙ্গিনা পাড় গড়ে উঠার ইতিহাসের সাথে ময়মনসিংহ জেলা ও গাঙ্গিনাপাড় পানির ট্যাংকের ইতিহাস।
-------------------------------------------
ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড়। নামটি শুনলেই ময়মনসিংহ বাসীদের চোখে ভেসে উঠে শহরের ব্যাস্ততম মেইন রোড়। সারি সারি দোকানপাট, বিল্ডিং, ট্রাফিক মোড়, মানুষের ব্যাস্ততম চলাফেরা।
ময়মনসিংহ শহরের ব্যস্ততম বাণিজ্যিক ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় (বা গাংগিনা পাড়) নামের উৎপত্তির পেছনে স্থানীয় ভৌগোলিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে।
ময়মনসিংহের স্থানীয় ভাষা বা আঞ্চলিক ভাষায় অথবা আঞ্চলিক শব্দকোষে 'গাঙ্গিনা' শব্দের অর্থ হলো ছোট গাং। আবার নালা বা খালও বলা চলে।
হাজার বছর আগে থেকে ব্রক্ষ্মপুত্র নদের শাখা হিসেবে বা তার আশপাশে একটি ছোট খাল বা নালা প্রবহমান ছিল, যা স্থানীয়দের কাছে 'গাঙ্গিনা' নামে পরিচিত ছিল।
আগেকার সময় যখন বাষ্পীয় ইঞ্জিন চালিত গাড়ী আবিষ্কার হয় নাই তখন জলপথই ছিল বানিজ্যিকভাবে ব্যাবহারের একমাত্র রাস্তা। এইকারনে দেখা যায় বর্তমান ছোট বড় শহরগুলির কাছে একটি করে নদী বা জলপথ আছে। যেই সমস্ত ছোট বড় শহরের পাশে নদী বা জলপথ নেই সেগুলি মুলত নতুন গড়ে উঠা অর্থাৎ বাষ্পীয় ইঞ্জিন আবিস্কারের পর গড়ে উঠেছে।
সেইরকমই যখন এই ছোট নালা বা গাঙ্গিনার তীর বা 'পাড়' ঘেঁষে যখন প্রথম বসতি ও হাটবাজার গড়ে উঠতে শুরু করে, তখন থেকেই পুরো এলাকাটি 'গাঙ্গিনাপাড়' নামে পরিচিতি লাভ করে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে অর্থাৎ যখন এই অঞ্চল ব্রিটিশ রাজার অধীনে আসেনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনো এই অঞ্চল শাসন করত। সেই সময় ১৭৮৭ সালে ১ মে "মৈময়নসিংহ" নামে জেলা গঠিত হয়। ইংরেজি বানান একই অর্থাৎ "Mymensingh"।
তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক নথিপত্রে ও মানচিত্রে এটি কখনো 'নাসিরাবাদ' আবার কখনো 'মৈমনসিংহ' নামেই উল্লেখ করা হতো। জেলা গঠন ও রাজস্ব আদায়ের সুবিধার্থে মোঘল আমলের 'নাসিরাবাদ' পরগনা এবং 'মৈমনসিংহ' পরগনাকে একত্র করেই নতুন এই জেলার নামকরণ করা হয়।
ইষ্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে মোঘল আমলে "মৈমনসিংহ" ও "নাসিরাবাদ" নামে দুইটি পরগনা ছিল।
পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে বর্তমান ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ত্রিশাল এবং জামালপুরের কিছু অংশ নিয়ে নাসিরাবাদ পরগনা বিস্তৃত ছিল।
মোঘল শাসক বা সুবাদারদের অনুগত স্থানীয় প্রতিনিধি/ফৌজি কর্মকর্তা ‘নাসির উদ্দিন’ বা ‘নাসির খান’-এর নামানুসারে এই এলাকার নাম হয় নাসিরাবাদ।
ব্রহ্মপুত্র নদের পূর্ব ও উত্তর দিকে বিস্তৃত এলাকা, যার মধ্যে বর্তমান গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, নেত্রকোণার কিছু অংশ এবং কিশোরগঞ্জের সীমানা সংলগ্ন অঞ্চলসমূহ মৈমনসিংহ পরগনার অংশ ছিল। অর্থাৎ নেত্রকোনা ও কিশোরগঞ্জের ভাটি অঞ্চল পুরোটাই মৈমনসিংহ পরগনার ভিতরে ছিল।
এই কারনে ভাটি অঞ্চলের তৎকালীন বাংলা সংস্কৃতি মৈমনসিংহ-গীতিকা হিসেবে পরিচিতি পায়।
১৬০০ শতকে সম্রাট আকবরের ঐতিহাসিক দলিল ‘আইন-ই-আকবরী’-তে আবুল ফজল এটিকে ‘মোমেনশাহী মহাল’ বা পরগনা হিসেবে নথিভুক্ত করেন। ধারণা করা হয়, ১৬০০ শতকের স্থানীয় মুসলিম সাধক বা মোঘল কর্মকর্তা ‘মুমিন শাহ’-এর নামানুসারে ‘মোমেনশাহী’ এবং পরবর্তীতে লোকমুখে তা অপভ্রংশ হয়ে ‘মৈমনসিংহ’ রূপ নেয়।
তৎকালীন প্রশাসনিক বিন্যাসে এ দুটি পরগনা মোঘলদের ‘সরকার বাজুহা’ (Sarkar Bajuha)-এর অধীনস্থ ছিল।
"সরকার বাজুহা" র আমলে মোঘল সুবাদার ইসলাম খান চিশতী ১৬১১ সালে বারো ভূঁইয়াদের শাসনের অবসান ঘটিয়ে এই অঞ্চলে মোঘল কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। আসলে বারো ভুইয়ার নেতা ইশাখা'র সাথে সন্ধি স্থাপন করেন এবং তাদের মধ্যে চুক্তি হয় যে কে কতটুকু রাজস্ব আদায় করবে। মোগলদের জন্য এটাই যথেষ্ট ছিল।
রাজস্ব আদায়ের সুবিধার্থে এলাকাটিকে ঢাকা (জাহাঙ্গীরনগর) সুবার অধীনস্থ ‘সরকার বাজুহা’-র অন্তর্ভুক্ত করা হয়। মোঘল রাজস্ব নথিতে এ পরগনাগুলো থেকে সংগৃহীত রাজস্ব বা খাজনার পরিমাণ সুনির্দিষ্টভাবে নির্ধারিত ছিল। অর্থাৎ ইশাখার সাথে যে সন্ধি হয় তাতে মোগলরা কি পরিমাণ খাজনা পাবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল।
পরগনা পরিচালনার জন্য মোঘলদের পক্ষ থেকে একজন ফৌজদার বা রাজস্ব কর্মকর্তা (আমিল) নিযুক্ত থাকতেন, যিনি স্থানীয় কাজী ও চৌধুরী জমিদারদের সহায়তায় আইন-শৃঙ্খলা ও কর আদায় নিয়ন্ত্রণ করতেন।
ব্রহ্মপুত্র নদ ও অসংখ্য শাখা নদী (গাঙ্গিনা/নালা), হাওড় ও বিল বেষ্টিত হওয়ায় এই পরগনাগুলোর মাটি ছিল অত্যন্ত উর্বর। ধান, পাট, এবং বিভিন্ন প্রকার রেশম ও সুতি কাপড়ের কার্পাস তুলা প্রচুর উৎপন্ন হতো।
নদীপথই ছিল যাতায়াত ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম। মোঘলদের নৌ-বহর (নওয়ারা) এই অঞ্চলের নদীপথে টহল দিত।
নদী তীরবর্তী উঁচু অঞ্চলগুলোতে বসতি গড়ে উঠেছিল। জঙ্গল ও জলাশয়ে ঘেরা থাকায় এটি মোঘলদের কাছে কিছুটা সীমান্ত এলাকা ও সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেখলো নাসিরাবাদ ও মৈয়মনসিংহ এই দুইটি পরগনা এতটাই অর্থনৈতিকভাবে সচ্ছল যে তারা ১৭৫৭ সালের পলাশীর বিজয়ের পর যে কয়টা অঞ্চলকে গুরুত্ব দেয় তার মধ্যে "নাসিরাবাদ ও "মৈয়মনসিংহ" পরগণা তাদের নজর কাড়ে।
এই কারনে পরবর্তীতে ১৭৮৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন নতুন জেলা গঠন করে, তখন মোঘল আমলের এই ‘নাসিরাবাদ’ এবং ‘মৈমনসিংহ’—দুটি পরগনাকে একত্রিত করেই বৃহত্তর ‘মৈমনসিংহ জেলা’ (Mymensingh District) প্রতিষ্ঠা করা হয়।
১৭৫৭ সালের ২৩ জুন নবাব সিরাজুদুল্লাহ পরাজয়ের আগে সমগ্র বাংলা, বিহার ও উড়িষ্যার মতো মৈয়মনসিংহ ও নাসিরাবাদ অঞ্চলটি সুবা বাংলার অংশ হিসেবে নবাব সিরাজউদ্দৌলার সার্বিক সার্বভৌমত্ব ও শাসনের অধীন ছিল।
প্রশাসনিক বিভাগ (ফৌজদার ও চাকলা): মোঘল ও নবাবী আমলে এই অঞ্চলটি ‘চাকলা জাহাঙ্গীরনগর’ (ঢাকা)-এর অধীনস্থ প্রশাসনিক অংশ বা ইজারার অন্তর্ভুক্ত ছিল। ঢাকার তৎকালীন ফৌজদার বা মোঘল প্রতিনিধিরা এই অঞ্চলের রাজস্ব ও শাসনকার্য তদারকি করতেন।
নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তবে প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক দিক থেকে তিনি দিল্লির মোঘল সম্রাটের প্রতি নামমাত্র আনুগত্য (Nominal Suzerainty) স্বীকার করতেন।
সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মোঘল সাম্রাজ্য অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। তখন দিল্লির মোঘল সম্রাটদের (যেমন: দ্বিতীয় আলমগীর) রাজত্ব কেবল দিল্লির আশেপাশেই সীমাবদ্ধ ছিল। তৎকালীন নিয়ম অনুযায়ী সিরাজউদ্দৌলা দিল্লির কেন্দ্রীয় মোঘল সরকারের প্রতি রাজস্ব বা নামমাত্র আনুগত্য প্রকাশ করলেও দিল্লির ক্ষমতার কোনো বাস্তব প্রয়োগ বাংলায় ছিল না।
বাংলা, বিহার ও উড়িষ্যার শাসন পরিচালনা, রাজস্ব আদায়, সেনাবাহিনী নিয়ন্ত্রণ, বিদেশি শক্তির সাথে যুদ্ধ বা চুক্তি—সব বিষয়েই সিরাজউদ্দৌলা সম্পূর্ণ স্বাধীন ও স্বায়ত্তশাসিতভাবে সিদ্ধান্ত নিতেন। দিল্লির মোঘল দরবার থেকে বাংলায় কোনো ধরনের প্রশাসনিক বা সামরিক হস্তক্ষেপ করা হতো না।
পলাশীর যুদ্ধের সময় বর্তমান ময়মনসিংহের বিভাগের ভৌগোলিক কাঠামো কোনো একক রাজা বা শাসকের শাসন ছিল না; বরং এলাকাটি বেশ কয়েকটি বড় বড় পরগনা ও জমিদারিতে বিভক্ত ছিল।
পলাশীর যুদ্ধের সময় ময়মনসিংহে কোনো একক রাজা বা শাসকের শাসন ছিল না; বরং এলাকাটি বেশ কয়েকটি বড় বড় পরগনা ও জমিদারিতে বিভক্ত ছিল।
মোমেনশাহী পরগনা ও জাফরশাহী পরগনা: শ্রীকৃষ্ণ চৌধুরী এবং তাঁর বংশধরদের (পরবর্তীতে মুক্তাগাছার জমিদার পরিবার) প্রভাব ও জমিদারি এই অঞ্চলে প্রতিষ্ঠিত হতে শুরু করেছিল।
সিলসরোট ও আটিয়া পরগনা: মুক্তাগাছা, টাঙ্গাইল এবং তৎকালীন ময়মনসিংহের বিস্তীর্ণ অংশ স্থানীয় চৌধুরী ও কাজীদের জমিদারির অধীনে রাজস্ব আদায় করত।
নবাব সিরাজউদ্দৌলার সময় স্থানীয় পর্যায়ে রাজস্ব আদায় ও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন তাঁর অধীনে থাকা ঢাকার ফৌজদার ও স্থানীয় জমিদারগণ।
গাঙ্গিনাপাড়কে কেন্দ্র করে এবার ময়মনসিংহ শহর গড়ে ওঠার ইতিহাস নিয়ে আলোচনা করা যাক।
১৮৯৭ সালের ভয়াবহ ভূমিকম্পের পুরাতন ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হয়ে যায়। যেহেতু গাঙ্গিনাপাড় এলাকাটি ছিল মূলত একটি নালা/খাল ও তার সংলগ্ন নদী পথ। ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের শাখাগুলোর পানি প্রবাহ বন্ধ হয়ে পলি জমে ভরাট হতে শুরু করে। ইষ্ট ইন্ডিয়া কোম্পানি গাঙ্গিনাপাড়ের নালাটি সম্পূর্ণ ভরাট করে শহরের প্রধান বাণিজ্যিক সড়কে পরিণত করে।
এর ফলে এই গাঙ্গিনাপার নামে জায়গাটি একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ব্রহ্মপুত্র নদ দিয়ে প্রবাহিত কিছুটা জলরাশি প্রবাহিত থাকায় তা দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্ত উর্বর অঞ্চলগুলি থেকে ধান, পাট ও অন্যন্য পন্য নিয়ে বড় বড় নৌকা এসে গাঙ্গিনাপাড়ে পণ্য খালাস করতো। কিশোরগঞ্জ, নেত্রোকোনা, জামালপুর অঞ্চলে যে ধান ও পাট হতো তার প্রতি ইষ্ট ইন্ডিয়া কোম্পানির বিশেষ নজর ছিল। ফলে গাঙ্গিনাপাড় অঞ্চল দ্রুত বিকশিত হয়ে শহরে রূপান্তরিত হতে থাকে। দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক স্থান হিসাবে গাঙ্গিনাপাড় সারাদেশে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করে। এটা ছিল অনেকটা হাবের মত। এখানে দুর্গম এলাকা থেকে নৌকায় ধান, পাট সহ নানান পণ্য আসতো তারপর সেখান থেকে বাণিজ্যের মাধ্যমে সেগুলো কলকাতায় চলে যেত। এর ফলে কলকাতা সহ আশেপাশের ব্যাবসায়ী ও সওদাগরগন এখানে সারা বছর অবস্থান করতো। ইষ্ট ইন্ডিয়া কোম্পানি এখান থেকে প্রয়োজনীয় পন্য ও ট্যাক্স সংগ্রহ করে বেশ লাভবান ছিল।
এই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখানে একটি শহর গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে সেই সাথে একটি প্রশাসনিক অঞ্চল গড়ে তোলার চেষ্টা করে।
প্রথমে তৈরি হয় নদীর পাড় বরাবর একটি রাস্তা যাক আমরা জুবলি ঘাট রাস্তা নামে বর্তমানে চিনি।
১৮৫৭ সালে ব্যার্থ সিপাহী বিপ্লবের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারত বর্ষ সরাসরি ব্রিটিশ রাজের অধীনে চলে যায় এবং ব্রিটিশ আইনে ভারতবর্ষ শাসিত হতে থাকে এইটা আপনারা সবাই জানেন।
১৮৮৭ সালে যুক্তরাজ্য ও ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়ার শাসনের ৫০ বছর পূর্তি উপলক্ষে 'গোল্ডেন জুবিলি' (Golden Jubilee) উদযাপিত হয়। সেই স্মারক হিসেবে ব্রহ্মপুত্র নদের তীরের এই ঘাটটির নামকরণ করা হয় ‘জুবিলি ঘাট’ এবং ঘাটে যাতায়াতের সড়কটি ‘জুবিলিঘাট রোড’ হিসেবে পরিচিতি পায়।
গাঙ্গিনাপার সড়কটি গঠনের পিছনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পরবর্তীতে ব্রিটিশ রাজ উভয়েরই অবদান আছে।
১৮৬৯ সালের ৪ এপ্রিল ব্রিটিশ শাসনামলে ও ব্রিটিশ আইনে ময়মনসিংহ পৌরসভা গঠন করা হয়।
পৌরসভা গঠিত হওয়ার পর শহরের অভ্যন্তরীণ সড়ক অবকাঠামো ও হাট-বাজারের সমন্বয় শুরু হয়। ১৮৯৭ সালের ভুমিকম্পের পর পৌরসভার তত্ত্বাবধানে ব্রহ্মপুত্র থেকে বেরিয়ে আসা সকাল নালা ভরাট করে ময়মনসিংহ শহর প্রতিষ্ঠার কাজ শুরু হয়। ১৯০০ থেকে ১৯২০ সালে গাঙ্গিনাপার নালাটি ভরাট করে জুবিলিঘটের সাথে যুক্ত করে দেওয়া হয়।
এরপরই পৌরসভার নেতৃত্বে গাঙ্গিনাপাড় রাস্তাটি তৈরি করে ময়মনসিংহ বাসীদের জন্য বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়।
এবার আসা যাক গাঙ্গিনাপার মোড়ের পানির ট্যাংকি গঠনের ইতিহাস।
মুক্তাগাছার বিখ্যাত তৎকালীন জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী।
ময়মনসিংহ শহরের নাগরিকদের সুপেয় পানি সরবরাহের জন্য মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী ও তাঁর স্ত্রী রাজ রাজেশ্বরী দেবীর স্মৃতির উদ্দেশ্যে ‘রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস’ প্রতিষ্ঠা করেন (১৮৮৯/১৮৯০)।
গাঙ্গিনাপাড় পানির ট্যাংক নির্মাণকাল ১৮৯১-১৮৯৩ সাল। রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের মাধ্যমে শহরের ঘরে ঘরে ও রাজপথে পানি পৌঁছে দেওয়ার জন্য ১৮৯১ থেকে ১৮৯৩ সালের দিকে শহরের গাঙ্গিনাপাড়ে প্রথমে বিশাল ওভারহেড পানির ট্যাংক স্থাপন করা হয় ও পরে ডিস্ট্রিবিউশন পাইপলাইন স্থাপন করা হয়।
১৮৯০ সালে ওয়াটার ওয়ার্কস চালুর পর প্রথম ৩ বছর মহারাজ সূর্যকান্ত নিজস্ব অর্থায়নে এটি পরিচালনা করেন। পরবর্তীতে ১৮৯৩ সালে তিনি এই সুপেয় পানি সরবরাহ প্রকল্প ও পানির ট্যাংকগুলোর সার্বিক ব্যবস্থাপনা ময়মনসিংহ পৌরসভার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
যে টেকনোলজিতে এই ওয়াটার ট্যাংক থেকে পানি সরবরাহ করা হতো, সেই সময় তা ছিল একটি রীতিমতো এলাহি কান্ডকারখানা।
ওভারহেড পানির ট্যাংকে পানি তোলার জন্য বাষ্পীয় ইঞ্জিন (Steam Engine) এবং কয়লাচালিত পাম্পিং সিস্টেম ব্যবহার করা হতো। তৎকালীন সময়ে ময়মনসিংহে বিদ্যুৎ ছিল না, তাই পানি তোলার প্রযুক্তিটি যেভাবে কাজ করত সেটাই ছিল এলাহি কান্ডকারখানা।
ব্রহ্মপুত্র নদ থেকে শক্তিশালী পাম্পের মাধ্যমে পানি টেনে এনে শহরের ‘রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস’-এর শোধনাকারে জমা করা হতো। এটা ছিল একটা সিস্টেম।
আরেকটা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন চালানোর জন্য কয়লা জ্বালিয়ে বয়লারে উচ্চ চাপে বাষ্প বা স্টিম তৈরি করা হতো। এই বাষ্পের শক্তিতে বিশাল পিস্টনযুক্ত পাম্প চালিত হতো।
স্টিম পাম্পের প্রবল চাপের (Hydraulic Pressure) সাহায্যে ব্রহ্মপুত্রের শোধিত পানি মাটির নিচ দিয়ে পাইপের মাধ্যমে এনে গাঙ্গিনাপাড়ের উঁচু ট্যাংকে তোলা হতো।
ট্যাংকটি অনেক উঁচুতে অবস্থিত হওয়ায় কোনো অতিরিক্ত শক্তি ছাড়াই কেবল মাধ্যাকর্ষণ শক্তির (Gravity) চাপে পাইপলাইনের মাধ্যমে পুরো শহরের বাড়িঘর ও রাস্তার কলে পানি পৌঁছে যেত।
এছাড়াও রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস প্রকল্পের প্রাঙ্গণে আরো দুটি ওপেন ওয়াটার রিজার্ভার নির্মাণ করেছিলেন তবে সেগুলি গাঙ্গিনাপারের মত উঁচুতে যেটাকে ওভারহেড বলা হয় সেরকম ছিল না। সেগুলি ছিল নিচুতে। পানি শোধন করে সেই সমস্ত নিচু শোধনাগারে পানি জমা হত এবং সেই শোধনাগার গুলি ছিল ওপেন। যাদের বাড়িতে পানির পাইপলাইন ছিল না তারা সুপেয় পানি ওই দুটি ওপেন রিজার্ভার থেকে সংগ্রহ করতো।
এখানে মূলত তিনটি বিষয়ে আলোচনা করলাম।
একটি হচ্ছে ময়মনসিংহ জেলা গড়ে ওঠার ইতিহাস।
দ্বিতীয়টি গাঙ্গিনাপার গড়ে উঠার ইতিহাস।
তৃতীয়টি গাঙ্গিনাপাড় মোড়ের পানির ট্যাংক গঠনের ইতিহাস।
ছবিটি গুগল থেকে নিয়ে AI দিয়ে মোডিফাই করা হয়েছে।
২০.০৮.২৬
কার্টেসী মোখলেস উদ্দিন শাহীন ভাই