16/07/2024
Zoology - 69(সেশন ২০২৩-২৪)
প্রাণিবিদ্যা ডিপার্টমেন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়।
আমাদের ক্লাস এখনো শুরু হয় নাই। কিন্তু পরবর্তীতে আমাদের ব্যাচের কোনো ব্যাচমেট যদি সাধারণ ছাত্র-ছাত্রী তথা আমাদের ভাই-বোনদের উপর আক্রমণের সাথে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে সর্বোপরি বর্জন করবো এবং আমাদের সাথে কোন ক্লাস বা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবেনা।
আমরা কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি।
এছাড়াও আমাদের ডিপার্টমেন্টের অন্যান্য ব্যাচের যেসব সিনিয়র আজকের এই নিন্দনীয় কাজে যুক্ত ছিলেন, কিংবা ভবিষ্যতে থাকবেন তাদের সাথে আমাদের ৬৯ তম ব্যাচের কোন ধরনের সম্পর্ক থাকবে না এবং সর্বস্তরে আমরা তাদেরকে বয়কট করব। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হয়ে যাওয়া হামলা এবং নাশকতার আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করি। এর সাথে আমাদের ডিপার্টমেন্টের কোন শিক্ষার্থীর সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আমরা সবাই ডিপার্টমেন্ট এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করব। এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হলে সে ক্ষেত্রেও আমাদের পূর্ণ সমর্থন থাকবে।
সম্মিলিত সিদ্ধান্তে,
Department of Zoology ~69
ঢাকা বিশ্ববিদ্যালয়।
#কোটা_সংস্কার_চাই
#বাংলাদেশ_কোটা_আন্দোলন
#কোটা_আন্দোলন_২০২৪
াংলাদেশ
it’s loud and clear ❤️🔥