18/08/2026
আলহামদুলিল্লাহ! 🇦🇺🎉
গত বছরের আগস্টে মিস্টার আরাফাত ও মিসেস সুমাইয়া অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু অন্য জায়গা থেকে করা সেই আবেদনটা রিফিউজ হয়ে যায়। স্বাভাবিকভাবেই তারা অনেকটা ভেঙে পড়েছিলেন—এত আশা করে আবেদন করার পর এমন একটা রেজাল্ট মেনে নেওয়া সহজ ছিল না।
এরপর তারা আমাদের Ahad Immigration-এ আসেন। আগের আবেদনটা কোথায় দুর্বল ছিল, কী কী বিষয় নতুন করে ঠিক করা দরকার—সবকিছু নিয়ে আমরা বসে কথা বলি। তারা এবার আমাদের ওপর ভরসা করেন, আর আমরা চেষ্টা করলাম তাদের আবেদনটা নতুনভাবে, যত্ন নিয়ে প্রস্তুত করি।
আলহামদুলিল্লাহ,আজ মিস্টার আরাফাত ও মিসেস সুমাইয়ার ৬ মাসের Australia Tourist Visa Approved! 🇦🇺🎉
সত্যি বলতে, ভিসা পাওয়ার খবরটা শোনার পর তাদের মুখের হাসিটা দেখেই আমাদের সব পরিশ্রম সার্থক মনে হয়েছে। একটা খারাপ অভিজ্ঞতার পর আবার নতুন করে তাদের হাসতে দেখাটা আমাদের জন্যও অনেক আনন্দের। ❤️
মিস্টার আরাফাত ও মিসেস সুমাইয়াকে অনেক অনেক অভিনন্দন! 🎉
আপনাদের অস্ট্রেলিয়া ভ্রমণ সুন্দর হোক, নিরাপদ হোক, আর অনেক সুন্দর স্মৃতি নিয়ে ফিরুন—এই দোয়া রইলো। 🇦🇺❤️
Ahad Immigration — সীমানা ছাড়িয়ে, স্বপ্নপূরণের পথে