11/06/2025
টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশর দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি ।
স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত।
এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান, প্রথমটি সুন্দরবন।
পানিতে ভেসে ভেসে কি এক আয়েশী জীবন!
হাউজবোটের ছাদে কৃত্রিম কার্পেটে যেনো ছোটবেলার সেই বুনো শৈশবের উঁকি। ছাদবাগান টা যেনো অল্পতে চোখের আরাম দেয় মোলায়েম ভাবে। নৌকার সামনের অংশে দোলনায় দোল খেতে খেতে এক কাপ চায়ে চুমুক কি খুব বেশি বিলাসিতা?
মেঘালয়ের পাহাড় থেকে ধেয়ে আসা মেঘের বৃষ্টির গানের সাথে বিচ চেয়ারে বসে রাতের আকাশে হাজার নামহীন তারার সাথে চাদের সাথে কথা বলার কি ইচ্ছে হয় না?
হেডফোনে ফুল ভলিউম এ একটা মিউজিক প্লে করে আকাশের দিকে তাকিয়ে থেকেছেন কখনো?
টাঙ্গুয়ার হাওরে ভেসে ভেসে খাচ্ছেন বাঙ্গালী সুস্বাদু খাবার,হাওরের তাজা মাছ,দেশী হাঁস,দেশী মুরগী? জ্বিভে জল এসে যাওয়ার মত রান্নার আয়োজনে ব্যস্ত অভিজ্ঞ শেফ। যাদের আরেকটু প্রাইভেসি আর আরাম আয়েশ পছন্দ তাদের জন্য রুমের সাথেই জুড়ে দেয়া আছে ওয়াশরুম। নৌকার ছয় কেবিনের জন্য ছয়টা ওয়াশরুম।
এ সবই পাবেন "জলছায়া - The Luxury Houseboat of Tangua" তে ।
👉🏻 চলুন একটু দেখে আসি হাওরের বুকে ভেসে থাকা জলছায়ায় কি কি পাবেন-
★ ৬ টি কেবিন। সবগুলোই ডোর লক এবং এটাচ ওয়াশরুম।
★ নৌকার সামনে একটা সুন্দর দোলনা, দোলনায় দোল খেতে খেতে উপভোগ করতে পারবেন অবিরাম জলরাশি আর মেঘালয়ের পাহাড়।
★ নৌকার ছাদে বিভিন্ন রকম গাছের সমারোহ।
★ লাউঞ্জে বসার জন্য পুরোটা একদম ওপেন স্পেস।
★ ওপেন লাউঞ্জে চমৎকার লাইটিং।
★ ছাদে কার্পেট বিছানো আছে এবং আছে বীচ চেয়ারে বসার ব্যবস্থা।
★ রুমে ফ্যান, লাইট এবং চার্জিং পয়েন্ট।
★ জানালায় পর্দা দেয়া। চাইলে পর্দা টেনে প্রাইভেসি নিশ্চিত করতে পারবেন কিংবা পর্দা সরিয়েই নিতে পারবেন হাওরের পানির ঘ্রাণ।
★ ছাদে ডায়নিং স্পেস। ফ্লোরেও খেতে পারবেন চাইলে।
★ প্রতিটা কেবিনই ডোর লক, ভেতর এবং বাইরে থেকে লক করা যায়, বিশাল বড় বেড।
★ সোজা হয়ে হাঁটার মতো উচ্চতা।
★ ট্যুরে এসে এখানের স্থানীয় বাবুর্চির হাতে রান্না হাঁসভুনা, হাওরের তাজা মাছ, আখনি বিরিয়ানি দিয়ে হবে উদরপূর্তি।
★ দিনে রাতে নির্দিষ্ট সময়ে জেনেরেটর সার্ভিস
★ সার্বক্ষনিক চা-কফি আর সুস্বাদু নাস্তা।
★ নিরাপদ সাঁতার কাটতে সবার জন্য লাইফ জ্যাকেট।
★ ছাঁদে উঠার জন্য সিঁড়ি।
★ সাবান, শ্যাম্পু, হাইজেনিক উপকরণ।
★ রুম ঠান্ডা রাখার জন্য ছাদ তৈরি করা হয়েছে বেশ কয়েকটি লেয়ারের মাধ্যমে। ।
★ ফিল্টার পানির ব্যবস্থা।
⛵ সুনামগঞ্জ টু সুনামগঞ্জ সার্ভিস পরিচালিত হবে তাই সকাল সকাল সুনামগঞ্জ পৌঁছেই তাহিরপুর পর্যন্ত কষ্টকর জার্নি করা লাগছে না।
🌀 ভ্রমণ স্থান সমূহঃ
- ওয়াচ টাওয়ার,
- নীলাদ্রি লেক,
- যাদুকাটা নদী,
- শিমুল বাগান,
- বারিক্কা টিলা
- লাকমাছড়া
- খরচার হাওর
- মাটিয়ান হাওর সহ পরিচিত সব টুরিস্ট স্পট।
বুকিং পলিসি-
ব্যক্তিগত বুকিং এর ক্ষেত্রে ভাড়ার তালিকাঃ
কেবিনের স্ট্যান্ডার্ড অনুযায়ী ভাড়ার তালিকা:
🏫এটাচড ওয়াশরুম সহ কেবিন (৬টা)
জনপ্রতিঃ ৮০০০ টাকা (১ কেবিনে ২ জন)
জনপ্রতিঃ ৬৫০০ টাকা (১ কেবিনে ৩ জন)
গ্রুপ বুকিং এর ক্ষেত্রে-
১৯-২৪ জনের জন্য জনপ্রতিঃ ৬,৫০০ টাকা।
১৬-১৮ জনের জন্য জনপ্রতিঃ ৭০০০ টাকা।
১৪-১৫ জনের জন্য জনপ্রতিঃ ৭,৫০০ টাকা।
১২-১৩ জনের জন্য জনপ্রতিঃ ৮,০০০ টাকা।
০৯-১১ জনের জন্য জনপ্রতিঃ ৮,৫০০ টাকা।
০৮-১০ জনের জন্য জনপ্রতিঃ ৯,০০০ টাকা।
০৬-০৭ জনের জন্য জনপ্রতিঃ ১০,০০০ টাকা।
⚠️ রবিবার -বুধবারে বোট ভাড়া নিলে অতিরিক্ত ১০% ডিসকাউন্ট করা হবে (সরকারি ছুটি ও পূর্ণিমা দিন ব্যতিত)।
🍽️ খাবার মেনু
প্রথম দিন:
সকালের নাস্তা: ভুনা খিচুড়ি, ডিম কারী,সালাদ, আচার, চা, পানি।
স্ন্যাকস: বিস্কুট/চা,ফ্রুটস (১১:৩০)
দুপুরের খাবার: ভাত,ভর্তা+সবজি, হাওরের মাছের তরকারি, দেশি মুরগি ভুনা,ডাল,মিনারেল পানি,সালাদ।
সান্ধ্যকালীন স্ন্যাকস:নুডলস/মুড়িমাখা চা ও পানি।
রাতের খাবার:ভাত,আলু ভর্তা/সবজি,হাওরের মাছ ভাজা/ভুনা,দেশী হাঁসের রেজালা,ডাল,পানি,সফট ড্রিংকস,সালাদ।
দ্বিতীয় দিন:
সকালের নাস্তা:
ভুনা খিচুড়ি, ডিম, সালাদ, আচার, চা,পানি।
স্ন্যাকস: বিস্কুট/ফ্রুটস,চা ও পানি
দুপুরের খাবার: ভাত, ভর্তা/সবজি,হাওরের মাছ,মুরগী ভুনা, ডাল,পানি,সালাদ।
সান্ধ্যকালীন স্ন্যাকস:নুডলস/মুড়িমাখা চা ও পানি।
☎️ বুকিং কনফার্ম করতে-
01941-134839
01704-677100
কিংবা সরাসরি অফিসে এসেও বুকিং করতে পারবেন।
আমাদের অফিসের ঠিকানাঃ
শ্রীরামপুর সুপার মার্কেট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেইট, আখালিয়া,সিলেট,বাংলাদেশ।