খিদমাহ হজ্ব কাফেলা

খিদমাহ হজ্ব কাফেলা সহজ, বিশ্বস্ত ও সুন্নাহ সম্মত উপায়ে আপনার পবিত্র হজ্ব ও ওমরাহ্ যাত্রার নির্ভরযোগ্য সঙ্গী।

আলহামদুলিল্লাহ।পরম করুণাময় আল্লাহ তা'আলার অশেষ রহমত ও মেহেরবানীতে দীর্ঘ ১৮ দিনের পবিত্র ওমরাহ সফর সফলভাবে সম্পন্ন করে আ...
15/07/2026

আলহামদুলিল্লাহ।

পরম করুণাময় আল্লাহ তা'আলার অশেষ রহমত ও মেহেরবানীতে দীর্ঘ ১৮ দিনের পবিত্র ওমরাহ সফর সফলভাবে সম্পন্ন করে আজ ১৫ই জুলাই, ২০২৬ থেকে পুনরায় আমাদের অফিসের সকল কার্যক্রম যথারীতি শুরু করলাম।

এই পবিত্র সফরে আমাদের সঙ্গে থাকা সম্মানিত ওমরাহ যাত্রীদের ইবাদত কবুল করুন, তাদের জীবনে বরকত, নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করুন—আল্লাহ তা'আলার দরবারে এই দোয়া করি।

এই সফর সফলভাবে সম্পন্ন করতে যাঁরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন এবং আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন—সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইল। আল্লাহ তা'আলা আপনাদের উত্তম প্রতিদান দান করুন।

আজ ১৫ই জুলাই, ২০২৬ সকাল থেকে আমাদের অফিসের সকল কার্যক্রম যথারীতি চালু হয়েছে। হজ ও ওমরাহ সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ, নিবন্ধন কিংবা অন্যান্য প্রয়োজনে সম্মানিত আগ্রহী ভাই ও বোনদের অফিসে যোগাযোগ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

📢 পবিত্র ওমরাহ সফরের নিবন্ধন চলছে

আলহামদুলিল্লাহ।

আগামী ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ তারিখে খেদমাহ হজ্ব কাফেলা-এর পক্ষ থেকে ৪০ জনের একটি ওমরাহ কাফেলা নিয়ে পবিত্র হারামাইন শরীফ-এর উদ্দেশ্যে রওনা করা হবে, ইনশাআল্লাহ।

যারা উক্ত তারিখে পবিত্র ওমরাহ পালন করার আগ্রহ পোষণ করছেন, তাদেরকে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করার আন্তরিক অনুরোধ জানানো যাচ্ছে।

📍 অফিসের ঠিকানা:
মুক্তিনগর, চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা।

📞 যোগাযোগ:
01854-829059
01963-436604

খেদমাহ হজ্ব কাফেলা
আপনার নিরাপদ ও নির্ভরযোগ্য হজ ও ওমরাহ সেবায় সর্বদা পাশে।

আল্লাহ তা'আলা সকলকে তাঁর পবিত্র ঘর জিয়ারতের তাওফীক দান করুন। আমীন।

13/07/2026

আলহামদুলিল্লাহ।

গত ২৮/০৬/২০২৬ শে জুন খেদমাহ হজ্ব কাফেলার পক্ষ থেকে ৪০ জন সম্মানিত হাজী সাহেবকে সঙ্গে নিয়ে পবিত্র হারামাইন শরীফের উদ্দেশ্যে আমাদের পবিত্র সফর শুরু হয়েছিল। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও অনুগ্রহে তাঁরা সফলভাবে উমরাহসহ নির্ধারিত ইবাদত ও জিয়ারত সম্পন্ন করেছেন।

আজ ১৩/০৭/২০২৬ ইং ইনশাআল্লাহ, তাঁদেরকে নিয়ে আমরা নিজ দেশ বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছি।
সকল প্রিয়জনের নিকট বিনীত দোয়ার দরখাস্ত

আল্লাহ তাআলা যেন আমাদের এই সফরকে কবুল করেন, নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেন এবং সকল হাজী সাহেবকে মাকবুল উমরাহ ও নেক হায়াত দান করেন। আমীন।

11/07/2026

🌿 আলহামদুলিল্লাহ!

আগামী ২৫শে সেপ্টেম্বর আমাদের খেদমাহ হজ কাফেলা-এর পক্ষ থেকে পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে রওয়ানা হওয়া সম্মানিত হাজি সাহেবদের জন্য মক্কাতুল মুকাররমায় হোটেল বুকিং সম্পন্ন করা হয়েছে।

যারা উক্ত তারিখে পবিত্র উমরাহ পালন করার আন্তরিক ইচ্ছা পোষণ করেছেন, তাদেরকে আসন ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সময়মতো সম্পন্ন করার স্বার্থে অতিদ্রুত আমাদের অফিসে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

অফিসে যোগাযোগ করুন:
📞 01854-829059
📞 01963-436604

আল্লাহ তাআলা সকলের জন্য তাঁর পবিত্র ঘর জিয়ারত ও উমরাহ পালন সহজ করে দিন এবং কবুল করুন। আমীন।

08/07/2026

আলহামদুলিল্লাহ ❤️

07/07/2026

🌿 আলহামদুলিল্লাহ 🌿

আজ আমাদের খেদমাহ হজ্ব কাফেলার সম্মানিত হাজি সাহেবদের নিয়ে ঐতিহাসিক তায়েফের পথে যাত্রা করেছি। পুরো পথজুড়ে সুউচ্চ পাহাড়, আঁকাবাঁকা সড়ক এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে।

আল্লাহ তাআলার সৃষ্টির অপরূপ নিদর্শনগুলো দেখে হৃদয় প্রশান্তিতে ভরে উঠেছে এবং তাঁর অসীম কুদরত ও মহিমার প্রতি কৃতজ্ঞতা আরও গভীর হয়েছে।

আল্লাহ তাআলা আমাদের এই সফরকে নিরাপদ, কল্যাণময় ও কবুল করুন এবং সকল হাজি সাহেবদের সুস্থতা ও নেক আমলের তাওফীক দান করুন। আমীন। 🤲🕋

🌿 আলহামদুলিল্লাহ 🌿আজ আমাদের খেদমাহ হজ্ব কাফেলা-র সম্মানিত হাজিগণকে নিয়ে পবিত্র মক্কা মুকাররমার ঐতিহাসিক ও ইসলামের স্মৃত...
06/07/2026

🌿 আলহামদুলিল্লাহ 🌿

আজ আমাদের খেদমাহ হজ্ব কাফেলা-র সম্মানিত হাজিগণকে নিয়ে পবিত্র মক্কা মুকাররমার ঐতিহাসিক ও ইসলামের স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ স্থানসমূহ জিয়ারত সম্পন্ন করার তাওফিক মহান আল্লাহ তাআলা দান করেছেন। আলহামদুলিল্লাহ।

জিয়ারতের অন্তর্ভুক্ত স্থানসমূহ:
🕋 জাবালে সাওর
🕋 আরাফার ময়দান
🕋 জাবালে রহমত
🕋 মসজিদে নামিরাহ
🕋 মিনা
🕋 মুজদালিফা
🕋 জামারাত
🕋 জাবালে নূর
🕋 জান্নাতুল মুআল্লা
🕋 মসজিদে জিন
🕋 আবু জাহলের বাড়ির স্থান
🕋 রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্মস্থান (ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত)
🕋 জীবন্ত কবর নামে পরিচিত ঐতিহাসিক স্থান
🕋 ঝুলন্ত মসজিদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান।

মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি আমাদের এই বরকতময় জিয়ারত সহজ ও সুন্দরভাবে সম্পন্ন করার তাওফিক দান করেছেন।

🤲 আল্লাহ তাআলা আমাদের সকলের উমরাহ কবুল করুন, ইবাদতসমূহ গ্রহণ করুন এবং বারবার তাঁর পবিত্র ঘর জিয়ারত ও তাওয়াফ করার তাওফিক দান করুন। আমীন।

🌿 আলহামদুলিল্লাহ 🌿খেদমাহ হজ্ব কাফেলার পক্ষ থেকে গত ২৮ জুন ৪০ জনের একটি কাফেলা নিয়ে পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আ...
05/07/2026

🌿 আলহামদুলিল্লাহ 🌿

খেদমাহ হজ্ব কাফেলার পক্ষ থেকে গত ২৮ জুন ৪০ জনের একটি কাফেলা নিয়ে পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আগমন করি। প্রথমে আমরা মদিনাতুল মুনাওয়ারায় ৫ দিন অবস্থান করে মহানবী ﷺ-এর রওজা জিয়ারত এবং বিভিন্ন ঐতিহাসিক ও বরকতময় স্থানসমূহ জিয়ারতের সৌভাগ্য অর্জন করি।

আজ, আল্লাহ তাআলার অসীম রহমতে পবিত্র মক্কাতুল মুকাররমায় এসে আমাদের সম্মানিত হাজি সাহেবদের নিয়ে সফলভাবে পবিত্র উমরাহ আদায় করেছি।

আল্লাহ তাআলা সকল হাজি সাহেবের উমরাহ কবুল করুন, তাঁদের ইবাদত-বন্দেগি সহজ করে দিন এবং আমাদের সবাইকে বারবার তাঁর পবিত্র ঘর জিয়ারত ও তাওয়াফ করার তাওফিক দান করুন। আমীন। 🤲🕋

04/07/2026

🌿 আলহামদুলিল্লাহ 🌿

গত পাঁচ দিন পবিত্র মদিনা মুনাওয়ারায় অবস্থান করার পর আজ, ০৪/০৭/২০২৬ ইং, আমাদের সম্মানিত হাজিগণকে নিয়ে পবিত্র মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।

আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের এই বরকতময় সফর নিরাপদ, সহজ ও কবুলযোগ্য করে দেন এবং সকল হাজিদের সুস্থতা ও হেফাজত দান করেন।
আপনাদের সকলের কাছে আমাদের জন্য আন্তরিক দোয়ার আবেদন রইল।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর পবিত্র ঘর বারবার জিয়ারত করার তাওফিক দান করুন। আমীন। 🤲🕋

03/07/2026

মসজিদে নববীর জুমার আজান

02/07/2026

🌿 আলহামদুলিল্লাহ 🌿

আজ আমাদের খেদমাহ হজ্ব কাফেলার সম্মানিত হাজিদের নিয়ে ঐতিহাসিক জিন পাহাড় জিয়ারতের সৌভাগ্য অর্জন করেছি।

জিয়ারতের পাশাপাশি সবাই পাহাড়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি দেখে সকলেই তাঁর মহিমা ও কুদরতের কথা স্মরণ করেছেন।

আল্লাহ তাআলা আমাদের এই বরকতময় সফর কবুল করুন, সকল হাজিদের ইবাদত-বন্দেগি কবুল করুন এবং বারবার তাঁর পবিত্র ঘর ও পবিত্র স্থানসমূহ জিয়ারতের তাওফিক দান করুন।

আমীন, ইয়া রাব্বাল আলামীন। 🤲🕋

Address

Muktinagar, Chittagong Road, Siddhirganj, Dhaka
Narayanganj
1430

Website

Alerts

Be the first to know and let us send you an email when খিদমাহ হজ্ব কাফেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category