27/08/2026
কলকাতায় ভ্রমনকারী বাংলাদেশীরা যে কোন সমস্যায় বাংলাদেশ উপহাইকমিশনে যোগাযোগ করুন-
কলকাতায় নিরাপদ হোটেল না পাওয়া, চিকিৎসা করাতে এসে থাকার ব্যবস্থা না হওয়ায় দ্রুত বাংলাদেশে ফিরে যাওয়া কিংবা পরবর্তী হাসপাতাল-অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনিশ্চয়তা—সাম্প্রতিক সময়ে এমন নানা সমস্যার মুখে পড়ছেন বাংলাদেশি পর্যটকেরা।
মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রশাসনিক অভিযান শুরু হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন না থাকা বহু আবাসিক হোটেল বন্ধ করে দেওয়া হচ্ছে। নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ প্রয়োজনীয়। কিন্তু তার তাৎক্ষণিক প্রভাব পড়েছে চিকিৎসা ও অন্য জরুরি প্রয়োজনে কলকাতায় আসা সাধারণ বাংলাদেশিদের উপর। অনেকেই এখন নিউ মার্কেট ছেড়ে শহরের অন্য এলাকায় হোটেল খুঁজছেন।
এই পরিস্থিতিতে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন নিষ্ক্রিয়—এমন অভিযোগও উঠেছে। কিন্তু বাস্তব তথ্যটিও জানা প্রয়োজন।
উপহাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু রেখেছে। সাম্প্রতিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের পরিবার এই নম্বরগুলিতে ২৪ ঘণ্টা যোগাযোগ করে সহায়তা চাইতে পারবেন। পাশাপাশি কলকাতায় অবস্থানকালে জরুরি সমস্যায় পড়া বাংলাদেশি নাগরিকেরাও প্রয়োজনীয় পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।
জরুরি যোগাযোগ:
মোবাইল: +91 8274821352
হোয়াটসঅ্যাপ: +880 1717291266
হোয়াটসঅ্যাপ: +91 9903426119
সূত্র: বাংলাদেশ উপহাইকমিশন, কলকাতার প্রেস বিজ্ঞপ্তি।
#বাংলাদেশি_পর্যটক #কলকাতা #বাংলাদেশ_উপহাইকমিশন #জরুরি_সহায়তা