04/05/2026
#ক্রেডিট_কার্ড_হোক_স্বচ্ছ।
জানার অধিকার সবার।
আচ্ছা বিভিন্ন ব্যাংক তো বিভিন্ন অফার দেয়। বিভিন্ন মার্কেটিং এর লোকজনও আছেন। আবার ব্যবহারকারীও আছেন। আসেন সব কিছু নিয়ে খোলা মেলা আলোচনা করি। লুকোচুরি এবং তথ্য হাইড করা বাদ দিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই নাম্বার অনুযায়ী :: মার্কেটিং এর লোক উত্তর দিলে প্রত্যেকটি পয়েন্টেরই উত্তর দিবেন। সবচেয়ে এক্সপেক্ট করতেছি যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের থেকে উত্তর পেলে।
১. ক্রেডিট কার্ড কত বছর ফ্রি?
২. ফ্রির মেয়াদ শেষ হলে কার্ডের চার্জ কত? চার্জ মওকুফের উপায় কি?
৩. চার্জ মওকুফ হওয়ার জন্য ট্রান্সজেকশনের কোন শর্ত আছে? (যেমন রিসেন্টলি ১০০০ টাকার নিচের ট্রান্সজেকশন কাউন্ট করতেছে না একটা ব্যাংক) s.p.
৪. কার্ড নেওয়ার সময় কি কি চার্জ কাটে?
৫. সাপ্লিমেন্টারি কার্ড আছে কি? থাকলে চার্জ কত?
৬. সাপ্লিমেন্টারি কার্ডের জন্য কি আলাদা sms , statement চার্জ কাটে?
৭. ইন্টারেস্ট % কত?
৮. লেট পেমেন্ট EMI সুবিধা আছে কি? s.p.
৯. এড মানি টু বিকাশ , নগদ , উপায় এগুলার চার্জ কত?
১০. চেক প্রোভাইড করে কি? চেক চার্জ কত?
১১. SMS চার্জ কত?
১২. স্টেটমেন্ট চার্জ কত?
১৩. এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ সুবিধা আছে কি?
১৪. মিট এন্ড গ্রিট সুবিধা আছে কি? s.p.
১৫.ডমেস্টিক লাউঞ্জে সুবিধা আছে কি? থাকলে কি সুবিধা?
১৬. ইন্টারন্যাশনাল লাউঞ্চে কি সুবিধা?
১৭. লাউঞ্জ কি ও প্রায়োরিটি পাসের সুবিধা আছে কি? কি কি সুবিধা?
১৮. লেট পেমেন্ট ফি কত?
১৯. কার্ড ক্লোজিং ফি কত?
২০ . কার্ড ক্লোজ করার সময় কি কি ফি দিতে হয়? সেই ফি এর শর্ত কি? ( যেমন কয়েকটি ব্যাংকে দেখলাম কার্ড স্যালেন্ডার কার্ডের ইয়ার সাইকেল শেষের ৩০ দিনের কম সময়ে আবেদন করলে পরের বছরের চার্জ দিতে হয় )। s.p.
স্পেশাল কোন ফিচার আছে কি যেটা অন্য ব্যাংকের চেয়ে আপনার ব্যাংকে সুবিধা বেশি?
🧨🧨সবাই ( সব ব্যাংকের মার্কেটিং কনসার্নরা) পয়েন্ট উল্লেখ করে উত্তর দিবেন আশা করি। সিগনেচার ও প্লাটিনাম কার্ডের দুইটার তথ্যই উল্লেখ করিয়েন। আপনার স্বচ্ছতাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে।