Natural Beauties of Bangladesh

Natural Beauties of Bangladesh Natural Beauties of Bangladesh

রাতারগুল জলাবন অনেকে আবার মিনি সুন্দর বন বলে থাকেন, কথায় আছে দুধের সাধ গুলে মিটানোর, তবে আমি যা দেখেছি বর্ষা কাল এবং শীত...
03/09/2022

রাতারগুল জলাবন

অনেকে আবার মিনি সুন্দর বন বলে থাকেন, কথায় আছে দুধের সাধ গুলে মিটানোর, তবে আমি যা দেখেছি বর্ষা কাল এবং শীত কালে দুই রুপ ধারন করে, তবে নৌকা দিয়ে যত সহজে যেতে পারবেন শীত কালে তত কষ্টকর তবে অনেকটা রোমাঞ্চকর ভ্রমন ।

তবে বর্ষাকালে এই বনে অথৈ জল থাকে চার মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে-চলা পথ। আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলোতে। সেখানেই আশ্রয় নেয় জলজ প্রাণীকুল।
বৈশিষ্ট্যমন্ডিত এই মিঠাপানির জলাবনটিতে উদ্ভিদের দু'টো স্তর পরিলক্ষিত হয়। উপরের স্তরটি মূলত বৃক্ষজাতীয় উদ্ভিদ নিয়ে গঠিত যেখানে নিচের স্তরটিতে ঘন পাটিপাতার (মুর্তা) আধিক্য বিদ্যমান । বনের উদ্ভিদের চাঁদোয়া সর্বোচ্চ ১৫ মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত । এছাড়াও অরণ্যের ৮০ শতাংশ এলাকাই উদ্ভিদের আচ্ছাদনে আবৃত । বনের স্বাস্থ্য সন্তোষজনক । এখন পর্যন্ত এখানে সর্বমোট ৭৩ প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে ।

কিভাবে যাবেন
ঢাকা থেকে সিলেটের বাসে উঠে যাবেন । সিলেটে কদমতলী বাস টার্মিনালে নামিয়ে দিবে । কদমতলী থেকে সি এন জি দিয়ে চলে আসবেন আম্বারকানা, আম্বারকানা তে পারলে সকালের নাস্তা শেষ করার পর দুপুরের জন্য কিছু নিয়া নিতে পারেন । তারপর এই জায়গা থেকে সি এন জি তে করে মট্র্ঘাট । নৌকা করে সরাসরি বনের ভিতরে তবে বলে রাখা ভাল নৌকায় উঠার আগের দরদাম করে দুই তিন ঘন্টার জন্য ভাড়ায় নিয়ে নিবেন ।

Natural Beauties of Bangladesh

ঘুরে আসুন সুনামগঞ্জের ৪৬টি দর্শনীয় স্থান।ভারতের মেঘালয় পাহাড়ের কুল ঘেষা প্রাকৃতিক সম্পদ আর নৈসর্গিক অপরুপ দৃশ্যবলীতে প্র...
28/11/2020

ঘুরে আসুন সুনামগঞ্জের ৪৬টি দর্শনীয় স্থান।

ভারতের মেঘালয় পাহাড়ের কুল ঘেষা প্রাকৃতিক সম্পদ আর নৈসর্গিক অপরুপ দৃশ্যবলীতে প্রকৃতি তার নিজ হাতেই সাজিয়েছেন হাওরের রাজধানী সুনামগঞ্জকে।
জেলার তাহিরপুর, সদর, দোয়ারাবাজার, ছাতক আর ধর্মপাশার মধ্যনগরের মহেষখলায় পাহাড়, টিলা, পাহাড়ি নদী-ছড়া, চুনাপাথর খনি প্রকল্প, কয়লা আমদানির শুল্ক ষ্টেশন, মিঠা পানির অসংখ্য জলমহাল, বোরো ধানের হাওর ,ওয়াল্ড হেরিটেইজ রামসার সাইট গাছ মাছ অতিথি পাখিদের অভয়াশ্রম টাঙ্গুয়ার হাওর, গার্ডেন, পীর আউলিয়ার মাজার, মন্দির, গীর্জা আর আদিবাসী পল্লীর মানুষের জীবন যাত্রা নিজ চোখে দেখার জন্য প্রতি বছর দু’টি ঈদ এবং শারদীয় দুর্গাপূজায় ৪৬টি দর্শনীয় স্থানে দেশী-বিদেশী পর্যটক, ভ্রমন পিপাসু সহ প্রায় ৫ থেকে ৬ লাখ লোকের সমাগম ঘটে তাহিরপুরে।
পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির এক গবেষণায় প্রকৃতির রাজ্য তাহিরপুরে শুধু মাত্র প্রকৃতির রুপ দেখতে ঈদ ও পুজার সময় এক সপ্তাহের ব্যবধানে তাহিরপুর সহ জেলার অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে প্রায় দু’লাখের মত দর্শনার্থীর আগমনে মুখরিত হয়ে উঠে। পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির এক গবেষণায় প্রকৃতির রাজ্য তাহিরপুর উপজেলাকে নিয়ে এমন তথ্যই উঠে এসেছে । জেলার অন্যান্য দর্শনীয় স্থান গুলো সহ প্রায় ২ লাখ দর্শনার্থীর আনাগুনা থাকবে ঈদ ও পূজার উৎসব মিলিয়ে।
এবারের পবিত্র ঈদুল আযহা ও পূঁজার ছুটিতে বরাবেরর মত তাহিরপুর সহ জেলার অন্যান্য দর্শনীয় স্থান গুলোতে গড়ে ২ লাখেরও অধিক পর্যটক আর দর্শনার্থীর আগমনের সম্ভাবনা রয়েছে। জেলা সদর সুনামগঞ্জ থেকে সরাসরি বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, লেগুনা, অটোরিক্সা করে তাহিরপুর উপজেলা সদর কিংবা লাউড়েরগড় ও বিন্নাকুলি পৌছে মোটর সাইকেল কিংবা ষ্পিডবোর্ড ও ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া নিয়ে ইচ্ছে মত ঘুরাফেরা করা যায় তাহিরপুরের দর্শনীয় স্থান গুলোতে।
ঈদের দিন থেকে ঈদের ছুটির শেষ বিকেল পর্যন্ত লাখো পর্যটকের আগমনের অপেক্ষায় রয়েছে, মেঘালয় পাহাড়ের পাদদেশে থাকা হযরত শাহ আরেফিন (রহ;) আস্থানা, ওপারে থাকা মেঘালয় পাহারে হযরত শাহ আরেফিন (রহ:)’র ঝরণা ধারা, ২৩ কিলোমিটার দৈর্ঘের সীমান্ত নদী জাদুকাঁটা, নদী সংলগ্ন ৩৬০ একর আয়তনের সবুজের অভায়ারণ্য বারেকটিলা, রাজার অদ্বৈত প্রভুর আখড়াবাড়ি, গড়কাটি ইসকন মন্দির, মাহারাম ও জাদুকাঁটা নদীর তীরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল তুলার বাগান জয়নাল আবেদীন গার্ডেন, হলহলিয়ার রাজবাড়ি, কড়ইগড়া-রাজাই আদিবাসী পল্লী, কড়ইগড়া মাঝের টিলা, রাজাই টিলা, চাঁনপুর সীমান্তের নয়াছড়া, টেকেরঘাটের বড়ছড়া শুল্ক ষ্টেশন, বড়ছড়া বীর শহীদদের বধ্যভুমি, ভাঙ্গারঘাট কোয়ারী, টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প, প্রকল্প লাগোয়া শহীদ সিরাজ বীর উওম লেক, ৭১’র মুক্তিযোদ্ধের ৪ নং সেক্টরের ৫-নং সাব সেক্টরের জেলা পষিদের কতৃক টেকেরঘাটে নির্মাণকৃত শহীদ স্মৃতিস্থম্ভ, টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প, শহীদ সিরাজ বীর উওমের সমাধীস্থল, ঐতিহ্যবাহি টেকেরঘাট চুনাাথর খনি প্রকল্প উচ্চ বিদ্যালয়, টেকেরঘাট স্কুলের পেছনে লাগোয়া পাহাড়ি ঝরনা, লাকমা ছড়া, লালঘাট ছড়া, চারাগাঁও শুল্কষ্টেশন-ছড়া, বীরেন্দ্রনগরের সীমান্ত লাগোয়া সুন্দরবন, বাগলী ছড়া নদী, বাগলী শুল্ক ষ্টেশন, শনি-মাটিয়াইন হাওর ও ওয়ার্ল্ড হেরিটেইজ রামসার সাইট মাদার ফিসারিজ অব টাঙ্গুয়ার হাওর।
ঢাকা সহ সারা দেশের যে কোন স্থান থেকে সুনামগঞ্জগামী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার কিংবা ব্যক্তিগত গাড়ী নিয়ে প্রথমে সুনামগঞ্জ আসতে হবে। এরপর সুনামগঞ্জ থেকে ফের বাস, মাইক্রোবাস ,প্রাইভেটকার, ব্যক্তিগত গাড়ী, লেগুনা অটোরিক্সা করে সরাসরি তাহিরপুর উপজেলা সদর অথবা লাউড়েরগড় বাজার, বিন্নাকুলি বাজার, মিয়ারচর খেয়াঘাট পাড়ি দিয়ে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট এসে মোটর সাইকেল, ষ্পিটবোর্ড, ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে ইচ্ছে মত দর্শনীয় স্থান গুলোতে যাতায়াত করা যাবে।
কোন পর্যটক কিংবা দর্শনার্থী রাতে থাকতে চাইলে তাহিরপুর উপজেলা সদরে জেলা পরিষদের ডাকবাংলা, উপজেলা পরিষদের রেষ্ট হাউস, টাঙ্গুয়ার হাওরে হাওর বিলাস রেষ্ট হাউস, বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের তারেক আবাসিক হোটেল, মক্কা টাওয়ারের হোটেল আল-মদিনা, বড়ছড়া শুল্ক ষ্টেশনের জয়বাংলা বাজারে হোটেল খন্দকার, টেকেরঘাটের অতিথি ভবনে থাকতে পারবেন। এছাড়াও জেলা সদর ও শিল্প নগরী ছাতক শহরে ভালো মানের একাধিক আবাসিক হোটেল রয়েছে। জেলা সদর থেকে একই পদ্ধতিতে দোয়ারাবাজার ও ছাতকেও যাতায়াত করা যায়।
জেলার ছাতকে রয়েছে ছাতক সিমেন্ট ফ্যাক্টরী, বৃটিশ আমলের ইংলিশ টিলা, লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরী, ভোলাগঞ্জ পাথর কোয়ারী।
জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা গ্রামে রয়েছে প্রাচীনতম মার্বেল ও পাথরের নকশা করা "বড় মসজিদ"। এছাড়া উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া বাজারে বৃটিশ আমলে তৈরী করা "রাধামাধব জিওর আখড়া"। যা আমেরিকান ইসকন দ্বারা পরিচালিত।
জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে রয়েছে এক অলৌকিক সৌন্দর্যময় জমিদার বাড়ী মসজিদ। ইহা ১৭ শতকের শেষের দিকে নির্মিত হয়। দিল্লির মসজিদের আদলে এটি নির্মাণ করা হয়। চুনসুরকির তৈরি এ মসজিদের ৩টি বিশাল গম্বুজ রয়েছে। এছাড়া রয়েছে বড় চারটি মিনার। সর্বমোট ১৬ টি মিনার আছে। সিরামিকের নান্দনিক কারুকাজ দিয়ে দেয়াল গুলি সাজানো। এই মসজিদে এক সাথে ১৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
দোয়ারাবাজার উপজেলায় রয়েছে, বাঁশতলা শহীদ মিনার ও বীর শহীদদের কবরস্থান, টেংরাটিলা গ্যাস ফিল্ড, সীমান্তনদী খাসিয়ামারা, আদিবাসী পল্লী ঝুমগাঁও।
জেলার সদর উপজেলায় রয়েছে মরমী কবি সাধক পুরুষ হাসন রাজার বাড়ি ও মিউজিয়াম, ডলুরা শহীদ মিনার ও সীমান্তহাট ব্যাক্তিক্রম শুধু জেলার ধর্মপাশার মধ্যনগরের মহেষখলায় যাতায়াতের বেলায়। মহেষখলা যেতে হলে দেশের যে কোন স্থান থেকে রাজধানী ঢাকা হয়ে প্রথমে বাস কিংবা ট্রেনে চরে নেত্রকোণার মোহনগঞ্জ আসতে হবে। এরপর মোহনগঞ্জ থেকে মোটর সাইকেল, লেগুনা, অটোরিক্সা, মাইক্রোবাস নিয়ে ধর্মপাশার মধ্যনগরের সুমেশ্বরী নদীর কাইতকান্দা খেয়া নৌকা পাড়ি দিয়ে মধ্যনগর থানা সদরে যেতে হবে। এরপর পুন:রায় মোটর সাইকেল অথবা ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে টাঙ্গুয়ার হাওর, মহেষখলা সীমান্তনদী, মহেষখলা শহীদ স্মৃতি সৌধ দেখা যাবে।
এছাড়া রয়েছে গোটা সীমান্তজুড়ে রয়েছে আদিবাসী পল্লী। ধর্মপাশা থেকে রওয়ানা দিয়ে গাড়ী থামিয়ে যাত্রাপথেই দেখা যাবে বাদশাগঞ্জ বাজারের সেলবরষ গ্রামের প্রয়াত জমিদার তোতা মিয়ার প্রাচীন বাড়ি।

সিলেট অনলাইন সেলারদের ডেলিভারি নিয়ে আর কোনো চিন্তা নেই★সিলেট টু সিলেট সিটির মধ্যে 60 টাকা★সিলেট টু সিলেটের সকল উপজেলা ১০...
16/11/2020

সিলেট অনলাইন সেলারদের ডেলিভারি নিয়ে আর কোনো চিন্তা নেই
★সিলেট টু সিলেট সিটির মধ্যে 60 টাকা
★সিলেট টু সিলেটের সকল উপজেলা ১০০টাকা
★সিলেট টু হবিগঞ্জ ১২০ টাকা
★সিলেট টু শ্রীমঙ্গল ১২০ টাকা
★সিলেট টু সুনামগঞ্জ ১২০ টাকা
আর ডেলিভারি থাকছে সিলেটের সিটির ভিতরে আর বিভাগের বাহিরের গুলো থাকছে তিন দিন ।
অফিস এড্রেস -
সেবা ডট কম
হান্নান ম্যানশন, কুয়ারপার পয়েন্ট, সিলেট
মোবাইল - ০১৭২৩৭৬৫৮৮৮
https://www.facebook.com/111304249589224

শ্রীমঙ্গলের  চা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে খুচরা এবং পাইকারি সাপ্লাই দিয়ে থাকি। চা পাতার জন্য ইনবক্সে যোগাযোগ করুন 😍আম...
12/09/2020

শ্রীমঙ্গলের চা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে খুচরা এবং পাইকারি সাপ্লাই দিয়ে থাকি।
চা পাতার জন্য ইনবক্সে যোগাযোগ করুন 😍
আমার কাছে পাওয়া যাবে 🙂
🌿 "পি.এফ. চা (P.F)"
🌿"জি.বি.ও.পি. চা (G.B.O.P)"
🌿"ক্লোন চা-প্রিমিয়াম (Clone Tea - Premium)"
🌿"ক্লোন চা স্পেশাল (BTRI Special Clone Tea
🌿"বি.টি-২ (BT-2)"
🌿"ব্ল্যাক গোল্ড টি (Black Gold Tea)"
🌿"রেগুলার গ্রীন টি (Regular Green Tea)"
🌿"স্পেশাল গ্রীন টি (BTRI Green Tea)"
🌿"অর্থডক্স চা (Orthodox Tea)"
🌿"সি.ডি. (C.D.)"
🌿"সি.ডি. ডাস্ট (C.D. Dust)"
🙏 ধন্যবাদ🙏
যোগাযোগ ; অফিস ৪১ শাপলা বাগ শ্রীমঙ্গল ,সিলেট
০১৭০০৫০৭২৫৪

https://web.facebook.com/profile.php?id=100006386614878

লালঘাট ঝর্না এখনও অনেকের কাছে হয়ত পরিচিত হয়ে উঠেনি,তবে আমি নিশ্চিত গেলে আর কোন দিন ভুলতে পারবেন না । প্রাকৃতিক সৌন্দর্যে...
07/08/2020

লালঘাট ঝর্না
এখনও অনেকের কাছে হয়ত পরিচিত হয়ে উঠেনি,তবে আমি নিশ্চিত গেলে আর কোন দিন ভুলতে পারবেন না ।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাময় সুনামগঞ্জ জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে তাহিরপুর উপজেলা সংলগ্ন ভারত-বাংলাদেশ জিরো পয়েন্টের কাছে দৃষ্টিনন্দন লালঘাট ঝর্ণাধারা (Lalghat Waterfall) অবস্থিত। লালঘাট আদিবাসী পল্লীঘেঁষা এই ঝর্ণার স্বচ্ছ পানির ধারা ভারতের মেঘালয় পাহাড়ের বুক চিরে অবিরাম গতিতে নিচে নেমে এসেছে। লালঘাট ঝর্ণার পানি প্রবাহ লালঘাট গ্রামের পশ্চিম দিকে আঁকা-বাঁকা ছড়া রূপে সংসার হাওরের মিঠা পানির সাথে মিলিত হয়েছে।

ঝর্ণাধারার পূর্ব দিকে হাজং সম্প্রদায়ের ছোট ছোট পরিবার নিয়ে গড়ে উঠেছে সবুজের গ্রাম নামের আদিবাসী পল্লী। লালঘাট আদিবাসী পল্লী হলেও এখানে প্রায় দেড় শতাধিক স্থানীয় বাঙ্গালী পরিবার রয়েছে। গ্রামের বসতির চারপাশে আছে পাহাড়ি বনজ, ফলজ ও বিভিন্ন প্রকার ফুলের গাছ। লালঘাট গ্রামের একপাশে দাঁড়িয়ে ভারতীয় সীমানায় থাকা চুনা পাথরের পাহাড়, ভারতীয় লাল ঘাট ও বিএসএফ জোয়ানদের ক্যাম্প দেখা যায়। বর্তমানে প্রকৃতির আশীর্বাদে অপরূপ সৌন্দর্যের মাঝে অবস্থিত মনোমুগ্ধকর লালঘাট ঝর্ণাধারা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

কিভাবে যাবেন
লালঘাট ঝর্ণাধারা দেখতে যেতে হলে প্রথমে সুনামগঞ্জ জেলায় আসতে হবে। ঢাকার সায়েদাবাদ থেকে শ্যামলী, হানিফ, বিআরটিসি, নাসিরাবাদ, এনা এবং মামুন পরিবহণের বাসে সুনামগঞ্জ যাওয়া যায়। জনপ্রতি বাস ভাড়া ৫০০ থেকে ৫৫০ টাকা। টেকেরহাট থেকে ৫ কিলোমিটার পশ্চিমে শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সড়কের লাগোয়া আদিবাসী পল্লীর পাশে লালাঘাট ঝর্ণাধারার অবস্থান। তাহিরপুর উপজেলার সদর থেকে নৌপথে ১৫ কিলোমিটার এবং সড়কপথে ২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লালঘাট ঝর্ণায় যেতে হয়। টেকেরঘাট থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাইক ভাড়া পাওয়া যায়।

মেঘালয়ের পাদদেশে কিছু স্থির চিত্র
25/07/2020

মেঘালয়ের পাদদেশে কিছু স্থির চিত্র

সিলেট অনলাইন সেলারদের ডেলিভারি নিয়ে আর কোনো চিন্তা নেই★সিলেট টু সিলেট সিটির মধ্যে ৫০ টাকা বদলে শুধু ঈদের পর্যন্ত ৪০ টাকা...
19/07/2020

সিলেট অনলাইন সেলারদের ডেলিভারি নিয়ে আর কোনো চিন্তা নেই

★সিলেট টু সিলেট সিটির মধ্যে ৫০ টাকা বদলে শুধু ঈদের পর্যন্ত ৪০ টাকা
আর পেমেন্ট থাকছে সপ্তাহে ২দিনের ।

অফিস এড্রেস -
সেবা ডট কম
হান্নান ম্যানশন, কুয়ারপার পয়েন্ট, সিলেট

মোবাইল ঃ ০১৭২৩৭৬৫৮৮৮

https://www.facebook.com/111304249589224/posts/588164205236557/?sfnsn=mo

Address

Sunamgonj
Sunamganj
3100

Telephone

1837991109

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural Beauties of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Natural Beauties of Bangladesh:

Share