17/01/2026
দক্ষিণ কোরিয়াগামী যাত্রীদের জন্য জরুরী সতর্কবার্তা, ১ কোটি ওন পর্যন্ত জরিমানার ঝুঁকি
⚠️🇰🇷
প্রবাসী আব্দুল মজিদ চাচা দক্ষিণ কোরিয়া গিয়ে ৭০ লাখ ওন জরিমানার মুখোমুখি হলেন। কারণ কী জানেন?
চাচার লাগেজে গরুর মাংস ভুনা আর হাঁসের মাংস দিয়েছিল চাচি। আমাদের আবেগের এই রান্না করা খাবারগুলোই অনেক সময় প্রবাস জীবনে কাল হয়ে দাঁড়ায়।
বাংলা এভিয়েশনের পরামর্শ: আপনি যে দেশে যাবেন, আগেই সেদেশের কাস্টমস রুলস জেনে নিন। কী নিতে পারবেন আর কী নিতে পারবেন না—এই সামান্য জানার চেস্টা আপনাকে বড় ধরণের বিপদ থেকে বাঁচাতে পারে।
সাম্প্রতিক সময়ে আফ্রিকান সোয়াইন জ্বর, বার্ড ফ্লু এবং পা-ও-মাউথ রোগের প্রাদুর্ভাব ঠেকাতে দক্ষিণ কোরিয়ার ইনচন বিমানবন্দর (Incheon Airport) কর্তৃপক্ষ এবং দেশটির কৃষি মন্ত্রণালয় এখন কঠোর অবস্থানে।
যা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি:
১. এখন থেকে ইনচন বিমানবন্দরে প্রবেশকারী সকল বিদেশী যাত্রীর সমস্ত লাগেজ বিশেষ এক্স-রে মেশিনের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। কোনো প্রকার নিষিদ্ধ পণ্য লুকিয়ে পার করার আর কোনো সুযোগ নেই।
২. মাংস ও মাংসজাত পণ্য: গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস বা শুকরের মাংস। সেটি কাঁচা হোক, রান্না করা (ভুনা/কাবাব), ক্যানজাত, শুকনা বা প্রক্রিয়াজাত (সসেজ/হ্যাম/বিফ জার্কি)—সবই নিষিদ্ধ।
• ডিম ও দুগ্ধজাত পণ্য: কাঁচা ডিম, ডিমের গুঁড়ো, দুধ, পনির, মাখন।
• উদ্ভিদজাত পণ্য: কাঁচা ফলমূল, সবজি, বীজ এবং মাটিযুক্ত গাছপালা।
৩. নিষিদ্ধ পণ্য ডিক্লারেশন বা ঘোষণা ছাড়া বহন করলে ধরা পড়লে সর্বনিম্ন ১ কোটি কোরিয়ান ওন (বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৮-৯ লক্ষ টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি দেশটিতে প্রবেশাধিকার বাতিল (Entry Ban) বা ভিসা বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
💡 বাংলা এভিয়েশনের অনুরোধ: যারা বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন, তারা ব্যাগেজে কোনো প্রকার মাংস, শুঁটকি বা কাঁচা খাবার বহন করা থেকে বিরত থাকুন। আপনার শখের একটু খাবার বা প্রিয়জনের দেওয়া রান্না করা মাংস আপনার জীবনের বড় উপার্জনের একটি অংশ জরিমানায় শেষ করে দিতে পারে।
নিজে সচেতন হোন এবং অন্য যাত্রীদের সচেতন করতে পোস্টটি শেয়ার করুন। মনে রাখবেন, নিয়ম মানাই নিরাপদ ভ্রমণের মূল চাবিকাঠি।