Netro Travel Agency

Call Contact the business

Netro Travel Agency Best Travel Agent In Bangladesh | Netro Travel Agency by Netro It Ltd

🇮🇳 ইন্ডিয়ান ভিসা করতে দালালের প্রয়োজন নেই।সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি নিজেই আবেদন করতে পারবেন।আজ আমি আ...
29/06/2026

🇮🇳 ইন্ডিয়ান ভিসা করতে দালালের প্রয়োজন নেই।
সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি নিজেই আবেদন করতে পারবেন।

আজ আমি আমার আবেদন জমা দিয়েছি। পুরো প্রক্রিয়াটি নিজেই সম্পন্ন করেছি।

ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্ট লিস্ট ।
ঠিক যে ভাবে আছে ঐ ভাবে তৈরি করবেন॥
😊

27/11/2025

🇮🇳 ১৫০০ টাকায় মেডিকেল ভিসার সম্পূর্ণ নিয়ম এক পোস্টে
ভারতীয় হাইকমিশনে ফাইল জমা দেওয়ার পূর্ণ গাইডলাইন

🏥 ১. হাসপাতাল ও ইনভাইটেশন লেটার সংগ্রহ
যে হাসপাতালে চিকিৎসা নিতে চান সেখান থেকে Medical Invitation Letter (AYUSH বা হাসপাতাল যেকোনোটি) সংগ্রহ করুন।

ইনভাইটেশন লেটারে থাকতে হবে:
✔ রোগীর নাম
✔ চিকিৎসার ধরন
✔ হাসপাতালের সিল-মোহর
✔ কর্তৃপক্ষের স্বাক্ষর

💻 ২. অনলাইন আবেদন (Medical Visa Form)
ভারতীয় ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Medical Visa ফর্ম পূরণ করুন।

ছবি, স্বাক্ষর ও তথ্য যোগ করে ফর্মটি প্রিন্ট করুন।

সব কাগজপত্র সাজিয়ে নিন:
📄 একটি মূল সেট (নিজের কাছে রাখবেন)
📄 একটি ফটোকপি সেট (এম্বাসিতে জমা দেবেন)

👉 খামের উপরে লিখবেন—
Emergency Medical Visa
রোগীর সমস্যা
রোগীর নাম ও পাসপোর্ট নম্বর
এটেনডেন্টের নাম ও পাসপোর্ট নম্বর
ইমেইল ও মোবাইল নম্বর (কারওটিই দিতে পারবেন)

🏢 ৩. কোথায় ফাইল জমা দিবেন
📍 Indian High Commission, Dhaka
Plot No. 1, 3 Park Road, Baridhara, Dhaka 1212
⏰ সময়: সকাল ৯টা – বিকেল ৪টা (সরকারি ছুটি বাদে)
🔸 অ্যাপয়েন্টমেন্ট লাগবে না
🔸 শুধু Medical ও Double Entry ভিসা নেওয়া হয়
🔸 রোগী না গিয়েও অন্য কেউ ফাইল জমা দিতে পারে

☎️ ৪. কল বা যাচাই প্রক্রিয়া
ফাইল জমা দেওয়ার পর হাইকমিশন যাচাই করে ফোন করবে।
সাধারণত ১০–২০ দিন লাগে
কল আসার পর মূল কপি + পাসপোর্ট জমা দিয়ে ১৫০০ টাকা ফি প্রদান করতে হবে।

💰 ৫. ফি জমা দেওয়ার কাউন্টার
৪০ নম্বর: ফোন যাচাই
৩৯ নম্বর: টাকা জমা (১৫০০ টাকা প্রতি ফর্ম)
৩৮ নম্বর: অপেক্ষা ও কাগজপত্র রিসিভ

🖐️ ৬. ফিঙ্গারপ্রিন্ট (Biometric)
যাচাই শেষে সিরিয়াল নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে।
একবার দিলে ৫ বছর পর্যন্ত বৈধ।
১২ বছরের নিচে ও ৭০ বছরের উপরে ফিঙ্গারপ্রিন্ট লাগে না।

🧾 ৭. জরুরি চিকিৎসার ক্ষেত্রে
একটি জরুরি আবেদনপত্র লিখে রোগীর বর্তমান অবস্থা উল্লেখ করুন।
রিপোর্টসহ ইমেইল পাঠান—
📧 [email protected]
👉 হাসপাতালের International Desk থেকেও অনুরোধ করুন যেন তারা একই মেইল পাঠায়— এতে প্রসেস দ্রুত হয়।

🧍‍♀️ ৮. এটেনডেন্ট ভিসা
রোগীর সঙ্গে যিনি যাবেন তিনি Attendant Visa পাবেন।
আত্মীয় বা পরিবারের যেকোনো সদস্য হতে পারেন।
সম্পর্কের প্রমাণ ও যৌক্তিক কারণ দেখাতে হবে।

💡 বিশেষ পরামর্শ
শুধু ফাইল জমা দিলেই হবে না—
📩 প্রতিদিন অন্তত একটি মেইল করুন
📦 সপ্তাহে ২–৩ বার ফাইল রিসাবমিট করুন
🗂️ কাগজপত্র খুব সুন্দর করে সাজিয়ে দিন

আমরা সকল ধরনের প্রসেসিং করছি । প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন

31/10/2025

🏥 টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল (TATA Memorial Cancer Hospital) – মুম্বাই

আপনি বা আপনার পরিচিত কেউ যদি ক্যান্সার চিকিৎসার জন্য টাটা হসপিটালে যেতে চান, তাহলে নিচের তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ 👇

🔰 প্রথম ধাপ: রেজিস্ট্রেশন

হসপিটালে পৌঁছানোর পর প্রথমেই একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে।
হসপিটালের কর্মীরা আপনাকে এই প্রক্রিয়ায় সাহায্য করবেন।

🩺 ফর্ম কোথায় পাবেন:
গোল্ডেন জুবিলী বিল্ডিং (Golden Jubilee Building) থেকে ফর্ম সংগ্রহ করতে হবে।

এখানে দুই ধরনের ফর্ম পাওয়া যায়:
👉 Private
👉 General

✅ আপনি “General Form” নির্বাচন করবেন।

💳 স্বল্পমূল্য বা বিনামূল্যে চিকিৎসার সুযোগ

আপনার যদি কোনো স্বাস্থ্য স্কিম না থাকে, তাহলে BPL কার্ড সংযুক্ত করুন।
এতে করে আপনি খুব অল্প খরচে বা সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা পেতে পারেন।

🩸 General ও Private রোগীর মধ্যে কোনো চিকিৎসাগত পার্থক্য নেই।
একই ডাক্তার, একই চিকিৎসা — শুধু General রোগীদের চিকিৎসা Private-এর থেকে প্রায় ২ ঘণ্টা পরে শুরু হয়।

🏠 থাকা ও লকার সুবিধা

হসপিটালে যাওয়ার আগে আপনি মাত্র ₹100 টাকায় ফ্রি লকার রুম ও থাকার রুম বুক করে রাখতে পারেন।
এতে গেলে অনেক সুবিধা পাবেন।

🚌 যাতায়াত ও খাবার

আপনি যদি দূরে থাকেন, তাহলে হসপিটাল কর্তৃপক্ষ বিনামূল্যে ডিলাক্স বাসের ব্যবস্থা করে দেয়।

খাবারের জন্য হসপিটালের পাশে ট্রাস্টের ক্যান্টিন রয়েছে।
ডাক্তারদের সঙ্গে কথা বললে সেখানেও বিনামূল্যে খাবার পাওয়া যায়।

👶 বিশেষ সুবিধা

১৪ বছরের নিচে শিশুদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে।

পুরুষ ও মহিলা রোগীরা যদি B.D.O অফিস থেকে ৬০,০০০ টাকার নিচে ইনকাম সার্টিফিকেট নিয়ে যান, তাহলে হসপিটালের ডাক্তারদের সাহায্যে M.C ফাইল তৈরি করা যাবে।
এর ফলে চিকিৎসার সমস্ত খরচ প্রায় বিনামূল্যে বা খুব স্বল্প মূল্যে সম্পন্ন হয়।

🍲 চিকিৎসাকালীন খাবারের ব্যবস্থা

রোগী General বা Private যেই হোন না কেন, চিকিৎসার সময় তাদের খাবারের জন্য কোনো টাকা নেওয়া হয় না।

🙏 শেষ কথা

অনেকেই এই অসাধারণ সুযোগের কথা জানেন না, তাই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন — এটা সত্যিই কষ্টদায়ক।
জীবন একবারই আসে, তাই শেষ পর্যন্ত চেষ্টা করুন।

এই পোস্টটি বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা।
ভারতে এমন একটি হাসপাতাল রয়েছে যেখানে আপনি জমি-বাড়ি বিক্রি না করেও মানসম্মত ক্যান্সার চিকিৎসা পেতে পারেন।
দয়া করে এই তথ্যটি শেয়ার করুন —
👉 আপনার জানানো এই বার্তা কারো জীবন বাঁচাতে পারে।

🏥 হাসপাতালের ঠিকানা:

Tata Memorial Hospital
Homi Bhabha Building, Dr Ernest Borges Rd,
Parel East, Mumbai, Maharashtra 400012

📞 হাসপাতালের যোগাযোগ নম্বর:
022 2417 7000

🌍 বিশেষ তথ্য:

এই সুবিধা শুধু ভারতীয় নাগরিকদের জন্য নয়,
বিশ্বের যেকোনো দেশের রোগীর জন্যও উন্মুক্ত।

🌍✈️ ভারতে ভ্রমণকারীদের জন্য জরুরি ঘোষণা! 🚨📅 ০১ অক্টোবর ২০২৫ থেকে—ভারতে আগত সব বিদেশি ভ্রমণকারীকে যাত্রার আগে অবশ্যই👉 ডিজ...
27/09/2025

🌍✈️ ভারতে ভ্রমণকারীদের জন্য জরুরি ঘোষণা! 🚨

📅 ০১ অক্টোবর ২০২৫ থেকে—
ভারতে আগত সব বিদেশি ভ্রমণকারীকে যাত্রার আগে অবশ্যই
👉 ডিজিটাল ডিসেমবার্কেশন (DE) কার্ড পূরণ করতে হবে।

✅ পূরণ করতে পারবেন:
🔗 অফিসিয়াল পোর্টাল → indianvisaonline.gov.in/earrival
📱 মোবাইল অ্যাপ → Indian Visa SuSwagatam

⏰ অবশ্যই ভ্রমণের ৭২ ঘণ্টা আগে সম্পন্ন করতে হবে!

✨ আগে থেকে এই ধাপটি সম্পন্ন করলে ভারতে পৌঁছে আপনার ইমিগ্রেশন হবে একদম ঝামেলাহীন ও স্মুথ।

ভারতীয় ভিসা প্রক্রিয়া এখন আরও সহজ এবং দ্রুত! 🇮🇳আপনি যদি ভারতের ভিসা করতে চান, তবে Netro Travel Agency-এর সাথে যোগাযোগ কর...
25/05/2025

ভারতীয় ভিসা প্রক্রিয়া এখন আরও সহজ এবং দ্রুত! 🇮🇳

আপনি যদি ভারতের ভিসা করতে চান, তবে Netro Travel Agency-এর সাথে যোগাযোগ করুন। আমরা ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করি এবং একদম কম খরচে আপনাকে ভিসা প্রদান করি।

এখন আর দালালদের হাতে অনেক টাকা দেওয়ার প্রয়োজন নেই! আমরা আপনাকে দ্রুত, সহজ এবং কম খরচে ভিসা পাওয়ার সুযোগ দিচ্ছি। এক থেকে দুই দিনের মধ্যে আপনার ভিসা নিশ্চিত করে আমরা সব কাজ সম্পন্ন করে দিচ্ছি।

✔️ এক থেকে দুই দিনের মধ্যে ভিসা!
✔️ কম খরচে প্রসেসিং!
✔️ সহজ প্রক্রিয়া!

আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার ভিসার প্রক্রিয়া শুরু করুন! 📩

16/02/2025

পাসপোর্ট করতে পুলিশ ভ্যারিফিকেশন আর লাগবে না। এটা আমাদের নাগরিক অধিকার।
-ড. মুহাম্মদ ইউনুস

11/01/2025

থাইল্যান্ডের ই-ভিসা আবেদন করার পদ্ধতি:
থাইল্যান্ডের আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ! e-Visa পদ্ধতিতে ঘরে বসেই ভিসার জন্য আবেদন করা সম্ভব। নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:
প্রথম ধাপ: রেজিস্ট্রেশন এবং আবেদন
১. ওয়েবসাইট ভিজিট করুন:
[https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)
২. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg ফাইল, ৩MB এর কম)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। তথ্য সঠিকভাবে যাচাই করুন।
৩. তথ্য এবং ডকুমেন্ট আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।
৪. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): ৩,৫০০
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): ১৭,০০০
- অন্যান্য ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।
৫. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।
২য় ধাপ: পেমেন্ট প্রক্রিয়া
১. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর এটি পাবেন। শীটটিতে QR কোড এবং রেফারেন্স নম্বর থাকবে।
২. পেমেন্ট করুন:
[Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিপ্ট ইমেইলে পাঠানো হবে।
৩য় ধাপ: ভিসা অনুমোদন
১. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য অন্তত ১০ কার্যদিবস সময় লাগবে।
- অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হতে পারে।
২. ই-ভিসা গ্রহণ:
- ইমেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।
কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)
★রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।
★আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।
★পেমেন্টের পর: ই-রিসিপ্ট
★অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।
সহজেই আবেদন করুন, নিরাপদে ভ্রমন করুন থাইল্যান্ড

Welcome to electronic visa application system. The official website by ministry of foreign affairs of kingdom thailand.

03/09/2024

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:

🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:

প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।

★টিকেট বুকিং:

ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।

★লাহোর থেকে ইসলামাবাদ:

লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।

★ইসলামাবাদে থাকা:

ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।

★কারেন্সি চেঞ্জিং:

লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।

★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:

পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।

★মূল ট্যুর:

ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।

★ট্যুরের পদ্ধতি:

1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।

খরচ বিবরণ:

পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:

• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা
• লাহোর-ইসলামাবাদ বাস ভাড়া: প্রায় ২/৩ হাজার টাকা
• ১৫-২০ দিন অবস্থানের জন্য আনুমানিক খরচ: ১৫-২৫ হাজার টাকা (হোটেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরি)

ভ্রমণস্থল:

নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে:

1. সোয়াত: কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহোদন্ড লেক
2. হুনজা: হুনজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিত ফোর্ট
3. স্কার্দু: সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক
4. আজাদ কাশ্মীর: মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী

★থাকা/হোটেল:

সব প্রধান পর্যটন অঞ্চলে আবাসিক হোটেল আছে, বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমাণ বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেলের লোকেশন অনলাইনেই পাওয়া যায়। আপনি চাইলে পোর্টেবল তাবু নিয়ে নিরিবিলি স্থানে থাকতে পারেন।

★অতিরিক্ত অভিজ্ঞতা:

• কারাকোরাম হাইওয়ে: পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম।
• বাবুসর পাস: বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক, যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে।

সুইজারল্যান্ডের মতো জায়গা ঘোরার খরচের তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।

ধন্যবাদ সবাইকে, আশাকরি এই নির্দেশনা আপনার ট্যুরকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে।

18/08/2024

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ:

১. আবেদন ফরম পূরণ ✍️
- *অনলাইনে আবেদন ফরম পূরণ*: প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- *আবেদন ফরম প্রিন্ট*: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।

২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
- *জাতীয় পরিচয়পত্রের ফটোকপি*: ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- *জন্ম নিবন্ধন সনদের ফটোকপি*: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- *পাসপোর্ট সাইজ ছবি*: ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
- *পূর্বের পাসপোর্টের ফটোকপি* (যদি থাকে)।
- *অন্যান্য ডকুমেন্ট*: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।

৩. ফি জমা 💰
- *ফি*: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- *ফি রসিদ*: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।

৪. আবেদন জমা 📬
- *আবেদন জমা*: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
- *ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি*: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।

৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
- *এসএমএস বা ইমেইল*: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
- *সংগ্রহ*: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।
Fly Today

#পাসপোর্ট

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে কেউ না কেউ আপনাকে বা আপনি হয়তো কাউকে বলবেন এই ফর্মটা পুরণ করে দিতে। এই ফরমটি এখন নিজেই পুরণ ...
03/06/2024

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে কেউ না কেউ আপনাকে বা আপনি হয়তো কাউকে বলবেন এই ফর্মটা পুরণ করে দিতে। এই ফরমটি এখন নিজেই পুরণ করুন এভাবে।

Address

Netrokona
2400

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801713561271

Website

Alerts

Be the first to know and let us send you an email when Netro Travel Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Netro Travel Agency:

Shortcuts

Share

Category