19/09/2020
পবিত্রতা :
فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
আর তাদের মধ্যে এমন ব্যাক্তি রয়েছেন যারা পবিত্র থাকতে পছন্দ করেন। আর আল্লাহ তাআলা পবিত্রদের পছন্দ করেন।
অধিকাংশ ইবাদত শুরু করার জন্য পবিত্রতা আবশ্যক।
পবিত্রতা অর্জনের তিনটি পন্থা রয়েছে।
১. গোসল
২. অজু
৩. তায়াম্মুম
১. গোসল:-
গোসলের ফরজ তিনটি- ১. গড়গড়ার সাথে কুলি করা।২. পানি দিয়ে ভালভাবে নাকের ভিতর পরিস্কার করা।৩. সমস্থ শরীর পানি দিয়ে ভালভাবে ধৌতকরা যাতে চুল পরিমান জায়গা শুকনা না থাকে। অন্যথায় ফরজ গোসল আদায় হবেনা। আর ফরজ গোসল আদায় না হলে পবিত্রতার সাথে সম্পর্কিত ইবাদত আদায় হবেনা। তার মধ্যে অন্যতম হল নামাজ,বায়তুল্লাহ তাওয়াফ, কুরআন তেলাওয়াত ইত্যাদি।