12/08/2026
🤲 একটি জীবনের জন্য আমাদের সামান্য চেষ্টা
আমাদের এক বন্ধু তাঁর প্রিয় বোনের জীবন বাঁচানোর আশায় পাকিস্তানে চিকিৎসা করাতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন তিনি, আর এখন প্রয়োজন কিডনি ট্রান্সপ্লান্ট।
বোনের চিকিৎসার জন্য ইতোমধ্যে অনেক টাকা খরচ হয়েছে। নিজের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে চিকিৎসার অর্থের ব্যবস্থা করছেন তাঁর ভাই। এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে আমরা গর্বিত।
তাঁর পাকিস্তান যাওয়া-আসার বিমান টিকিটটি Zihad Tours & Travels থেকে বিশেষভাবে কম খরচে করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে চিকিৎসার এই কঠিন সময়ে তাঁর পরিবারের ওপর অন্তত কিছুটা আর্থিক চাপ কমে।
আমরা বিশ্বাস করি—
ব্যবসা শুধু ব্যবসার জন্য নয়, মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোরও একটি মাধ্যম। ❤️
আল্লাহ এই বোনটিকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং তাঁর চিকিৎসা সফল করুন। 🤲
সবার কাছে তাঁর জন্য দোয়া কামনা করছি।
✈️ Zihad Tours & Travels
মানুষের প্রয়োজনে, মানুষের পাশে।