19/05/2026
#হজ্জের সফরে ভাইরালদের এড়িয়ে চলুন!
বর্তমানে দেখা যায়, অনেকেই হজ্জে এসে ইবাদতের চেয়ে ভাইরাল ব্যক্তিদের খোঁজে বেশি ব্যস্ত হয়ে পড়েন। কেউ তাদের পেছনে ঘোরেন, কেউ ছবি তুলতে ব্যস্ত থাকেন, আবার কেউ সেই ছবি পোস্ট করে মনে করেন যেন বিশাল কিছু অর্জন করে ফেলেছেন।
বিশেষভাবে তরুণ হাজীদের মাঝে এ প্রবণতা বেশি পরিলক্ষিত হচ্ছে। অথচ হজ্জ হলো আত্মশুদ্ধি, ইবাদত, কান্না, তাওবা ও আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার সফর—এটি কোনো সেলিব্রিটি অনুসরণের স্থান নয়।
মনে রাখুন— কাবার সামনে দাঁড়িয়ে “ভাইরাল মানুষ” নয়, বরং আল্লাহর সন্তুষ্টিই হওয়া উচিত আমাদের একমাত্র লক্ষ্য।
এ প্রবণতা ধীরে ধীরে এক ধরনের মানসিক আসক্তি ও রিয়াকারীর রূপ নিচ্ছে, যা একজন হাজীর আধ্যাত্মিকতার জন্য ক্ষতিকর।
তবে হ্যা, কোনো আহলুল্লাহর সান্নিধ্যের সুযোগ পেলে অবশ্যই সেটিকে কদর করবেন। তাদের মজলিসে বসবেন।
আমার জানামতে দেশের প্রখ্যাত কয়েকজন বুজুর্গ আলেম হজ্জের সফরে আছেন। সুযোগ হলে তাদের সহবতে বসুন।
সম্ভব হলে প্রতি বুধবার, বাদ এশা শারে সিত্তিনে শায়খ আবদুল হাফিজ মক্কী রহ. এর খানকায় সময় লাগান, ফায়দা হবে, দিলের খোরাক মিলবে।
আল্লাহ তাআলা আমাদের হজ্জকে ইখলাসপূর্ণ ও মাবরুর হজ্জ হিসেবে কবুল করুন। আমীন।
#ভাইরাআরভাইরাএরমধ্যেকোনোপার্থক্যনাই