19/08/2026
পাবনা-ঢাকা-পাবনা নতুন ট্রেন নিয়ে আমাদের সম্ভাব্য কিছু প্রেডিকশন:-
- ট্রেনটি সিল্কসিটির গতি বৃদ্ধি করবে । কিন্তু কোনোভাবেই ৩০ মিনিট বিলম্বের নিচে যমুনা অতিক্রম করতে পারবে না । অর্থাৎ যমুনা পশ্চিম পারেই বিলম্ব ৩০ মিনিট (+)
- মধুমতি এক্সপ্রেস কিছুটা স্বস্তি পাবে । যদি ট্রেনটিকে ঈশ্বরদী জংশন নেওয়া হয় ।
- ট্রেনখানা পাবনাবাসীর কাছে গুরুত্ব হারাতে পারে । যেমনটা হারিয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ।
- বাণিজ্যিক ভাবে ট্রেনটি ফেইল করার সম্ভাবনা রয়েছে । ভবিষ্যতে এলএইচবি হারাতেও পারে ।
- বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টপেজ বিবেচনা করা হয়নি । বিশেষ করে জয়দেবপুর জংশন । ফলে, চাটমোহর-বড়াল-উল্লাপাড়া-মনসুর যাত্রীগণ ঘুরে ফিরে সিল্কসিটিতে ভিড় করবে ।
- মানুষ চাই একটু আগে আগে যেতে । তাই সিরাজগঞ্জের মানুষ যেমন সিরাজ এক্সকে সাইডে রাখে । ঠিক একইভাবে ঢাকা থেকে পাবনাকেও সাইডে রাখতে পারে । মানে উভয় পথে সিল্কসিটির যাত্রী থাকছেই ।
- ঈশ্বরদী জংশন নিতে পারলে গাড়িটির কিছু হলেও রেভিনিউ আসবে । নতুবা ৮ ঘন্টা রান করে জনগণ হয়তো পাবনা যেতে কিছুটা হলেও ভেবে দেখবে । কারণ বাসে সময় লাগে ৫-৫.৩০ মিনিট ।
- সর্বশেষ ক্রসিং, ইনরিপোর্ট থাকবে গাড়িটির নিত্যদিনের সঙ্গী ।
তারপরও ভালো কিছুর প্রত্যাশা । অভিনন্দন পাবনাবাসী 🔥✌🔥