28/10/2026
আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিকট পুনরায় আবেদনের পরিপ্রেক্ষিতে শেরপুরের একমাত্র সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি হিসেবে আমাদের নিবন্ধন ২০২৯ সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে।
আমাদের এই অর্জন আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতারই প্রতিফলন। শুরু থেকে আজ পর্যন্ত আমাদের পাশে থাকা সকল সম্মানিত গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ❤️
🤝 আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব, আর আপনাদের সন্তুষ্টিই আমাদের সাফল্য।
আগামী দিনেও আমরা নিরাপদ, বিশ্বস্ত ও মানসম্মত ভ্রমণসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের আস্থা ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আরও বহুদূর।
✈️ ভ্রমণ হোক নিরাপদ।