Pothik Tours & Trips

Pothik Tours & Trips Pothik Tours & Trips ( PTT)

All Bangladesh Tour, Abroad Tour, Visit Visa Processing, Ticketing & Online Service.

17/08/2026

চায়না কেন্টন ফেয়ার কিংবা ট্যুরে গেলে হালাল খাবার কোথায় পাবেন?? বাঙ্গালী খাবার ছাড়াও কি খাবার খাবেন কম খরচে?? বিস্তারিত জানতে ফুল ভিডিও দেখুন।

বর্তমানে ইন্ডিয়া ভিজিট ভিসার স্লট বা জমা দেওয়ার জন্য ডেট পাওয়া অনেক কষ্টকর। তারপরেও আমরা আবেদন করে চেষ্টা চালিয়ে যাচ্ছি ...
26/07/2026

বর্তমানে ইন্ডিয়া ভিজিট ভিসার স্লট বা জমা দেওয়ার জন্য ডেট পাওয়া অনেক কষ্টকর।
তারপরেও আমরা আবেদন করে চেষ্টা চালিয়ে যাচ্ছি কোনো প্রকার মিডিয়া ছাড়াই স্লট নেওয়ার।

বসুন্ধরা সিটিতে আজ সকালে যে দৃশ্য দেখেছি তা ভুলবো না কোনোদিন। ভদ্রলোক আসছেন মোবাইল মেরামত করতে। বাড়ি টাঙ্গাইল। বয়সী লোক।...
05/07/2026

বসুন্ধরা সিটিতে আজ সকালে যে দৃশ্য দেখেছি তা ভুলবো না কোনোদিন। ভদ্রলোক আসছেন মোবাইল মেরামত করতে। বাড়ি টাঙ্গাইল। বয়সী লোক। এদিকে আমিও আমার মোবাইল ঠিক করতে এসেছি। ভদ্রলোকের সিরিয়াল আমার পরে। পায়ে প্লাস্টিক দুই ফিতার স্যান্ডেল। পুরনো প্যান্ট। শার্টটার বয়স কত তিনি আর মাবুদ জানেন। মুখে দাড়ি। শুভ্র চেহারা। কয়েক দোকান ঘুরে এসেছেন। দাঁড়িয়ে আছেন। হাতে এন্ড্রয়েড ফোন। তার চোখে মুখে দুশ্চিন্তা। বললেন, আমার মোবাইলটা একটু ঠিক করে দেবেন?
মেকানিক্স বললেন, আগে ইনারটা হোক। আপনি বসেন। তিনি চুপ করলেন। দুই মিনিট পর আবার বললেন, আমার এই ফোন ঠিক হবেতো !
মেকানিক্স বললেন, অবশ্যই হবে। ডিস্প্লে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। আর ব্যাটারি পাল্টালেই হবে।
লোকটা চুপ করে দাঁড়িয়ে রইলেন। এদিকে আমাদের এই মেকানিক্স বসুন্ধরার ভাবসাবে কিনা জানিনা। মেজাজ একটু কড়া। আমাকেই পারলে ধমক দেয়। আমি নিজেই মেপে মেপে কথা বলছি। ভাবছি স্যার বলবো নাকি হুজুর বলবো। জী হুজুর, জী । আপনার দয়ার হাত দিয়ে একটু মোবাইলটা স্পর্শ করুন। জী স্যার, জি। সবই আপনার মর্জি।
এদিকে সে লোক আবার প্রশ্ন করলেন। মোবাইল যদি ঠিক না হয় খুব ঝামেলা হবে। আমার ছেলের মোবাইল। দুদিন ধরে রাগ করে আছে। এটা ব্যবহার করতে চায় না। নতুন মোবাইল চায়। অনেক কষ্টে আসছি সেই টাঙ্গাইল থেকে। ওইখানে ঠিক করতে পারিনি। একটু ভালো করে দেখে দেন না!
এবার মেকানিক্স ধমক দিতে গিয়েও দিলেন না। একবার বৃদ্ধের মুখের দিকে তাকালেন। নিজেকে নিয়ন্ত্রণ করে বললেন, চাচা আপনি ওই টুলটায় বসেন। কোনো টেনশন নিয়েন না। যা করার করছি। একটু পর সে লোক আবার বললেন, একটু কমে সমে ঠিক করে দিয়েন কিন্তু বাজান। নিজের লোক মনে করে । এইটা ঠিক না করলে আরেকটা কেনা লাগবে। আমার পক্ষে আর সম্ভব না। ছেলে বড় হইছে, অনেক রাগ তার।
লোকটার সরল কথায় আমারও একটু কেমন যেন লাগলো। কিছু বললাম না। কিছুক্ষণ পর মেকানিক্স তাকে বললেন, চাচা আপনার মোবাইলের ব্যাটারি পাল্টানো লাগবে। দাম একটু বেশি পড়বে। লোকটা এই কথা শুনে উঠে এলেন। মেকানিক্সের কানের কাছে মুখ নিয়ে বললেন, কোনো রকম কি ঠিক করা যায় না? আসলে ছেলেরে মোবাইল কিনতে না করছিলাম। কিন্তু পোলাপানতো বাপরে বুঝতে চায় না। অনেক কষ্টে কিনে দিছিলাম। কোনোরকম কমের মধ্যে একটু যদি ঠিক করে দেন বাবাজি।
মেকানিক্স বললেন, আমি নাহয় সার্ভিস চার্জ নিলাম না। কিন্তু বাকি খরচ ?
লোকটা দম ছেড়ে আস্তে করে বললেন, আচ্ছা তাইলে যেটা ভালো হয় একটু করে দেন। আমিতো বুঝি না। ছেলের নাকি মোবাইল ছাড়া অসুবিধা হয়।
আহারে কী অসহায়ের মতো উত্তর! ধারণা করলাম ছেলের কারণে তিনি এই কষ্টটা করছেন। ছেলে সম্ভবত জেদি। নইলে এই বয়সে একজন বাবা এভাবে এতদূর আসেন, এভাবে কাকুতি মিনতি করেন?
তার বাটন ফোনে কল এলো। সম্ভবত তার স্ত্রী। ধরেই একটু দূরে গিয়ে বলতে লাগলেন, পোলাটারে একটু বুঝাও। এত রাগ ভালো না। আমার কি এতো সামর্থ্য আছে? বাড়ি থেকে বাসে দাঁড়ায় আসছি ঢাকা পর্যন্ত। শরীরে কুলায় না।
যাক মোবাইল ঠিক করতে দিছি। অসুবিধা নাই। তোমরা খাওয়া দাওয়া করে নিও। লোকটা ভেতরে এলেন কথা শেষে। আরও অনেক কিছুই ফোনে বললেন।
মেকানিক্স তাকে ডাকলেন। চাচা এদিকে আসেন। বলেই তিনি দোকানের কর্মচারীকে বললেন, এই চাচাকে বসতে দাও। আর একটা কফি এনে দাও। লোকটা লজ্জা পেলেন। বললেন, না না বাবা কিছু লাগবেনা। আপনি একটু ভালো করে ঠিক করে দেন তাইলেই হবে।
মেকানিক্স বললেন, চাচা অস্থির হয়েন না । আমি আপনার ছেলের বয়সী। আপনি কফি খান। একটু জিরায় নেন। টেনশন করেন না।
যে মেকানিক্সকে খুব ভাবওয়ালা ভেবেছিলাম তার এই ব্যবহার আমাকে মুগ্ধ করে দিল।
মোবাইল ঠিক হলো।
আমার মুগ্ধতার পালা শুরু নতুন করে।
মেকানিক্স কোনো টাকা নিলেন না। বৃদ্ধকে বললেন, চাচা এই নেন মোবাইল । সব ওকে।
বৃদ্ধ ব্যাপক খুশি। পকেট থেকে টাকা বের করছেন। মেকানিক্স বললেন, না টাকা লাগবেনা । আপনি যান চাচা বাড়ি যান।
মুরব্বি ভেবাচেকা খেলেন বুঝি! বললেন, না না । কী বলেন বিল নেন।
মেকানিক্স বললেন, আহা চাচা বললামতো লাগবে না। আপনি ধিরে সুস্থে বাসায় যান। দুপুরে খেয়েছেন কিছু ?
ভদ্রলোক বললেন, আমি অনেক খুশি বাপজান। আমার খাওয়া লাগবে না। ঠিক আছে ভালো থাকেন। অনেক দোয়া করি আপনার জন্য। মেকানিক্স ঝিম মেরে বসে রইলেন।
লোকটা মনের আনন্দে চলে গেলেন। বার বার পেছন ফিরতে চান। হয়তো মেকানিক্সের মাথায় হাত বুলিয়ে দিতে চান। তার ছেলে না বুঝুক এই মেকানিক্স যুবকটা এক বাবার দুঃখ বুঝেছে।
ব্যাপক কৌতূহল নিয়ে মেকানিক্সকে জিজ্ঞাসা করলাম, আপনি কোনো চার্জ এমন কি ব্যাটারির দামও নিলেন না কেন?
যুবকটা চোখ টিস্যু দিয়ে মুছে বললেন, লোকটারে দেখেই বুঝছেন কী যন্ত্রণায় আছেন। তার ছেলে তার সাথে খারাপ ব্যবহার করে বুঝায় যায়। আর্থিক অবস্থাও ভালো না।
বললাম, আমিও তাই বুঝেছি।
মেকানিক্স বললেন, আমারতো বাবা নাই। আমি বুঝি বাপ থাকার কী মর্ম। আমার কয়েকশ টাকা গেছে যাক। তার মনে আনন্দ এনে দিতে পারছি । এটাই আমার শান্তি। কত টাকা আসবে যাবে।
মেকানিক্স তার কাজে মন দিলেন। আমি তাকিয়ে আছি। আমার এই তাকানোয় একই সঙ্গে বিস্ময় যেমন আছে, মুগ্ধতা ও ভালো লাগাও আছে।

#মোবাইল ©

🌍  #স্বপ্ন_আপনার_বাস্তবায়নের_দায়িত্ব_আমাদের! ✈️​আপনি কি কর্মব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে বিশ্বের নান্দনিক দেশগুলো ঘুরে আসত...
03/07/2026

🌍 #স্বপ্ন_আপনার_বাস্তবায়নের_দায়িত্ব_আমাদের! ✈️

​আপনি কি কর্মব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে বিশ্বের নান্দনিক দেশগুলো ঘুরে আসতে চান?
কিংবা স্বপ্নের দেশে ভ্রমণের জন্য সঠিক নির্দেশনার খোঁজে আছেন?

​আপনার ভ্রমণকে সহজ, নিরাপদ এবং শতভাগ চিন্তামুক্ত করতে Pothik Tours & Trips - আছে আপনার পাশে।
আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে ভিজিট ভিসার যাবতীয় প্রসেসিং ও ট্রাভেল প্ল্যানিং করে থাকি।

​🏢 আমাদের প্রধান সেবাসমূহ:
🔹 সঠিক ডকুমেন্টেশন ও ফাইল প্রিপারেশন (ভিসা পাওয়ার মূল চাবিকাঠি)
🔹 সঠিক নিয়মে visa application সাবমিশন
🔹 কনফার্মড এয়ার টিকিট বুকিং
🔹 বাজেট ও পছন্দ অনুযায়ী হোটেল বুকিং
🔹 সম্পূর্ণ কাস্টমাইজড ট্যুর প্ল্যান

​🗺️ আপনার পছন্দের তালিকায় কোন দেশ?
​আইকনিক সব ল্যান্ডমার্ক আর চোখ জুড়ানো সৌন্দর্যের দেশে ঘুরে আসার এটাই সুযোগ:
​🇨🇦 কানাডা (Canada): সিএন টাওয়ার ও নায়াগ্রা জলপ্রপাতের চোখ ধাঁধানো সৌন্দর্য।

🇦🇺 অস্ট্রেলিয়া (Australia): বিখ্যাত সিডনি অপেরা হাউস আর ক্যাঙ্গারুর দেশ।

🇫🇷 ফ্রান্স (France): ভালোবাসার শহর প্যারিস আর ঐতিহাসিক আইফেল টাওয়ার।

🇸🇪 সুইডেন (Sweden): নর্দার্ন লাইটস আর রাজকীয় স্টকহোম প্যালেস।

🇬🇧 লন্ডন / যুক্তরাজ্য (London, UK): বিগ বেন আর বিখ্যাত লন্ডন আই।

🇨🇳 চীন (China): গ্রেট ওয়াল অব চায়না আর সাংহাইয়ের প্রাচ্য মুক্তা টাওয়ার।

🇲🇾 মালয়েশিয়া (Malaysia): কুয়ালালামপুরের টুইন টাওয়ার আর গেন্টিং হাইল্যান্ড।

🇹🇭 থাইল্যান্ড (Thailand): ফুকেট-ক্রাবির নীল জলরাশি আর ব্যাংককের ঝলমলে ওয়াট অরুণ মন্দির।

🇲🇻 মালদ্বীপ (Maldives): সমুদ্রপ্রেমীদের স্বর্গরাজ্য, বিলাসবহুল ওয়াটার ভিলা।

🇱🇰 শ্রীলঙ্কা (Sri Lanka): সিগিরিয়া লায়ন রক আর সবুজে ঘেরা নুয়ারা ইলিয়া।

🇳🇵 নেপাল (Nepal): হিমালয়ের কোল ঘেঁষে কাঠমান্ডু, পোখরা আর নাগরকোটের অপরূপ পাহাড়।

🇮🇳 ইন্ডিয়া (India): আগ্রার তাজমহল থেকে শুরু করে কাশ্মীর-দার্জিলিংয়ের মেঘের রাজ্য।

​📢 মনে রাখবেন: একটি নিখুঁত ও নির্ভুল ডকুমেন্টেশনই পারে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দিতে। অভিজ্ঞতার হাত ধরে আজই আপনার ফাইলের কাজ শুরু করুন।

​📞 বিস্তারিত জানতে ও ফাইল প্রসেস করতে যোগাযোগ করুন:
👉 মোবাইল / হোয়াটসঅ্যাপ: 01830602053 (সরাসরি চ্যাট করতে লিংকে ক্লিক করুন: wa.me/8801830602053)
👉 ইনবক্স: সরাসরি পেইজে মেসেজ করুন।

👉 অফিস ঠিকানা: মোনাফ ম্যানশন, টিলাগড়, সিলেট।
​Pothik Tours And Trips – ভ্রমণ হোক আনন্দের, পথ চলা হোক আস্থার। 🌟

আলহামদুলিল্লাহ! আরও একটি সফলতার গল্প! 🇨🇦✈️​মিস্টার পাভেলের আনন্দের হাসি আজ আমাদের পুরো টিমের ক্লান্তি দূর করে দিয়েছে! নি...
04/06/2026

আলহামদুলিল্লাহ! আরও একটি সফলতার গল্প! 🇨🇦✈️
​মিস্টার পাভেলের আনন্দের হাসি আজ আমাদের পুরো টিমের ক্লান্তি দূর করে দিয়েছে!

নিখুঁত ফাইল প্রসেসিং এবং সঠিক স্ট্র্যাটেজির ফলস্বরূপ আজ উনার হাতে তুলে দিলাম কানাডার ৯ বছরের দীর্ঘমেয়াদী মাল্টিপল ভিজিট ভিসা সহ পাসপোর্ট।

​কানাডার ভিসার ক্ষেত্রে সঠিক ডকুমেন্টেশন এবং স্ট্র্যাটেজিক ফাইল প্রেজেন্টেশনই আসল চাবিকাঠি। কোনো রকম ভুলত্রুটি ছাড়া, শতভাগ সততা আর দক্ষতার সাথে ফাইল প্রসেস করার কারণেই আজ আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি।

​মিস্টার পাভেলের এই আনন্দের অংশীদার হতে পেরে পথিক ট্যুরস এন্ড ট্রিপস পরিবার অত্যন্ত গর্বিত ও আনন্দিত। উনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা!

​আপনারও কি স্বপ্ন আছে স্বপ্নের দেশ কানাডা কিংবা বিশ্বের যেকোনো দেশে ভ্রমণের? সঠিক গাইডলাইন আর নিখুঁত ফাইল প্রসেসিংয়ের মাধ্যমে আপনার ভিসার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

​সরাসরি দেখা করতে চলে আসুন আমাদের অফিসে:
📍 পথিক ট্যুরস এন্ড ট্রিপস
মনাফ ম্যানশন, টিলাগড়, সিলেট।

​আপনার স্বপ্নের সাথি হতে আমরা আছি সবসময়! 💼🌍

সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা " ঈদ মোবারক "!!   Pothik Tours & Trips ❤️🌹❤️
28/05/2026

সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা " ঈদ মোবারক "!!
Pothik Tours & Trips ❤️🌹❤️

অদ্ভুত একটা দেশে বাস করি।ভেতরের লোকটা যেই সিটে বসে আছে, ওই সিটের টিকেট কাটসে বাইরে যে দাঁড়িয়ে,সে।বাইরের লোকটা গেইট দিয়ে ...
28/05/2026

অদ্ভুত একটা দেশে বাস করি।
ভেতরের লোকটা যেই সিটে বসে আছে, ওই সিটের টিকেট কাটসে বাইরে যে দাঁড়িয়ে,সে।
বাইরের লোকটা গেইট দিয়ে উঠতে পারতেছে না দেখে কতবার যে ভেতরের লোককে জানালা খুলতে বললো হিসাব নাই।

অথচ ভিতরে বসা লোকটা একবার তাকিয়ে আর তাকাচ্ছে না।বাইরের লোকটা জানালায় ধাক্কা দিয়ে জানালা ভেঙ্গে ফেলার উপক্রম,তবুও ভেতরের লোক না শোনার ভান ধরে বসে আছে!

অথচ,সিট টা বাইরের লোকটার।
ভেতরের লোকটা জানে যে ভীড় ঠেলে এই লোক ভিতরে ঢুকতে পারবে না,তাই নির্লজ্জ বেহায়ার মতো সিট দখল করেই বসে আছে!

কি পরিমাণ নীচু আর বেহায়ার মতো কাজ ভাবতে পারেন!

আরেক লোক দেখলাম ৮ টা টিকেট কাটছেন।কিন্তু তার সিটে অন্য লোকজন দিব্বি বসে আছে।কেউ জানালা পর্যন্ত খুলতেছে না!

আমরা সবাই দেশের উন্নয়ন না হওয়ার পিছে বারবার সরকার,প্রশাসন এদের দোষ দেই।সরকারের দোষ তো অবশই আছে।কিন্তু এর চেয়েও বেশি দোষ আমাদের নিজেদের।

বাস্তবতা হইলো,জাতি হিসেবে আমরা নিজেরাই মারাত্মক ছোটলোক আর বেহায়া।তাই আমাদের উন্নয়ন এর "উ' ও হয় না,হবেও না।

19/05/2026

আলহামদুলিল্লাহ!! ফ্রেশ পাসপোর্ট - ১ বার রিফিউজ এর পরে ২য় বার কানাডা ভিজিট ভিসার এপ্রুভাল আসছে ১ মাস ৯ দিন পরে। ❤️❤️
ইনশাআল্লাহ আগামীকালকে পাসপোর্ট জমা করা হবে এবং ১৫ দিনের মধ্যে আশা করি পাসপোর্ট হাতে পেয়ে আপনাদের ভিসা সহ বিস্তারিত আপডেট জানাবো। ❤️❤️

চলবেনা 😎😎
15/05/2026

চলবেনা 😎😎

Address

Tilagor, Sylhet
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pothik Tours & Trips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category