05/12/2019
SIKKIM & DARJEELING
সিকিম ও দার্জিলিং ট্যুর
এইটা আমার প্রতিষ্ঠানের প্রথম ট্যুর, আমি চাই সকলের সহযোগিতা এবং বন্ধুত্ব। সকলে আমার সাথে বন্ধুর মত মজা করবে, আনন্দ করবে।
==============================
ট্যুর সময় সম্ভাভ্য জানুয়ারী ২০২০ এর ২৮ তারিখ
(বিঃদ্রঃ সকলের আলোচনা সাপেক্ষে সময় পরিবর্তন করা যাবে।)
19,500 BDT (8 Nights 7 Days) per person
ভ্রমণের পরিকল্পনা বিস্তারিত দেখে, বুকিং দিতে ফোন করুনঃ 01863406106, 01726663811
>>> গাজীপুর টু শিলিগুড়ি>>শিলিগুড়ি টু গ্যাংটক, সিকিম, দার্জিলিং ঘুরে শিলিগুড়ি হয়ে গাজীপুর।
==============================
★★★★প্রিয় ট্রাভেলার বন্ধুগন।★★★★
ভ্রমন পছন্দ আমাদের সকলেরই। আর যদি সাথে থাকে পরিবার বা নিজস্ব বন্ধু মহল, তাহলে ভ্রমনের আনন্দটা একটু বেশীই হয়। আপনাদের সময়, বাজেট ও আরামদায়ক ভ্রমনের কথা বিবেচনা করেই আমাদের এই ভ্রমন প্যাকেজ। নিচে বিস্তারিত দেখে সিদ্ধান্ত নিয়ে আপনার পছন্দের ট্যুর দিন।
★★★★ভ্রমণের পরিকল্পনা★★★★
★★ প্রথম দিনঃ- গাজীপুর থেকে রাত ০৯:০০ সময় গাজীপুর টু বুড়িমারির গাড়ি। তাই রাত ৮:৩০ টার আগেই গাজীপুর কাউন্টারে পৌঁছাতে হবে।আমাদের যাত্রা শুরু।
Breakfast (No)। Lunch (No)। Dinner (No)
---------------------------------------------------------------
★★ দ্বিতীয় দিনঃ-
সকাল ৭:০০ টার মধ্যে বুড়িমারি পৌঁছে যাব। তারপর বুড়িমারি/চেংড়াবান্ধা পৌঁছে বর্ডারে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে শিলিগুড়ি চলে যাবো দুপুর ১২:০০ টার মধ্যেই। তারপর শিলিগুড়ি SNT অফিস এর সামনে থেকে (প্রতি টাটা সুমো জীপে ৮ জন করে অথবা Innova তে ৬ জন করে) পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে সিকিম এর উদ্দ্যেশ্যে যাত্রা করব। পথি মধ্যে সিকিম প্রবেশ এর অনুমতি নিয়ে নিবো। সন্ধ্যা নাগাদ আমরা সিকিমে পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিব। সন্ধ্যায় মলে চা খাবো আর আড্ডা দিবো। চাইলে শপিং করতে পারেন যে যার মতো (নিজ খরচে)।
রাতে হোটেলে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরব।
Breakfast (Yes)। Lunch (Yes)। Dinner (Yes)
--------------------------------------------------------------
★★ তৃতীয় দিনঃ- গ্যাংটক-লাচুং
সকালের নাস্তা সেরে হোটেল থেকে চেক আউট, লাগেজ নিয়ে গ্যাংটক থেকে লাচুং এর উদ্দেশ্যে যাত্রা শুরু, যাত্রা পথে আমরা তাশি_ভিউ_পয়েন্ট, সেভেন_সিস্টার_ওয়াটাফলস, বাটারফ্লাই_ওয়াটারফলস, তিস্তাডোম, নাগা_ওয়াটারফলস, চুমথাং_ভ্যালী এবং অমিতাভ_বচ্চন_ওয়াটারফলস দর্শন শেষে সন্ধ্যায় হোটেলে চেক ইন । রাত্রি যাপন লাচুং হোটেলে ।
Breakfast (Yes)। Lunch (Yes)। Dinner (Yes)
---------------------------------------------------------------
★★ চতুর্থ দিনঃ-লাচুং- ইয়ামথাং ভ্যালি
সকালের নাস্তা সেরে হোটেল থেকে ইয়ামথাং ভ্যালি এর উদ্দেশ্যে যাত্রা । নর্থ সিক্কিম এ যদি কিছু দেখার থাকে সেটা হলো একমাত্র Yumthung ভ্যালি. আসলে এখানে পুরো ভ্যালি জুড়ে বরফ আর বোর্ড. পুরো জায়গাটা আসলে বরফের চাদরে ঢাকা। সময় পেলে এবং অনুমতি পেলে আমরা জিরো পয়েন্ট পর্যন্ত যাব সে ক্ষেত্রে জন প্রতি অতিরিক্ত ১০০০ রুপি চার্জ প্রযোজ্য হবে। ইয়ামথাং ভ্যালি দর্শন শেষে আমরা গ্যাংটক এর উদ্দেশ্যে রওনা হব । গ্যাংটক পৌছে রাতের খাবার সেরে রাত্রি যাপন হোটেলে ।
Breakfast (Yes)। Lunch (Yes)। Dinner (Yes)
---------------------------------------------------------------
★★ পঞ্চম দিনঃ-সাঙ্গু লেক ও লোকাল সাইটসিয়িং
সকালে নাস্তা করে চলে যাব সাঙ্গু লেক। এখানে ব্রাক্ষ্মিণী হাঁস, নানারকম অতিথি পাখি, অর্কিড, রডোডেন্ড্রন ও প্রজাপতির আবাসস্থল।
(ক্যাবল কার অথবা ইয়াক রাইড করতে পারেন এখানে নিজ খরচে)
তারপর গ্যাংটকে লোকাল সাইটসিয়িং(বানজাগ্রী ফলস,টিবেটোলজি, ফ্লাওয়ার শো, নামনাং ভিউ পয়েন্ট, তাশি ভিউ পয়েন্ট,ইঞ্চে মনেস্ট্রি, জুওলজিকাল গার্ডেন,ক্যাবল কার।)
যতগুলো কভার করা যায়। তারপর দার্জিলিং এর উদ্দেশ্যে রাওনা। রাত্রি যাপন পাহাড়ের রাণী খ্যাত দার্জিলিং এ।
Breakfast (Yes)। Lunch (Yes)। Dinner (Yes)
---------------------------------------------------------------
★★ ষষ্ঠ দিনঃ-দার্জিলিং
সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে চলে যাব মিক্স পয়েন্ট অর্থাৎ রক গার্ডেন, হিমালয় মাউন্টেন ইন্সটিটিউট, চিড়িয়াখানা( বৃহস্পতিবার বন্ধ), তেঞ্জিং রক, চা-বাগান, দার্জিলিং রোপওয়ে/ক্যাব্ল কার ( নিজ খড়চে টিকেট ক্রয় ), জাপানিজ টেম্পেল ও পিস প্যাগোডা ঘুরে আসব দুপুরের মধ্যেই । বিকেল বেলা বেরিয়ে পরব পায়ে হেটে শহরের আশে পাশে ঘুরে বেড়াতে। এদিন আমরা দেখব লয়েড বোটানিক্যাল গার্ডেন আর আড্ডা দিব দার্জিলিং হিমালয়ান রেল স্টেশনে। আর আপনারা যে যার মতো সিনেমা দেখতে পারেন(নিজ খরচে)।
রাতের খাবার খেয়ে হোটেলে রাত্রি যাপন।
Breakfast (Yes)। Lunch (Yes)। Dinner (Yes)
---------------------------------------------------------------
★★সপ্তম দিনঃ-
ভোর ৩:৩০ টার মধ্যে উঠে বেরিয়ে পরব টাইগারহিল থেকে সূর্য উদয়ের দৃশ্য অবলোকনের জন্য। ফেরার পথে ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ দেখে হোটেলে ফিরে আসে সকালের নাস্তা করে নিব। তারপর হোটেল থেকে চেক আউট করে, রওনা দিব শিলিগুড়ির উদ্দ্যেশ্যে। দুপুরের খাবার খেয়ে বাংলাদেশের উদ্দ্যেশ্যে রওনা দেবার পালা। বিকেলের মধ্যে আমরা বাংলাদেশের মাটিতে পা রাখব ইনশাআল্লাহ। রাত্রের বাসে/ট্রেনে ঢাকা।
Breakfast (Yes)। Lunch (Yes)। Dinner (Yes)।
---------------------------------------------------------------
-লাঞ্চ/ডিনার(ভাত+মাছ/মুরগী+ডাল+সবজি+পানি)
-নাস্তা(রুটি/পরটা+সবজি/ডাল+ডিম ভাজা+চা)
============================
বিস্তারিত জানতে/বুকিং দিতে ইনবক্স/যোগাযোগ করুন
*******************************************
📂 Cash
📂 Bank Account in : NRBC Bank
📂 bkash
📂 Rocket
📂 Nagad
============================
মাস স্কয়ার, ঢাকা রোড (এক্সিম ব্যাংক ভবনের ৯ম তলা) চান্দনা চৌরাস্তা, গাজীপুর-১৭০২
☎ 01683406106, 01726663811
************************************
[email protected]
📌 প্যাকেজে যা নেইঃ
✿ ইন্ডিয়ান এম্বেসী ভিসা ফি
✿ বর্ডার সংক্রান্ত খরচ
✿ কিছু প্যাকেজের দুপুরের ও রাতের খাবার
✿ সকল প্রকার প্রবেশ ও রাইডিং ফি
✿ এবং সকল প্রকার ব্যক্তিগত খরচ
--------------------------------------------------------------------
✅ বিশেষ দ্রষ্টব্যঃ
ঈদ, বড় দিন ও বিশেষ ছুটি এবং ১৫ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারী পর্যন্ত পিক সিজন এর কারনে প্যাকেজের মূল্য বৃদ্ধি পেতে পারে।
🏵️ বুকিং পলিসি 🏵️
আমাদের এখানে আপনি ৩ ভাবে বুকিং দিতে পারবেন ।
সরাসরি অফিস অথবা বিকাশ এ অথবা আমরা আপনার ঠিকানা থেকেও বুকিং টাকা সগ্রহ করে থাকি।
বিকাশ নাম্বার: ০১৭২৬৬৬৩৮১১ (Personal)
-----------------------------------------------------------------------------
📌 অতিরিক্ত শর্তাবলী [Additional Terms & Conditions]:
📌 প্রাকৃতিক দুর্যোগ / রাস্তা অবরোধ/ রাজনৈতিক অস্তিরতা/ ট্রেন/বিমান বাতিল বা সময়সূচি পরিবর্তন হলে গ্রাহককে পূর্বেই জানিয়ে দেওয়া হবে এবং সেই সংক্রান্ত সকল খরচ সরাসরি গ্রাহকদেরকে বহন করতে হবে।