TAQWA HAJJ & UMRAH

TAQWA HAJJ & UMRAH "Serving the Guest of Allah with Trust & Dedication"

17/05/2026

”এটাই সেই সোনালী অতীত..আসহাবে সুফ্ফা” 💚
"আপনি যখন মসজিদে নব্বী শরীফের 'রিয়াজুল জান্নাত"-এ প্রবেশ করবেন, বাম পাশে সোনালি রেলিং দিয়ে ঘেরা যে উঁচু পবিত্র স্থানটি দেখবেন – এটাই ছিল ”আসহাবে সুফ্ফা”-এর ঠিকানা।
এই স্থানই এক সময় ছিল ইসলামের প্রথম মাদরাসা।
এখানেই বসতেন রাসূলুল্লাহ 'সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'-এর সেই প্রেমিক সাহাবিগণ, যারা দুনিয়ার মোহ, ঘর-বাড়ি, আরাম-আয়েশ সব ত্যাগ করে শুধু একটাই উদ্দেশ্যে এখানে পড়ে থাকতেন - কুরআন শেখা, হাদীস শেখা এবং প্রিয় নবী "(সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সাহচর্য লাভ করা।

তারা ক্ষুধায় কখনো পেটে পাথর বেঁধেছেন, কখনো অর্ধাহারে দিন কাটিয়েছেন। তবুও তাঁদের মুখে ছিল না কোনো অভিযোগ।
কারণ তাঁদের হৃদয়ে একটাই শান্তি বাজতো-
"আমরা তো রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সামনে বসে আছি।

আজ এখানে সোনালি রেলিং আর মার্বেলের সৌন্দর্য।
কিন্তু, চোখ বন্ধ করলেই মনে হয়, যেন এখনো ভেসে আসছে সাহাবিদের কুরআন তিলাওয়াত আর রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর মধুর কণ্ঠস্বর।

এই "রিয়াজুল জান্নাত*-কেই রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)- বলেছেন,
"মা বাইনা বাইতী ওয়া মিমবারী রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ"
অর্থ:"আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগানগুলোর একটি বাগান।"

তাই একে বলা হয় ”দুনিয়ার বুকে একটুকরা জান্নাত”।

আল্লাহ তা'আলা আমাদের সকলকে একবার হলেও এই বরকতময় স্থানে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করার এবং দোয়া করার তাওফিক দান করুন। আমীন। #আসহাবে_সুফ্ফা #রিয়াজুল_জান্নাত #মসজিদে_নববী #মদিনা_মুনাওয়ারা #রাসূলের_শহর #সাহাবীদের_জীবন #ইসলামের_ইতিহাস #দুনিয়ার_বুকে_জান্নাত
Syed Iftekhar Tayyab Shahabi,

15/05/2026

”ইয়া উম্মাতি!ইয়া উম্মাতি.. যে আহাজারি শুনে আরশের অধিপতির দয়া হয়, 🤲 ”আমরা কি সেই নবীর উম্মত হওয়ার মর্যাদা রক্ষা করছি?”

”ইয়া উম্মাতি! ইয়া উম্মাতি!!"
"এক মহানবীর (সঃ) বিরহ ও জান্নাতী পরিবারের আত্মত্যাগের অমর উপাখ্যান”
"মদিনার আকাশে একদিন নেমে এলো গভীর বিষাদের ছায়া! প্রাণের চেয়েও প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না..
সংবাদ শুনে বীর উমর ইবনুল খাত্তাব (রাঃ) শোকে ও ক্রোধে অস্থির হয়ে উঠলেন। কোষমুক্ত তরবারি হাতে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করলেন-
”আল্লাহর কসম! আমার রাসূলের একটি পশমেরও যদি কোনো ক্ষতি হয়, তবে মক্কার বুকে একজন মুনাফিকেরও অস্তিত্ব আমি রাখব না!”

সিদ্দীকে আকবর আবু বকর (রাঃ) তৎক্ষণাৎ তাঁকে বুকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বললেন, "হে উমর, ধৈর্য ধারণ করো। ক্রোধ নয়, এখন প্রয়োজন অনুসন্ধানের। চলো, আমরা আমাদের প্রাণাধিক প্রিয় নবীকে খুঁজে বের করি।"💚

দুই মহান সাহাবী মদিনা ত্যাগ করে উত্তপ্ত মরুভূমির পথে এক পর্বতের পাদদেশে উপনীত হলেন। সেখানে একজন রাখালের সাক্ষাৎ পেয়ে তাঁরা জিজ্ঞাসা করলেন, "হে ভাই! তুমি কি আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছ?"

রাখাল বিস্ময়ের সাথে উত্তর দিল, "ইয়া আসহাবী"(হে মহোদয়গণ) আমি আপনাদের পরিচয় জানি না!! মুহাম্মদ নামের কাউকেও চিনি না। কিন্তু ওই পর্বতের শীর্ষে একজন নূরানী চেহারার মানুষ তিন দিন যাবৎ সেজদাবনত অবস্থায় ‘ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি’ বলে এমনভাবে ক্রন্দন করছেন যে, তাঁর আর্তনাদে আমার উট ও মেষপাল তিন দিন ধরে ঘাস-পানি স্পর্শ করেনি। তারাও সেই মহামানবের সাথে সুর মিলিয়ে অশ্রু বিসর্জন করছে।💦
আপনারা দয়া করে তাঁকে থামান,তাকে নিয়ে যান, নতুবা, আমার নিরীহ পশুগুলো শোকে প্রাণত্যাগ করবে।"

ইতিমধ্য হজরত আবু বকর ও উমর (রা.) দ্রুত পর্বতশীর্ষে আরোহণ করে দেখলেন—সৃষ্টিকুলের রহমত, দোজাহানের সরদার,রাহমাতুল্লিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" সেজদায় লুণ্ঠিত হয়ে উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে কাতর মিনতি করছেন।🤲

আবু বকর সিদ্দিক (রা.) অশ্রুসিক্ত নয়নে আরজ করলেন, "ইয়া রাসূলাল্লাহ! সঃ আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গিত হোক। আমি ইসলাম গ্রহণের পর থেকে আজ পর্যন্ত যত সালাত আদায় করেছি, যত সিয়াম পালন করেছি, যত দান-সদকা করেছি-আমার জীবনের সমস্ত নেক আমল আমি আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য উৎসর্গ করলাম। আপনি দয়া করে সেজদা থেকে মস্তক উত্তোলন করুন। আপনার এই ক্রন্দন আমরা সহ্য করতে পারছি না!!""

কিন্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্তক উত্তোলন করলেন না। উমর ফারুক (রা.)-ও তাঁর সমগ্র জীবনের আমল উম্মতের মুক্তির জন্য বিলিয়ে দিলেন, তথাপি সেই পবিত্র ক্রন্দনের বিরাম হলো না।

তখন আবু বকর (রা.) উপলব্ধি করলেন, এই গভীর বিরহ প্রশমনের ক্ষমতা একমাত্র তাঁরই আছে, যিনি নবীজির নয়নের মণি, জান্নাতের নারীকুলের সরদার—ফাতিমাতুয যাহরা (রাঃ)

"সংবাদ পেয়ে মা ফাতিমা (রা.) ছুটে এলেন। পিতার এই করুণ অবস্থা অবলোকন করে তিনি ‘আব্বাজান’ বলে এক হৃদয়বিদারক💔 আর্তনাদ করে উঠলেন, যাতে সমগ্র পর্বত প্রকম্পিত হলো।

তিনি পিতার পাশে বসে কাঁদতে বললেন.. "আব্বাজান, আপনার ফাতিমা উপস্থিত হয়েছে। আমার জীবনের সকল পুণ্য, সকল ধৈর্য, সকল কষ্ট আমি আপনার উম্মতের জন্য উৎসর্গ করলাম। আপনি দয়া করে শান্ত হোন, আব্বাজান ”

কিন্তু উম্মতের প্রতি রাসূলের ভালোবাসা ছিল সাত আসমান ও জমিনের চেয়েও বিশাল ও গভীর।

অতঃপর শিশু হাসান ও হুসাইন (রা.) নানাজানের দুই পাশে দাঁড়িয়ে কোমল ও সিক্ত কণ্ঠে ডাকতে লাগলেন, ""নানাজান, ও নানাজান! আমরা আপনার হাসান ও হুসাইন।
আপনি আমাদের দিকে একবার তাকান। আপনি কেন আমাদের সাথে কথা বলছেন না, নানাজান? আমাদের যে ভয় করছে..”

নিষ্পাপ শিশুদের এই আকুতিতে পাষাণ হৃদয় ও বিগলিত হয়,,কিন্তু রাহমাতুল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- তখনও সেজদায় অবনত। উম্মতের গুনাহের বোঝা যে তাঁর কাঁধে। তিনি কীভাবে মাথা উত্তোলন করবেন?
"অবশেষে ফাতিমা (রা.) আর স্থির থাকতে পারলেন না!!
তিনি পিতার মাথা মোবারক নিজের কোলে তুলে নিলেন এবং আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করে এমন এক ঘোষণা দিলেন, যা শুনে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল এবং ফেরেশতাকুল ক্রন্দনে ভেঙে পড়েছিল।
"তিনি বললেন- ”আব্বাজান! আপনি চক্ষু মেলে তাকান। আমি আপনার ফাতিমা, মহান আল্লাহকে সাক্ষী রেখে এবং কাবার 🕋রবের নামে শপথ করে বলছি-
আপনার এই পথহারা, গুনাহগার উম্মতের মুক্তির জন্য আমি আমার হৃদয়ের স্পন্দন, আমার নয়নের মণি, আমার হাসান ও হুসাইনকে আল্লাহর রাস্তায় কুরবানি করার অঙ্গীকার করছি।💔 আব্বাজান, তবুও আপনি শান্ত হোন, আপনি ক্রন্দন সম্বরণ করুন।”

এই কথা কর্ণগোচর হওয়া মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি ধীরে, অতি কষ্টে সেজদা থেকে মাথা তুললেন। তাঁর পবিত্র দুই নয়ন থেকে তখনও অশ্রুধারা প্রবাহিত হচ্ছিল। তিনি কম্পিত হাতে কন্যার অশ্রু মুছে দিয়ে বললেন, ”ফাতিমা, আমার মা! তুমি এ কী বললে? আল্লাহ তা'আলা তোমার এই অতুলনীয় ত্যাগ কবুল করে নিয়েছেন। আমার উম্মতের নাজাতের ফয়সালা হয়ে গেছে।"
'সেই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর প্রিয় হাবীবের পরিবার ও সমগ্র উম্মতের জন্য রহমত, মাগফিরাত ও জান্নাতের দ্বার উন্মুক্ত করে দিলেন।

" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত সম্পর্ক ও স্বাচ্ছন্দ্যের ঊর্ধ্বে তাঁর উম্মতের কল্যাণ ও নাজাতকে স্থান দিয়েছেন।

”আহলে বাইতের অনুপম ত্যাগ-হাসান, হুসাইন ও ফাতিমা (রা.)-এর এই আত্মত্যাগ ইসলামের ইতিহাসের প্রাণশক্তি। এটি আমাদের শিক্ষা দেয় যে, হক ও উম্মতের কল্যাণের জন্য সর্বাধিক প্রিয় বস্তুও হাসিমুখে উৎসর্গ করতে হয়।

-হে আমার ভাই ও বোনেরা, একবার নিজেকে প্রশ্ন করুন...
”যে নবী আমাদের জন্য তিন দিন অভুক্ত থেকে সেজদায় কেঁদেছেন..💧
''যে ফাতিমা আমাদের জন্য নিজ সন্তানদের কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন...
-আমরা সেই নবীর প্রতি দিনে কতবার দরুদ পাঠ করি? তাঁর সুন্নাহকে কতটুকু আঁকড়ে ধরেছি?

"আসুন, আজ এই মুহূর্তে অঙ্গীকার করি-
"যতদিন এই দেহে প্রাণ থাকবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দরুদ ও সালাম পেশ করব।
"তাঁর সুন্নাহকে আঁকড়ে ধরবো এবং তাঁর উম্মতের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।"
-নতুবা কিয়ামতের সেই কঠিন দিনে, সেই অশ্রুসিক্ত নবীর সম্মুখে আমরা কোন মুখে দাঁড়াব?*

”আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ” (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) 💚
"যে নবী উম্মতের জন্য কেঁদেছেন, তাঁর পবিত্র ভূমিতে আপনার যাত্রা আমাদের আমানত"
-”তাক্ওয়া হজ্জ গ্রুপ বাংলাদেশ ”🇧🇩
☞2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন অনেক আগেই শুরু হয়ে গেছে,, বুকিং করতে যোগাযোগ করুন-”01721700112” গোবিন্দগঞ্জ ব্রাঞ্চ

#ইয়া_উম্মাতি #রাসূলের_ক্রন্দন #আহলে_বাইত #ত্যাগের_মহিমা #উম্মতে_মুহাম্মদী #সীরাতুন্নবী Mahfuzur Rahman
মীর মোঃ খায়রুল ইসলাম Taqwa Hajj Group Bangladesh

"জেদ্দা"- "লোহিতসাগরের রানী"🌊 লোহিত সাগরের নীল-সবুজ জলরাশির কোলে বসে আছে জেদ্দা। একদিকে আধুনিক উঁচু ভবন, অন্যদিকে প্রাচী...
10/05/2026

"জেদ্দা"- "লোহিতসাগরের রানী"
🌊
লোহিত সাগরের নীল-সবুজ জলরাশির কোলে বসে আছে জেদ্দা।
একদিকে আধুনিক উঁচু ভবন, অন্যদিকে প্রাচীন ঐতিহ্য -সব মিলিয়ে এক অপূর্ব শহর।
২৫০০ বছরেরও বেশি পুরনো এই ঐতিহাসিক বন্দর নগরী,
৬৪৭ খ্রিষ্টাব্দে খলিফা হযরত উসমান (রা.)-এর সময় প্রধান বন্দর হিসেবে প্রতিষ্ঠিত হয়।
হজ ও ওমরাহযাত্রীদের প্রধান প্রবেশদ্বার ও
“লোহিত সাগরের কনে” (Bride of the Red Sea) নামে পরিচিত।
আল-বালাদ এলাকা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে প্রবাল পাথরের তৈরি প্রাচীন বাড়ি, রোশান বারান্দা আরঐতিহাসিক মসজিদগুলো এখনো দাঁড়িয়ে আছে।
লোহিত সাগরের রহস্য:
সাধারণত পানি 💦 নীল-ফিরোজা রঙের হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে এক ধরনের শৈবাল (Trichodesmium erythraeum) ফুটে ওঠায় পানি লালচে-বাদামী দেখায়। এই শৈবালের কারণেই এর নাম “লোহিত সাগর”।
জেদ্দার এই সাগরপাড়ে দাঁড়িয়ে মনে হয়💤
এখান থেকেই শুরু হয় লক্ষ লক্ষ মুসল্লির স্বপ্নের যাত্রা, কাবার দিকে..
হে আল্লাহ..
যারা হজ-ওমরায় যাচ্ছেন, তাদের সফর সহজ করে দাও।
সবার হজ কবুল করে নাও।
আমীন।🤲

# #লোহিত_সাগরের_কনে # #ইসলামিক_ভ্রমণ #মক্কার_পথে > Mahfuzur Rahman

08/05/2026

"বেচাইন দিল কো মেরে, আব তো কারার আয়ে"..
"হে প্রাণের নবী (সঃ) আমার এই অস্থির হৃদয় আর শান্তি চায় না!!
"রাত গভীর হলে চোখ বন্ধ করলেই শুধু আপনার রওজা পাকের ছবি ভেসে ওঠে!💤 সবুজ গম্বুজ, সোনালি জালি, আর সেই পবিত্র মাটি - যার সুবাসে আমার প্রাণটা কাঁদে!
আমি প্রতিদিন মনে মনে বলি,“ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার ডেকে নিন আমাকে..."
'একবার অন্তত আপনার রওজায় সালাম দিতে পারলে, চোখের পানি ফেলতে পারলে, হৃদয় উজাড় করে বলতে পারতাম-
“আমি আপনাকে অসম্ভব ভালোবাসি, ইয়া হাবীবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম...”
কিন্তু দূরত্বটা যেন প্রতিদিন আমার বুকের উপর পাথর চাপিয়ে দেয়..🌏
জীবনটা এত 'অস্থির' -এত 'বেচাইন' যে, মনে হয় -যদি আপনার দীদার না পাই!তাহলে এ জীবন বৃথাই যাবে!!
হে প্রাণের নবী (সঃ)
আমার এই ভাঙা হৃদয়টাকে 💔 একবার আপনার কাছে ডেকে নিন,
অন্ততঃ মৃত্যুর সময় যেন আপনার রওজার সামনে দাঁড়িয়ে শেষ নিশ্বাসটা নিতে পারি...🤲
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম...
আমার হৃদয়টা আপনার জন্য খুব ব্যাকুল।
একটু 'কারার' দিন... একটু সান্ত্বনা দিন..আপনার সাফায়াতের আশায় আছি।💚
☞mention & vedeo credit
Light of Islam>
#রাসূলের_ভালোবাসা #দরুদ #ইয়া_রাসূলাল্লাহ #নবীপ্রেম #উম্মাহ

"মিনা"যেখানে শুরু হয় হজের আসল পরীক্ষা - শয়তানের বিরুদ্ধে, নিজের নফসের বিরুদ্ধে""""হজের সফরে 'মিনা' শুধু একটা জায়গা না। এ...
07/05/2026

"মিনা"যেখানে শুরু হয় হজের আসল পরীক্ষা - শয়তানের বিরুদ্ধে, নিজের নফসের বিরুদ্ধে"""

"হজের সফরে 'মিনা' শুধু একটা জায়গা না। এটা আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণের জীবন্ত ময়দান। শ্বেতশুভ্র তাঁবুর এই শহর থেকেই শুরু হয় আপনার হজের মূল আনুষ্ঠানিকতা 🕋
☞মিনায় আপনার করণীয় ৩টি কাজ""

1.৮ই জিলহজ: হজের সূচনা
এদিন এহরাম বেঁধে মিনায় পৌঁছানো সুন্নাত। জোহর থেকে পরদিন ফজর পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ এখানেই পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেছেন।
২. ১০, ১১, ১২জিলহজ:
3.তাশরীকের রাত, এই রাত মিনায় থাকা ওয়াজিব। এই সময়টা দোয়া, জিকির কান্নার আর আল্লাহর সান্নিধ্যে পৌঁছানোর। একটা রাত মিস করলে আফসোসের শেষ হবে না।
৩.জামারাতে পাথর মারা: ত্যাগের আসল পরীক্ষা,,,
হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে ইসমাইলকে কোরবানি দিতে যাচ্ছিলেন, শয়তান ৩ বার বাঁধা দিয়েছিল।
তিনি প্রতিবার ৭টি করে পাথর মেরে শয়তানকে তাড়িয়েছেন।
আপনি যখন জামারাতে পাথর মারবেন, মনে রাখবেন: আপনি শুধু পিলারে ঢিল মারছেন না। আপনি নিজের ভেতরের লোভ, হিংসা, অহংকার রূপী শয়তানকে মারছেন।
""হজের ৫ দিনের রুটিন ☞একনজরে'
1.৮ই জিলহজ: মিনায় অবস্থান ও ৫ ওয়াক্ত নামাজ
2." ৯ই জিলহজ: আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত উকুফ (অবস্থান) - হজের প্রধান ফরজ।
সূর্যাস্তের পর মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটানো (ফজর পর্যন্ত)
3.১০ই জিলহজ: বড় শয়তান এর প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ, কোরবানি, মাথা মুণ্ডন, তাওয়াফে জিয়ারত (ফরজ তাওয়াফ)
4.১১-১২ জিলহজ: মিনায় থেকে প্রতিদিন ৩ শয়তান এর প্রতিকৃতিতে ৭টি করে পাথর মারা,,,

শেষ কথা: মিনার প্রতিটি তাঁবু, প্রতিটি পাথর, প্রতিটি তাকবীর আপনাকে শেখায়,হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম এর শিক্ষা- আল্লাহর জন্য কিভাবে ত্যাগ করতে হয়।

"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক" ধ্বনিতে কাঁপুক আপনার হৃদয় 💔
আল্লাহ আমাদের সবাইকে সহিহ ভাবে হজ করার তৌফিক দিন। আমিন।

"শেয়ার করে অন্যকে হজের সঠিক নিয়ম জানান! ❤️
সৌজন্যেঃ তাক্ওয়া হজ গ্রুপ বাংলাদেশ"🇧🇩
হজ লাইসেন্স নাম্বার-0517 ওমরাহ লাইসেন্স 414 " "২০২৭ সালের 🕋
প্রি-রেজিস্ট্রেশন চলছে,,,
আজই যোগাযোগ করুন:
(-01721700112)
"তাক্ওয়া হজ গ্রুপ বাংলাদেশ"গোবিন্দগঞ্জ ব্রাঞ্চ।
#তাকওয়া_হজ_গ্রুপ #মিনা #লাব্বাইক #গোবিন্দগঞ্জ

06/05/2026

সুবহানাল্লাহ!!!এই দৃশ্য দেখলে বুক কেঁপে ওঠে!
এটি "চীনের জাংজিয়াজিয়ে গ্র্যান্ড ক্যানিয়নে" এই অবিশ্বাস্য গ্লাস ব্রিজ!
৩০০ মিটার উঁচুতে, পায়ের নিচে শুধু স্বচ্ছ কাচ আর গভীর খাদ...
যেন আকাশের মাঝে হেঁটে বেড়ানো! ☁️
২০১৬ সালে চালু হওয়া এই ব্রিজ বিশ্বের সবচেয়ে উঁচু ও লম্বা গ্লাস ব্রিজগুলোর একটি।এটার কাঁচ এতটাই শক্ত যে,,এর উপর ট্যাংক চালিয়ে পরীক্ষা করা হয়েছে...
দেখে মনে হয় - জীবনও অনেকটা এরকম...
নিচে কিছু দেখা যায় না,,, শুধু শূন্যতা!!
তবু আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যেতে হয়....
হে আল্লাহ🤲
আমাদের জীবনের প্রতিটা ঝুঁকিপূর্ণ পথে তুমি আমাদের হাত ধরে রাখো।
আমীন। Mahfuzur Rahman মীর মোঃ খায়রুল ইসলাম Taqwa Hajj Group Bangladesh #গ্লাসব্রিজ #অসাধারণ_দৃশ্য #সাহসের_পথ

05/05/2026

"ইয়া হাবীবাল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম...💔
কিয়ামতের ময়দানে শুধু একবার বলবেন—
“এটা আমার উম্মত.."এই আশাতেই বেঁচে আছি...
# #রাসূলের_ভালোবাসা #দরুদ #ইয়া_রাসূলাল্লাহ #নবীপ্রেম #উম্মাহ #ইসলামিক_রিমাইন্ডার

04/05/2026

"যে রব সৃষ্টি করেছেন-
সাত আসমান…
আর পৃথিবীর স্তরগুলো...
তাঁর হুকুমেই
চলছে সবকিছু…
তুমি একা নও..
তোমার প্রতিটি অবস্থা
তাঁর জানা..
ভয় কিসের?
যার হাতে এই বিশাল সৃষ্টি—
তিনিই তো তোমার রব...🤲 # #সূরা_আত_তালাক #কুরআনের_আয়াত #আল্লাহর_ক্ষমতা #তাওয়াক্কুল #ইমান #ইসলামিক_রিমাইন্ডার #আল্লাহই_যথেষ্ট #হৃদয়ের_শান্তি Mahfuzur Rahman, মীর মোঃ খায়রুল ইসলাম

Address

Gobindgonj
Rangpur
5740

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 15:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAQWA HAJJ & UMRAH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category