09/08/2026
আজকের সভায় উপস্থিত সম্মানিত সুধীজন, ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, ক্লাবের সদস্য বৃন্দ আসসালামু আলাইকুম।
আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে সমবেত হয়েছি। আমাদের প্রিয় আমাদের ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ খাইরুল ইসলাম ভাই আজ আমাদের মাঝে নেই। তার এই চলে যাওয়া আমাদের সমাজের জন্য আমাদের ক্লাবের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার সততা, অমায়িক ব্যবহার ও কর্মনিষ্ঠা আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ আমাদের সবাইকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।"