11/07/2026
উমরাহ শুধু একটি ভ্রমণ নয়, এটি আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার এক মহাসৌভাগ্য। তাই এই সফরে আপস নয়,প্রয়োজন স্বচ্ছতা, সততা ও বিশ্বস্ততা।
আলহামদুলিল্লাহ, আমরা শুরু থেকেই আমাদের প্যাকেজের প্রতিটি বিষয় সম্পূর্ণ স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরেছি।
কোন এয়ারলাইন্সে ভ্রমণ করবেন,
ফ্লাইট সরাসরি নাকি ট্রানজিট,তা স্পষ্টভাবে জানিয়েছি,
কোন হোটেলে থাকবেন, সেটির নাম প্রকাশ করেছি,
হোটেলের Google Location পর্যন্ত শেয়ার করেছি, যাতে নিজেরাই দেখে সিদ্ধান্ত নিতে পারেন।
আমরা আমাদের সেবার মান নিয়ে আত্মবিশ্বাসী। তাই আমরা দৃঢ়ভাবে বলছি,প্যাকেজে যা ঘোষণা করেছি, ইনশাআল্লাহ বাস্তবেও ঠিক সেটাই পাবেন।
অনেকে জানতে চান, আমাদের প্যাকেজের মূল্য তুলনামূলক বেশি কেন?
উত্তর খুবই সহজ।
আমরা চাইলে ট্রানজিট ফ্লাইট দিয়ে আরও কম দামের প্যাকেজ দিতে পারতাম। কিন্তু আমরা আপনাদের সময়, স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা ভেবে সরাসরি (Direct) ফ্লাইট নির্বাচন করেছি।
আবার, আমরা চাইলে হারাম থেকে অনেক দূরের হোটেল নিয়ে খরচ কমাতে পারতাম। কিন্তু আমরা তা করিনি।
কেন?
কারণ আমাদের একটাই লক্ষ্য,আপনি যেন মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে যত বেশি সম্ভব জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারেন। হারামের খুব কাছাকাছি হোটেল থাকার কারণে বারবার ইবাদতের সুযোগ পাওয়া সহজ হয়। দূরের হোটেলে থাকলে এই সৌভাগ্য অনেক ক্ষেত্রেই সীমিত হয়ে যায়।
আমাদের কাছে উমরাহ মানে শুধু আপনাকে সৌদি আরবে পৌঁছে দেওয়া নয়, বরং এমন একটি পরিবেশ নিশ্চিত করা, যেখানে আপনি মনোযোগ দিয়ে, স্বাচ্ছন্দ্যে এবং প্রশান্তির সঙ্গে আল্লাহর ইবাদত করতে পারবেন।
আপনাদের আস্থা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।
ইউএস বাংলা -সরাসরি ফ্লাইট ঢাকা টু জেদ্দা (লাগেজ ৩০ কেজি)
রিটার্ন ইউএস বাংলা জেদ্দা টু ঢাকা (
মক্কা হোটেল-Maather Elite
মসজিদুল হারাম থেকে মাত্র ৪০০ মিটার দুরত্বে।(মক্কা হোটেল ৮ রাত অবস্থান)
মদিনা হোটেল -Arkan Golden
মসজিদে নববী থেকে মাত্র ১৫০ মিটার,পায়ে হেঁটে মাত্র দুই মিনিটের পথ।
মদিনা হোটেল ৬ রাত অবস্হান।
উমরাহ ভিসা,
ফুল ট্রান্সপোর্ট-জেদ্দা টু মক্কা টু মদিনা টু জেদ্দা)
প্রতিদিন তিনবেলা করে খাবার-
সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার ।
মক্কা জিয়রাহ-জাবালে সাওর,আরাফার ময়দান, মসজিদে নামিরাহ,মিনা।
মদিনা জিয়ারাহ-
মসজিদে ক্বুবা, মসজিদে ক্বিবলাতাইন,
উহুদ পাহাড়,খন্দকের ময়দান, জান্নাতুল বাক্বী, খেজুর বাগান।(ব্যাগেজ ৫০ কেজি)
ইনশাআল্লাহ, আমরা আন্তরিকতা, সততা এবং সর্বোচ্চ সেবার মাধ্যমে চেষ্টা করবো আপনাদের উমরাহর প্রতিটি মুহূর্তকে স্বপ্নের চেয়েও সুন্দর ও স্মরণীয় করে তুলতে।
আস্থা রাখুন আমাদের ওপর।
ইনশাআল্লাহ, আমরা আপনাদের আস্থার মর্যাদা রাখবো...
বিস্তারিত জানতে-
Whatsapp -
01711-460633
Whatsapp -
01758-899889