মাদক নির্মূল কমিটি, মানিক

মাদক নির্মূল কমিটি, মানিক Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাদক নির্মূল কমিটি, মানিক, Sylhet, Majortilla, Tahirpur.

সুস্থ দেহ, সুন্দর মন; মাদক ছেড়ে গড়ব জীবন।"
মাদক থেকে দূরে থাকুন, সুন্দর ভবিষ্যৎ গড়ুন।"
মাদক নয়, মেধা হোক আমাদের নেশা।"
মাদককে করব বর্জন, সুন্দর হবে নতুন প্রজন্ম।"

19/09/2026
19/09/2026

মাদক ও জুয়ার ভয়াবহ ক্ষতিকর প্রভাব দেখা দিয়েছে আমাদের তাহিরপুর উপজেলায়। মাদকের সহজলভ্যতার কারণে মাদকাসক্ত হয়ে বিভিন্ন বয়সী লোক জড়িয়ে পড়ছে চুরি, ডাকাতি,ধর্ষণ ও খুনের মতো ভয়াবহ অপরাধে। ইতিহাসে লিপিবদ্ধ হচ্ছে আমাদের এলাকার নির্মম নিষ্ঠুরতম কাহিনিগুলা। এটা এক ধরনের ভয়াবহ সামাজিক ব্যাধি। এ ধরনের সামাজিক ব্যাধি থেকে সমাজকে বাঁচাতে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।
মাদক নির্মূল কমিটি, মানিক) তাহিরপুর, সুনামগঞ্জ।

তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের চিন্হিত মাদক  ব্যবসায়ী মা ও ছেলে, বিলকিস আক্তার ও শান্ত মিয়া তাদের মাদক ব্যবস...
19/09/2026

তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের চিন্হিত মাদক ব্যবসায়ী মা ও ছেলে, বিলকিস আক্তার ও শান্ত মিয়া তাদের মাদক ব্যবসার সঠিক স্বীকারোক্তি প্রদান করে এবং এলাকাবাসী, মাদক নির্মূল কমিটি (মানিক) পাঠানপাড়া ও কোনাটছড়া আঞ্চলিক কমিটির কাছে অঙ্গীকারবদ্ধ হয় যে আর কোনদিন এই মাদক ক্রয় বিক্রয় এবং সকল ধরণের অসামাজিক কাজের সাথে জড়িত হবে না। জড়িত হলে এলাকাবাসী যেই সিদ্ধান্ত নিবে তা মেনে নিবে। এই মর্মে সকলের সম্মুখে লিখিত দিয়ে স্টাম্পে স্বাক্ষর করেন। আমার প্রিয় সংগঠন মাদক নির্মূল কমিটি(মানিক) তাহিরপুর তাদেরকে সাধুবাদ জানাই। আপনারা ভালো হলে আমাদের সকলের সহযোগীতা থাকবে আপনাদের প্রতি। কিন্তু এরপরও যদি আমাদেরকে বা এলাকাবাসীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, তাহলে এলাকাবাসী প্রশাসনকে সাথে নিয়ে এর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। মাদক নির্মূল কমিটি, মানিক তাহিরপুরের মাদকের সাথে কোন আপোষ নয়। মাদকের বিরুদ্ধে আমাদের সম্মিলিত লড়াই চলবেই। মাদকের ভয়াবহ ছোবল থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে যেভাবেই হোক রক্ষা করতে হবে।

06/09/2026

তাহিরপুর উপজেলায় ভারতীয় অবৈধ বিড়ির চালান আটককে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে মারাত্মক ধুম্রজাল ও বিতর্ক। আজ ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিড়ি আটক করেন 'মাদক বিরোধী ঐক্য পরিষদ'-এর সাধারণ সম্পাদক আল আমিন হুদার একটি টিম। তবে এই গুরুত্বপূর্ণ অভিযানের বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের কাউকে না জানিয়ে আটককৃত প্রায় ২,২০,০০০/-(দুই লক্ষ বিশ হাজার)টাকার ভারতীয় বিড়ি নৌকাযোগে নিয়ে যান।
এ বিষয়ে ফকিরনগর গ্রামের কুদ্দুস মিয়ার কাছে জানতে চাইলে বলেন, "আমি মামলার আসামি, বাজার হাটে যাই না। আমারে আল-আমিন হুদা বলছিলো বাদাঘাটে গিয়ে দেখা করার লাগি, দেখা করছিনা তাই আজকে আমার ০৪ খাচা বিড়ি ধইরা নিয়া গেছে,এখনও বিড়ি দেয় নাই।"
তাহলে এই ইন্ডিয়ান নাসির বিড়ি গেলো কোথায় প্রশ্ন সচেতন মহলের। এ বিষয়ে তদন্ত হোক এবং সত্য উদঘাটন হোক যাতে ভবিষ্যতে এরকম অপকর্ম কেউ না করতে পারে।
মাদক নির্মূল কমিটি(মানিক),
তাহিরপুর, সুনামগঞ্জ।

শুভ জন্মদিন Jahid Al Sujon সাংগঠনিক সম্পাদক মাদক নির্মূল কমিটি(মানিক)তাহিরপুর, সুনামগঞ্জ। দোয়া রইলো স্বপ্নের সর্বোচ্চ শি...
03/09/2026

শুভ জন্মদিন
Jahid Al Sujon
সাংগঠনিক সম্পাদক
মাদক নির্মূল কমিটি(মানিক)
তাহিরপুর, সুনামগঞ্জ।
দোয়া রইলো স্বপ্নের সর্বোচ্চ শিখরে আরোহন কর।

02/09/2026

মাদক নির্মূল কমিটি, মানিক তাহিরপুর এর একটি বিশেষ অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় শাহ আলম (২৫) পিতাঃ লায়েস মিয়া সাংঃ মোল্লাপাড়া পোঃ বাদাঘাট বাজার থানাঃ তাহিরপুর জেলাঃ সুনামগঞ্জ কে আটক করা হয়। পরবর্তীতে ভবিষ্যতে আর কখনও এসমস্ত অবৈধ কাজের সাথে সম্পৃক্ত হবে না মর্মে অঙ্গীকার করে।
মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।

মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, মাদক নির্মূল কমিটি, মানিক তাহিরপুর এর সভাপতি মোঃ সাজ্জাদ এর নামে যড়যন্ত্রমূলক মিথ্যা মা...
02/09/2026

মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, মাদক নির্মূল কমিটি, মানিক তাহিরপুর এর সভাপতি মোঃ সাজ্জাদ এর নামে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই মামলা থেকে অব্যহতি প্রদান করা হোক।

27/08/2026

পূর্ব লাউড়েরগড় গ্রামবাসী ও মাদকবিরোধী ঐক্য পরিষদের যৌথ অভিযানে ভারতীয় ৩০০বোতল ফেনসিডিল আটক।
লোকেশন: লাউড়েরগড়

15/08/2026

মাদক নির্মূল কমিটি, মানিক তাহিরপুর এর দক্ষিণ বড়দল ইউনিয়ন এর ০২ নং ওয়ার্ড আঞ্চলিক শাখার উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা শেষে মিছিল করা হয়। এতে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মাদকের সাথে কোন আপোষ নয়। চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে।

১০আগস্ট২০২৬ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮, মামলা নং - ৯, এর মামলার পলাতক ২নং আসামী ইয়াবার ডিলার  ফয়সাল আহমেদ(...
12/08/2026

১০আগস্ট২০২৬ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮, মামলা নং - ৯, এর মামলার পলাতক ২নং আসামী ইয়াবার ডিলার ফয়সাল আহমেদ(৩৫) পিতা: মৃত সুজাত মিয়া সাং নাগরপুর কে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক সাহেবের দিকনির্দেশনায় এসআই মনিরুজ্জামান সজল সাহেব সঙ্গীয় ফোর্স সহ বাদাঘাট বাজার থেকে আটক করেন। মাদক নির্মূল কমিটি, মানিক তাহিরপুর এর পক্ষ থেকে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মনিরুজ্জামান সজল সাহেবকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Address

Sylhet, Majortilla
Tahirpur
3030

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাদক নির্মূল কমিটি, মানিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share