01/05/2026
ছবির লোকটিকে চিনেন?? উনার পকেটে একসময় মাত্র ১০০ টাকা ছিলো। সেখান থেকে ১০ হাজার কর্মচারীর মালিক হোন।
একটা সময় ছিল যখন তার গানে পুরো পাকিস্তান কাঁপত।পাকিস্তানের নামকরা রকস্টার। যশ, খ্যাতি, গ্ল্যামার সবই ছিল হাতের মুঠোয়। কিন্তু মনের ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল।
একদিন মাওলানা তারিক জামিল সাহেবের একটা কথা তার জীবন বদলে দিল। কথাটা ছিলো এমন,
"যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ছেড়ে দাও, তবে আল্লাহ তোমাকে তার চেয়েও উত্তম কিছু ফিরিয়ে দেবেন।"
ব্যাস! ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় মিউজিক ইন্ডাস্ট্রিকে বিদায় জানালেন তিনি। কিন্তু পরীক্ষা কি এতো সহজ? একদিন অবস্থা এমন হলো যে, পকেটে থাকা শেষ ১০০ রুপি স্ত্রীর হাতে দিয়ে বললেন, আগামীকাল থেকে আর কিছু চেও না, আমার কাছে দেওয়ার মতো আর কিছুই নেই।
২০০২ সালের কথা, এক বন্ধুর সাথে পার্টনারশিপে কাপড়ের ব্যবসা শুরু করবেন ঠিক করলেন। নিজের পৈত্রিক জমি বিক্রি করে পুঁজি জোগাড় করলেন। কিন্তু প্রথমবারেই বড় ধাক্কা!
ভুলবশত সব জামার সাইজ ছোট বানিয়ে ফেললেন তারা। পাকিস্তানের বাজারে সেই ছোট জামা কেউ কিনছে না। মসজিদে সিজদায় গিয়ে কাঁদলেন, "আল্লাহ, কোথায় ভুল হলো?"
ঠিক তখনই মিরাকল ঘটল!
রাস্তায় দাঁড়িয়ে যখন কাস্টমার খুঁজছেন, হঠাৎ এক বাংলাদেশী ব্যবসায়ী এসে হাজির। তিনি বললেন, ভাই, আমার ছোট সাইজের কিছু ড্রেস দরকার, বাংলাদেশে পাঠানোর জন্য। পাকিস্তানে তো সব লম্বা ড্রেস, আমি ছোট সাইজ কোথাও পাচ্ছি না!
যেটা ছিল ওনার ব্যবসার সবথেকে বড় ভুল, আল্লাহ সেটাকেই বানিয়ে দিলেন সবথেকে বড় রিজিক। সেই ব্যবসায়ী এক লটে সব ড্রেস কিনে নিলেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।🥰
হ্যাঁ, আমি বলছি জুনায়েদ জামসেদ-এর কথা। যার হাত ধরে পাকিস্তানে 'জে ডট' (J.) কাপড়ের ব্র্যান্ডের বিপ্লব শুরু হয়। এক সময় যার পকেটে ১০০ টাকা ছিল না, তার ফ্যাক্টরিতে কাজ শুরু করল ১০ হাজার মানুষ!
জুনায়েদ জামসেদের ব্যবসার একটা বিশেষ নিয়ম ছিল তিনি কখনোই নারী মডেল ব্যবহার করে বিজ্ঞাপন দিতেন না।
তিনি বলতেন, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, কোনো মডেল বা অভিনেত্রী নয়। নারীরা এতোটা সস্তা নয় যে তাদের ছবি দিয়ে কাপড় বিক্রি করতে হবে।
জুনায়েদ জামসেদ আমাদের শিখিয়ে গেছেন আপনি যদি আল্লাহর জন্য কিছু ত্যাগ করেন, তিনি আপনাকে কখনো খালি হাতে ফেরাবেন না। হয়তো একটু দেরি হবে, হয়তো পরীক্ষা নেবেন, কিন্তু শেষটা হবে রাজকীয়।
কুরআনে একটা সুন্দর আয়াত আছে।
"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না।" (সূরা তালাক: ২-৩)
২০১৬ সালে এক বিমান দু--র্ঘটনায় তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু রেখে গেছেন এক অনন্য শিক্ষা। আজ যখন তার নাশিদগুলো শুনি, বারবার মনে পড়ে, সব হারিয়েও যারা আল্লাহর ওপর ভরসা রাখে, দিনশেষে জয় তাদেরই হয়।
ইনশাআল্লাহ🌻