17/09/2026
কাশিনাথপুরে ফ্ল্যাটে পুলিশের অভিযান, আটক ৩
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর পশ্চিমপাড়া মহল্লায় একটি ভাড়া করা ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, রাজশাহী থেকে আসা চন্দনা নামের এক নারী ফ্ল্যাটটি ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন ব্যক্তির যাতায়াতের সুযোগ করে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে সাংবাদিক ও স্থানীয়দের সহযোগিতায় কাশিনাথপুর পুলিশ ফাঁড়িতে জানানো হয়।
পরে কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামসুল আলমের নেতৃত্বে ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই নারীসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে
#ভাইরালভিডিও #কাশিনাথপুর