সিলেট টু ইতালী

সিলেট টু ইতালী সিলেট ভিএফএস গ্লোবাল থেকে সরাসরি এবং ঢাকা ও চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে সংগৃহীত নির্ভরযোগ্য ইতালী ভিসা আপডেট দেওয়ার এক বিশ্বস্ত নাম সিলেট টু ইতালী পেইজ।
(1)

কৃষি ও পর্যটন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় আরও ৮ হাজার ৮৬৫টি সিজনাল ওয়ার্ক পারমিট অনুমোদন দিয়েছে ইতালি সরকার। ২০২৬ সালের ড...
13/05/2026

কৃষি ও পর্যটন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় আরও ৮ হাজার ৮৬৫টি সিজনাল ওয়ার্ক পারমিট অনুমোদন দিয়েছে ইতালি সরকার। ২০২৬ সালের ডিক্রেটো ফ্লাসি কর্মসূচির আওতায় নতুন এই কোটা যুক্ত হওয়ায় ইতালিগামী কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়, অফিসিয়াল গ্যাজেট এবং আন্তর্জাতিক ভিসা ও ইমিগ্রেশন-সংক্রান্ত বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়ের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৮ এপ্রিল সিদ্ধান্তটি অনুমোদিত হলেও তা আনুষ্ঠানিকভাবে ৬ মে প্রকাশ করা হয়। গ্রীষ্মকালীন কৃষিকাজ এবং পর্যটন মৌসুমে বাড়তি শ্রমিক চাহিদা সামাল দিতে এই অতিরিক্ত কোটা বরাদ্দ দেওয়া হয়েছে।

নতুন কোটার মধ্যে কৃষি খাতে দেওয়া হয়েছে ৫ হাজার ৩৮৯টি পারমিট। আর পর্যটন, হোটেল ও আতিথেয়তা খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ হাজার ৪৭৬টি পারমিট।

ইতালিতে সিজনাল ভিসার অপেক্ষায় থাকা অনেক আবেদনকারীর জন্য এ সিদ্ধান্ত বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ‘ক্লিক ডে’-তে আবেদন করেও কোটা শেষ হয়ে যাওয়ায় যারা সুযোগ পাননি, তাদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিবেচনার আওতায় আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া নতুন আবেদনকারীরাও সুযোগ পাবেন। তবে সে ক্ষেত্রে ইতালির বৈধ নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করতে হবে।নিয়োগকর্তাকে সরকারের ওয়ান-স্টপ ইমিগ্রেশন পোর্টালে আবেদন জমা দিতে হবে এবং শ্রমিকের বাসস্থানের নিশ্চয়তাও দিতে হবে।

ইতালির শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিসা পাওয়ার পর ইতালিতে পৌঁছে ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্মীকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ইউরোপজুড়ে শ্রমিক সংকট বাড়তে থাকায় বিদেশি কর্মী নিয়োগে আরও নির্ভরশীল হয়ে উঠছে ইতালি। বিশেষ করে কৃষি, হোটেল ও পর্যটন খাতে দক্ষিণ এশিয়ার কর্মীদের চাহিদা বেড়েছে।

এদিকে, অতিরিক্ত কোটার সুযোগ বেশিদিন খোলা নাও থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, অতীতে অতিরিক্ত বরাদ্দ দেওয়া কোটাগুলো খুব অল্প সময়েই পূরণ হয়ে গিয়েছিল। ২০১৫ সালে একই ধরনের অতিরিক্ত কোটা দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায়।

আমাদের পেইজের অক্লান্ত পরিশ্রমী এডমিন, ভুক্তভোগীদের বিভিন্ন আন্দোলনের অগ্রদূত, সকলের প্রিয়মুখ বড় ভাই শামীম আহমদ দেশে ছুট...
07/05/2026

আমাদের পেইজের অক্লান্ত পরিশ্রমী এডমিন, ভুক্তভোগীদের বিভিন্ন আন্দোলনের অগ্রদূত, সকলের প্রিয়মুখ বড় ভাই শামীম আহমদ দেশে ছুটি কাটিয়ে আবারোও সৌদি আরব চলে যাচ্ছেন। তবে, ইতালীর স্বপ্নের পিছনে এখনো ছুটে চলেছেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ইতালী পাড়ি জমাবেন, আশাকরি।
উনার স্বপ্ন পূরণ হোক, আজকের সফর নিরাপদ হোক।
আমিন...........................
এডমিনঃ রাজু

22/04/2026

২২/৪/২০২৬
সিলেট ভিএসএফ গ্লোবালের আপডেট
২০২৬ সালের এগ্রিকালচার ২টি ভিসা হয়েছে।
২০২৫ সালের ফ্যামেলি ৪টি ভিসা হয়েছে।

22/04/2026

সিলেট ভিএফএস গ্লোবাল

21/04/2026

আগামী কাল সকাল ৯ টার সময় সিলেট ভিএফএস গ্লোবাল থেকে সরাসরি লাইভে আসবে । চোখ রাখুন সিলেট টু ইতালী পেইজে

14/04/2026

📢🇮🇹 ইতালি ফ্লুসি ২০২৬: ৩৩ দেশের আবেদন, বাংলাদেশিদের নুলস্তা ধীরগতিতে—সতর্কবার্তা জাল ডকুমেন্ট নিয়ে

🗞️ নিউজ রিপোর্ট:
ইতালির বহুল আলোচিত শ্রমভিত্তিক ভিসা প্রক্রিয়া ডিক্রেতো ফ্লুসি (Decreto Flussi) ২০২৬-এ এবার বিশ্বের ৩৩টি দেশ থেকে আবেদন জমা পড়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের আবেদনগুলো বিশেষভাবে কঠোর যাচাই-বাছাইয়ের আওতায় আনা হয়েছে।

এ কারণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি আবেদনকারীদের নুলস্তা (Nulla Osta) অনুমোদনের প্রক্রিয়া তুলনামূলক ধীরগতিতে এগোচ্ছে। ইতালিয়ান কর্তৃপক্ষ এসব দেশের আবেদনগুলো ম্যানুয়ালি যাচাই করছে, যাতে কোনো ধরনের জালিয়াতি বা ভুয়া ডকুমেন্টের সুযোগ না থাকে।

এরই মধ্যে কিছু আবেদনকারী ইতোমধ্যে এগ্রিকালচার (কৃষি) খাতে নুলস্তা পেয়ে ইতালির ভিসা প্রসেস সম্পন্ন করেছেন। তারা VFS Global-এর মাধ্যমে ফাইল জমা দিয়ে ভিসা সংগ্রহ করে ইতালিতে পৌঁছেছেন।

তবে এখনো বিপুল সংখ্যক ভিসা প্রত্যাশী নুলস্তার অপেক্ষায় রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, যারা সঠিকভাবে ইতালির নিয়োগকর্তার (স্পনসর) মাধ্যমে সরকারি নিয়ম-কানুন মেনে আবেদন করেছেন, তারা দেরি হলেও ভিসা পাবেন বলে আশা করা যাচ্ছে।

অন্যদিকে উদ্বেগজনকভাবে দেখা যাচ্ছে, অনেক আবেদনকারী ভুয়া “রিসিভুতা” বা আবেদন রশিদ নিয়ে নুলস্তার আশায় বসে আছেন। বিশেষজ্ঞদের মতে, যেখানে আবেদনই সঠিকভাবে সম্পন্ন হয়নি, সেখানে নুলস্তা পাওয়ার কোনো সম্ভাবনা নেই—এটি সম্পূর্ণ প্রতারণার শিকার হওয়ার শামিল।

এ পরিস্থিতিতে সচেতন মহল প্রবাসগামীদের দালালচক্র থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন এবং শুধুমাত্র নির্ভরযোগ্য ও বৈধ মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছেন।

⚠️ সতর্কবার্তা:
ভুয়া ডকুমেন্ট বা প্রতারণামূলক মাধ্যমে আবেদন করলে ভবিষ্যতে ইতালি যাওয়ার সুযোগও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

11/04/2026

আলহামদুলিল্লাহ
আমার জন্য সবাই দোয়া করবেন।
এডমিনঃ শামীম আহমদ

আলহামদুলিল্লাহ সুখবর:**আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ২০২৬ সালের জানুয়ারি মাসের ফ্লুসি ক্লিক ডে’তে (বিশেষ করে ৯ ...
11/04/2026

আলহামদুলিল্লাহ সুখবর:**
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ২০২৬ সালের জানুয়ারি মাসের ফ্লুসি ক্লিক ডে’তে (বিশেষ করে ৯ এবং ১২ তারিখ) যারা ইতালির ওয়ার্ক পারমিট বা ‘নুল্লা ওস্তা’ (Nulla Osta)-এর জন্য আবেদন করেছিলেন, তাদের অনেকেরই নুল্লা ওস্তা বেরিয়ে গিয়েছে। শুধু নুল্লা ওস্তা নয়, অনেকের ভিসা স্টিকারও পাসপোর্টে লেগে গিয়েছে! আমাদের অনেক প্রবাসী ভাই অলরেডি ইতালিতে তাদের কর্মস্থলে পৌঁছে গিয়েছেন। 🇧🇩🤝🇮🇹

Address

Sylhet
3124

Alerts

Be the first to know and let us send you an email when সিলেট টু ইতালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share