দ্বীপাচল ট্যুর বাংলাদেশ

দ্বীপাচল ট্যুর বাংলাদেশ "একটি ভ্রমণ গল্প সাজাতে ঘুরে আসুন
দ্বীপাচল ট্যুর বাংলাদেশ টিমের সাথে"
(4)

🚨 LAST CALL — ২০ সেপ্টেম্বর কক্সবাজার রিলাক্স ট্যুর! 🌊🏖️❗ ক্যান্সেল জনিত কারণে শেষ মুহূর্তে কয়েকটি সিট ফাঁকা হয়েছে!💰 নিয়...
19/09/2026

🚨 LAST CALL — ২০ সেপ্টেম্বর কক্সবাজার রিলাক্স ট্যুর! 🌊🏖️

❗ ক্যান্সেল জনিত কারণে শেষ মুহূর্তে কয়েকটি সিট ফাঁকা হয়েছে!

💰 নিয়মিত মূল্য: ৩৫০০ টাকা
🔥 বিশেষ ছাড়: ৯০০ টাকা
🎉 এখন মাত্র: ২৬০০ টাকা!

অর্থাৎ ৩৫০০ টাকার ট্যুরে সরাসরি ৯০০ টাকা ছাড়!

🎒 প্যাকেজে থাকছে:

✅ যাতায়াতের বাস টিকিট
✅ ৫ বেলা খাবার
✅ ১ রাতের হোটেল রুম

⏰ সিট সংখ্যা সীমিত।
যারা যেতে চান, দেরি না করে দ্রুত বুকিং নিশ্চিত করুন।

📞 বুকিং:
০১৮০৫-০০২৭০৩

🌊 দ্বীপাচল ট্যুর বাংলাদেশ

🌿১৭ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখের ভ্রমণ প্যাকেজ নিম্নরূপ🌿১৭ সেপ্টেম্বর সিলেট ৩ রাত ২ দিনের ট্য...
13/09/2026

🌿১৭ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখের ভ্রমণ প্যাকেজ নিম্নরূপ🌿

১৭ সেপ্টেম্বর সিলেট ৩ রাত ২ দিনের ট্যুর
জনপ্রতি ৪,২০০ টাকায় প্রকৃতির কণ্যা সিলেট ভ্রমণ। কাপল- ৯,৯০০টাকা।(কোন হিডেন খরচ নেই)
এই প্যাকেজে যা যা থাকছেঃ
==================
✅ টাংগাইল টু সিলেট যাতায়াত বাস টিকিট(৪৫ সিটের নন এসি)
✅ ট্যুর চলাকালীন মোট ৫ বেলা খাবার।
✅ ১ রাত হোটেলে রাত্রিযাপন।(স্টান্ডার্ড মানের)
✅ নৌকা খরচ (সাদাপাথর, রাতারগুল ও লালাখাল)
✅ স্পট এন্টি ফি
✅ গাইড খরচ।
-------------------------------
১৭ সেপ্টেম্বর টাঙ্গুয়ার হাওর ১ দিনের ট্যুর
💰 জনপ্রতি ১,৮০০ টাকা
✅এই খরচে যা যা থাকছেঃ
💚 বাস যাতায়াত ব্যবস্থা (৪৫ সিটের নন এসি বাস)
💚 ২ বেলা খাবার
💚 রিজার্ভ নৌকা
💚 গাইড সার্ভিস
------------------------------
২০ সেপ্টেম্বর কক্সবাজার ৩ রাত ২ দিনের ট্যুর
💰 প্যাকেজে যা যা থাকছে
✅ টাঙ্গাইল ⇄ কক্সবাজার যাতায়াত (৪৫ সিটের চেয়ার কোচ বাস)
✅ কক্সবাজারে ১ রাত হোটেলে থাকার ব্যবস্থা
✅ ৫ বেলা খাবার
✅ অভিজ্ঞ ট্যুর গাইড
------------------------------
🌿২৪ সেপ্টেম্বর, ২০২৬ ভ্রমণ প্যাকেজ নিম্নরূপ🌿
🏞️ সীতাকুণ্ড ডে ট্যুর
💰 জনপ্রতি ১,৮০০ টাকা
✅এই খরচে যা যা পাচ্ছেনঃ
💚 টাঙ্গাইল - সীতাকুণ্ড - টাঙ্গাইল যাতায়াত বাস টিকিট
💚 ২ বেলা খাবার ব্যবস্থা (সকাল, দুপুর)
💚 গাইড খরচ
------------------------------
🌿 টাঙ্গুয়ার হাওর ডে ট্যুর
💰 জনপ্রতি ১,৮০০ টাকা
✅এই খরচে যা যা থাকছেঃ
💚 বাস যাতায়াত ব্যবস্থা (৪৫ সিটের নন এসি বাস)
💚 ২ বেলা খাবার
💚 রিজার্ভ নৌকা
💚 গাইড সার্ভিস
------------------------------
🏔️ রাঙামাটি ডে ট্যুর
💰 জনপ্রতি ১,৯৯৯ টাকা
🎁 প্যাকেজে থাকছে:
✅ টাঙ্গাইল - রাঙামাটি - টাঙ্গাইল যাতায়াত বাস টিকিট
✅ নৌভ্রমণ (কাপ্তাই লেকের বুক চিরে)
✅ ২ বেলা খাবার(সকাল ও দুপুরের)
✅ গাইড সার্ভিস
------------------------------
🏔️ সিলেট ডে ট্যুর
💰 জনপ্রতি ১,৯৯৯ টাকা
💰 প্যাকেজে যা যা থাকছে
✅ টাঙ্গাইল ⇄ সিলেট বাস টিকিট
✅ সকালের নাস্তা
✅ দুপুরের খাবার
✅ অভিজ্ঞ গাইড সার্ভিস
-----------------------------
সাজেক ভ্যালি ও খাগড়াছড়ি ৩ রাত ২ দিনের রিল্যাক্স ট্যুর।
💰 জনপ্রতি মাত্র ৪,৫০০ টাকা
💑 কাপল প্যাকেজ: মাত্র ১০,৫০০ টাকা (আলাদা রুমসহ)
✅ প্যাকেজে যা যা থাকছে
🚌 টাঙ্গাইল ⇄ খাগড়াছড়ি রিজার্ভ বাসে যাতায়াত
🍽️ ট্যুর চলাকালীন মোট ৫ বেলা খাবার
🏨 ১ রাত রিসোর্টে থাকার ব্যবস্থা
🚙 সাজেক ভ্রমণের জন্য রিজার্ভ চাঁদের গাড়ি
🕳️ আলুটিলা রহস্যময় গুহা ভ্রমণ
🌉 ঝুলন্ত ব্রিজ দর্শন
💦 রিসাং ঝর্ণা ভ্রমণ (সময় সাপেক্ষে)
🧑‍💼 অভিজ্ঞ ট্যুর গাইড সার্ভিস
🎫 প্রবেশ (এন্ট্রি) ফি
-------------------------------
📞 ভ্রমণ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য
☎️ 01805002701 (অফিস)

13/09/2026

জনপ্রতি ৪,২০০ টাকায় প্রকৃতির কণ্যা সিলেট ভ্রমণ। কাপল- ৯,৯০০টাকা।(কোন হিডেন খরচ নেই)
এই প্যাকেজে যা যা থাকছেঃ
==================
✅ টাংগাইল টু সিলেট যাতায়াত বাস টিকিট(৪৫ সিটের নন এসি)
✅ ট্যুর চলাকালীন মোট ৫ বেলা খাবার।
✅ ১ রাত হোটেলে রাত্রিযাপন।(স্টান্ডার্ড মানের)
✅ নৌকা খরচ (সাদাপাথর, রাতারগুল ও লালাখাল)
✅ স্পট এন্টি ফি
✅ গাইড খরচ।
যোগাযোগ: 01805-002701

12/09/2026

সিলেট ভ্রমণ মানেই পাহাড়, ঝর্ণা, চা-বাগান, নদী আর প্রকৃতির অপার সৌন্দর্যের একসাথে দেখা। 🌿💚 জাফলংয়ের স্বচ্ছ জল ও পাহাড়ি দৃশ্য, ভোলাগঞ্জের সাদা পাথর, মায়াবী ঝর্ণার মনোমুগ্ধকর পরিবেশ, মালিনিছড়া চা-বাগানের সবুজ সৌন্দর্য—সব মিলিয়ে সিলেট হতে পারে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের জন্য দারুণ একটি গন্তব্য।

জনপ্রতি ৪,২০০ টাকায় প্রকৃতির কণ্যা সিলেট ভ্রমণ। কাপল- ৯,৯০০টাকা।(কোন হিডেন খরচ নেই)

এই প্যাকেজে যা যা থাকছেঃ
==================
✅ টাংগাইল টু সিলেট যাতায়াত বাস টিকিট(৪৫ সিটের নন এসি)
✅ ট্যুর চলাকালীন মোট ৫ বেলা খাবার।
✅ ১ রাত হোটেলে রাত্রিযাপন।(স্টান্ডার্ড মানের)
✅ নৌকা খরচ (সাদাপাথর, রাতারগুল ও লালাখাল)
✅ স্পট এন্টি ফি
✅ গাইড খরচ।
যোগাযোগ: 01805-002701

🌿এবার গন্তব্য সিলেট, প্রকৃতির মাঝে হোক দারুণ এক ভ্রমণ🌿জনপ্রতি ৪,২০০ টাকায় প্রকৃতির কণ্যা সিলেট ভ্রমণ। কাপল- ৯,৯০০টাকা।(ক...
11/09/2026

🌿এবার গন্তব্য সিলেট, প্রকৃতির মাঝে হোক দারুণ এক ভ্রমণ🌿
জনপ্রতি ৪,২০০ টাকায় প্রকৃতির কণ্যা সিলেট ভ্রমণ। কাপল- ৯,৯০০টাকা।(কোন হিডেন খরচ নেই)

এই প্যাকেজে যা যা থাকছেঃ
==================
✅ টাংগাইল টু সিলেট যাতায়াত বাস টিকিট(৪৫ সিটের নন এসি)
✅ ট্যুর চলাকালীন মোট ৫ বেলা খাবার।
✅ ১ রাত হোটেলে রাত্রিযাপন।(স্টান্ডার্ড মানের)
✅ নৌকা খরচ (সাদাপাথর, রাতারগুল ও লালাখাল)
✅ স্পট এন্টি ফি
✅ গাইড খরচ।

💔 প্যাকেজের বহির্ভূত-
* ব্যাক্তিগত খরচ
* যাত্রা পথে বিরতিতে খাবার
* ফেরার দিন রাতের খাবার
* প্যাকেজে উল্লেখ্য নাই এমন কোনও খরচ

🌿✨ ভ্রমণের স্থানসমূহ ✨🌿
🗺️ জাফলং
💦 মায়াবী ঝর্ণা
💚 লালাখাল
🏞️ তামাবিল
⛰️ আগুন পাহাড়
🤍 ভোলাগঞ্জ সাদা পাথর
🍃 মালিনিছড়া চা বাগান
🌿 রাতারগুল জলাবন
🕌 শাহ-জালাল (র.) মাজার
🕌 শাহ-পরান (র.) মাজার

★★ খাবারের মেনু ★★
✅ ১ম দিন সকালে, ডিম খিচুড়ি।
✅ ১ম দিন দুপুরে, ভাত, ভর্তা, সবজি, মুরগি।
✅ ১ম দিন রাতে- চিকেন বিরিয়ানি।
✅ ২য় দিন সকালে, ডিম খিচুড়ি।
✅ ২য় দিন দুপুরে, ভাত, ভর্তা, সবজি, গরু/মুরগি।

ভ্রমণ প্যাকেজ বিস্তারিত লিংক 👇
https://www.facebook.com/share/p/1eqyvN4YET/

⚠️ গুরুত্বপূর্ণ নোট
ট্যুর চলাকালীন প্রাকৃতিক দুর্যোগ, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা অন্য কোনো সমস্যার কারণে ট্যুরে পরিবর্তন বা ব্যাঘাত ঘটলে দ্বীপাচল ট্যুর বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। সকল অংশগ্রহণকারীকে সেই সিদ্ধান্ত মেনে চলতে হবে।

🤲 মহান আল্লাহ আমাদের সকল ভালো কাজ সহজ ও কবুল করুন। আমিন।

📞 ভ্রমণ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য
☎️ 01805002701 (অফিস)

09/09/2026

১০% ডিস্কাউন্ট চলছে সিলেট ১ দিনের ট্যুরে। ভ্রমণ যাত্রা শুরু হবে আগামি ১০ সেপ্টেম্বর। ১০ তারিখে ১০% ডিস্কাউন্ট, একদম ১০/১০ পেয়ে যাচ্ছেন প্রতি বুকিং-এ। বিস্তারিত জানতে বা বুকিং করতে কল করুন 01805-002701

১০ সেপ্টেম্বর টাঙ্গুয়ার হাওর রিল্যাক্স ট্যুরের হাউজবোট। আর কয়েকটি কেবিন ফাকা আছে। তাই দেরি না করে দ্রুত বুকিং করে নিন। ব...
08/09/2026

১০ সেপ্টেম্বর টাঙ্গুয়ার হাওর রিল্যাক্স ট্যুরের হাউজবোট। আর কয়েকটি কেবিন ফাকা আছে। তাই দেরি না করে দ্রুত বুকিং করে নিন। বিস্তারিত 01805-002701

08/09/2026

চলুন মেঘ দেখে আসি ১০ সেপ্টেম্বর, মেঘের রাজ্য সাজেক ভ্যালি থেকে।
বিস্তারিত: ০১৮০৫০০২৭০১

আসসালামু আলাইকুম।দ্বীপাচলকে নিয়ে সাম্প্রতিক কিছু আলোচনা, কমেন্ট ও অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ কিছু কথা পরিষ্কার করা প্রয়োজ...
05/09/2026

আসসালামু আলাইকুম।

দ্বীপাচলকে নিয়ে সাম্প্রতিক কিছু আলোচনা, কমেন্ট ও অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ কিছু কথা পরিষ্কার করা প্রয়োজন মনে করছি।

প্রথমেই একটা কথা বলতে চাই—আমরা কখনোই রিভিউ, কমেন্ট কিংবা পোস্ট শেয়ার সংগ্রহ করার উদ্দেশ্যে দ্বীপাচল ট্যুর গ্রুপটি শুরু করিনি। আমাদের চিন্তা ছিল একেবারেই ভিন্ন।

টাঙ্গাইলে আমার আগে অনেক ট্যুর গ্রুপ ছিল, পরেও অনেক হয়েছে। কেউ হয়তো টিকে আছে, কেউ ব্যর্থ হয়েছে। কিন্তু দ্বীপাচল শুরু করার সময় আমার একটাই উদ্দেশ্য ছিল—টাঙ্গাইলের পর্যটনকে এগিয়ে নেওয়া এবং টাঙ্গাইলের সাধারণ মানুষকে দেশের বিভিন্ন প্রান্তের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেওয়া।

আমাদের চিন্তা ছিল খুব সাধারণ—আমার পরিচিত ১০ জন, অন্য একজন ভাইয়ের পরিচিত ১০ জন—এভাবে সবাই মিলে যদি একটা ভালো উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারি, তাহলে একটা সময় টাঙ্গাইল থেকেই বড় পরিসরে পর্যটন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

শুরুতে অনেকেই আমাদের নিরুৎসাহিত করেছেন, অনেকে উপহাসও করেছেন। কিন্তু আমরা থেমে যাইনি। নিজেদের মতো করে অফার দিয়েছি, ট্যুর পরিচালনা করেছি এবং আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এগিয়ে এসেছি।

তবে গত প্রায় দুই মাস ধরে দ্বীপাচল থেকে নতুন করে নিয়মিত অফার না যাওয়ার একটা কারণ আছে। সেটা মূলত আমাদের গেস্টদের আচরণ, প্রত্যাশা এবং ট্যুর পরিচালনার বাস্তব অভিজ্ঞতা। কারণ অফার দিলে যে ধরনের অতিথি আসেন, তাদের নিয়ে কাজ করার অভিজ্ঞতাও আমাদের পরবর্তী সিদ্ধান্তকে প্রভাবিত করে।

তারপরও আমরা গত দুই বছর ধরে নিয়মিত ট্যুর পরিচালনা করে আসছি।

অনেকে প্রশ্ন করছেন—রিভিউ কোথায়? কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না কেন?

ভাই, সত্যি বলতে আমাদের কাছে প্রতিটি ট্যুরের পরে রিভিউ সংগ্রহ করার মতো আলাদা সময় বা লোকবল ছিল না।

আজকে যদি একসঙ্গে হিসাব করেন—হাওরে আমাদের একাধিক গ্রুপ, কক্সবাজারে গ্রুপ, সিলেটে গ্রুপ, সীতাকুণ্ডে গ্রুপ—সব মিলিয়ে একই সময়ে আমাদের শত শত অতিথি বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন।

আলহামদুলিল্লাহ, বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ১৫টি বাস পর্যন্ত দ্বীপাচলের ব্যানারে বিভিন্ন গন্তব্যে ট্যুরে যায়।

এতগুলো ট্যুর যখন একই সময়ে পরিচালনা করতে হয়, তখন অফিসের লোকজন, হোস্ট এবং ম্যানেজমেন্ট—সবাই মাঠপর্যায়ের কাজে ব্যস্ত থাকে।

তাই আপনারা যখন ২০-২৫ জন মিলে বিভিন্ন গ্রুপে একই ধরনের কমেন্ট করছেন, তখন প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার মতো লোক সবসময় পাওয়া যায় না।

এটা আমাদের সীমাবদ্ধতা—এবং এই জায়গায় আমাদের ভুল থাকলে আমরা সেটা স্বীকার করছি।

তবে আজ থেকে আমরা বিষয়টি পরিবর্তন করছি।

আমাদের হোস্টদের স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে—
ভালো রিভিউ যেমন সংগ্রহ করবে, তেমনি খারাপ রিভিউও সংগ্রহ করবে।

কারণ আমরা শুধু ভালো কথাগুলো দেখাতে চাই না। আমাদের অতিথির ভালো অভিজ্ঞতা যেমন থাকবে, তেমনি কোনো ভুল বা খারাপ অভিজ্ঞতা থাকলে সেটাও সামনে আসবে।

আর এখন থেকে দ্বীপাচলের ট্যুরগুলো আরও নিয়মিতভাবে আমাদের পেজে তুলে ধরা হবে—কতগুলো বাস যাচ্ছে, কোথায় যাচ্ছে, কতজন অতিথি যাচ্ছে—এসব বিষয়ও আপনারা দেখতে পারবেন।

---

এবার আসি সাম্প্রতিক সিটের বিষয়টিতে।

প্রথমেই বলছি—সিট পরিবর্তনের ঘটনা ঘটেছে, এটা সত্য।
এখানে আমাদের ভুল ছিল, সেটা আমরা অস্বীকার করছি না।

তবে একই সঙ্গে পুরো ঘটনাটাও দেখা দরকার।

একটি ট্যুরের তারিখ পরিবর্তন হলে, বিশেষ করে এক তারিখ থেকে অন্য তারিখে গেলে, সিটের পরিবর্তন হওয়া কখনো কখনো অনিবার্য হয়ে পড়ে।

একটি বাসে যদি ৪০টি সিট থাকে, তাহলে ৪০ জনের মধ্যে কেউ না কেউ ৪০তম সিটেই বসবেন। ট্যুরে গেলে সবসময় নিজের পছন্দের সিট, নিজের পছন্দের জায়গা কিংবা নিজের প্রত্যাশামতো সবকিছু পাওয়া যাবে—এমন নিশ্চয়তা বাস্তবে দেওয়া সম্ভব নয়।

তবে সমস্যাটি যদি আমাদের হোস্ট পর্যায়ে সমাধান না হয়ে থাকে, তাহলে সেটাও আমাদের সাংগঠনিক ব্যর্থতা।

বিশেষ করে টাকা ফেরত দেওয়ার বিষয়টি সামনে আসার পর আমাদের হোস্ট হয়তো মনে করেছেন যে সমস্যার সমাধান হয়ে গেছে। তিনি আমাকে বা সিনিয়র ম্যানেজমেন্টকে বিষয়টি জানাননি।

আমাকে জানানো হলে হয়তো আমরা অন্যভাবে সমাধান করতে পারতাম।

প্রয়োজনে অন্য কোনো অতিথির সঙ্গে কথা বলে সিট পরিবর্তন করা, বিকল্প ব্যবস্থা করা কিংবা অতিরিক্ত কোনো সুবিধা দিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করা যেত।

অর্থাৎ, ঘটনাটি ঘটেছে—এটা সত্য। কিন্তু ঘটনাটি যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তার সঙ্গে পুরো বাস্তবতা এক নয়।

এখানে কারও অতিরিক্ত টাকা নেওয়া হয়নি, খাবার না দেওয়া হয়নি, নৌকায় উঠতে দেওয়া হয়নি কিংবা ট্যুরের মূল সেবা বন্ধ করে দেওয়া হয়নি।

মূল সমস্যা ছিল সিট পরিবর্তন।

---

অনেকে বলেছেন ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করবেন।

অভিযোগ করতে চাইলে অবশ্যই করবেন।
আমরা আইনকে সম্মান করি এবং প্রয়োজন হলে যেকোনো আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হতেও প্রস্তুত।

তবে একই সঙ্গে এটাও চাই—ঘটনার পুরো সত্যটাও যেন তুলে ধরা হয়।

কারণ আমরা ভুলের ঊর্ধ্বে নই।

দ্বীপাচল মাসে দুইটা ট্যুর পরিচালনা করে না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতি সপ্তাহেই বহু ট্যুর পরিচালনা করতে হয়। এত বড় পরিসরে কাজ করতে গেলে কিছু ভুল-ত্রুটি হওয়া অস্বাভাবিক নয়।

ভুল হলে আমরা সংশোধন করব।

কিন্তু একটা ভুলকে কেন্দ্র করে পুরো দ্বীপাচলের এতদিনের কাজ, পরিশ্রম এবং উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করা হলে সেটাও আমাদের জন্য কষ্টের।

---

সবশেষে একটা কথা বলতে চাই—

আপনারা দ্বীপাচলের ওপর আস্থা রাখবেন কি রাখবেন না, ট্যুর করবেন কি করবেন না—সেটা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত।

আমরা কাউকে জোর করে আমাদের সঙ্গে ট্যুর করাতে চাই না।

যারা আস্থা রাখবেন, তাদের সর্বোচ্চ ভালো সেবা দেওয়ার চেষ্টা আমরা করব।
আর যারা আস্থা রাখতে পারবেন না, তারাও তাদের সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারেন।

কারণ পৃথিবীর সবাইকে একসঙ্গে খুশি রাখা কারও পক্ষেই সম্ভব নয়।

কোথাও বৃষ্টি দরকার, কোথাও রোদ দরকার। কারও কাছে যে বিষয়টা ভালো, অন্য কারও কাছে সেটাই সমস্যা হতে পারে।

তাই মতের পার্থক্য থাকবেই।

তবে আমরা চাই—সমালোচনা হোক, অভিযোগ হোক, কিন্তু সত্যের ভিত্তিতে হোক।

আজ থেকে দ্বীপাচলের পক্ষ থেকে ভালো রিভিউ যেমন পাবেন, খারাপ রিভিউও পাবেন।

আপনারা আমাদের পোস্টে কমেন্ট করবেন, অভিজ্ঞতা শেয়ার করবেন, ভুল ধরিয়ে দেবেন—আমরা সেগুলো দেখব এবং প্রয়োজন হলে সংশোধন করব।

আর সবচেয়ে বড় কথা—

দ্বীপাচলের লক্ষ্য কখনো শুধু ট্যুর বিক্রি করা ছিল না।

আমাদের লক্ষ্য ছিল এবং এখনো আছে—
টাঙ্গাইলের মানুষকে নিয়ে টাঙ্গাইল থেকেই দেশের পর্যটনকে আরও বড় করা।

আপনাদের ভালোবাসা, সমালোচনা, পরামর্শ এবং দোয়া নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।

আলহামদুলিল্লাহ।
দ্বীপাচল আপনাদেরই।

ধন্যবাদ সবাইকে। ❤️

🚨 LAST CALL — আজই টাঙ্গুয়ার হাওর! 🚨ক্যান্সেল জনিত কারণে শেষ মুহূর্তে কয়েকটি সিট ফাঁকা হয়েছে! 🌊আজকের টাঙ্গুয়ার হাওরের অসা...
04/09/2026

🚨 LAST CALL — আজই টাঙ্গুয়ার হাওর! 🚨

ক্যান্সেল জনিত কারণে শেষ মুহূর্তে কয়েকটি সিট ফাঁকা হয়েছে! 🌊

আজকের টাঙ্গুয়ার হাওরের অসাধারণ ভ্রমণে যেতে চাইলে এটাই শেষ সুযোগ!

🔥 প্রথম ১০ জনের জন্য থাকছে স্পেশাল ছাড়!
⏰ সময় খুবই কম — সিট পূর্ণ হয়ে গেলে আর সুযোগ থাকবে না।

📞 বুকিং ও বিস্তারিত জানতে এখনই কল করুন:
০১৮০৫০০২৭০৩ হোয়াটসঅ্যাপ

🌿 দ্বীপাচল ট্যুর বাংলাদেশ
আজকের ভ্রমণ, আজই বুকিং! ❤️

Address

সোহরাব উদ্দিন নার্সিং ইনস্টিটিউট সংলগ্ন, রেল স্টেশন রোড, সাবালিয়া বটতলা বাজার, টাংগাইল
Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীপাচল ট্যুর বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share