TUF Tour - টাফ ট্যুর

TUF Tour - টাফ ট্যুর At 'TUF Tour' we aim to make your tour safe and memorable.

'TUF Tour' is a travel company & affiliated with 'Thank U Foundation(TUF)'.

'TUF Tour' lives and breaths by managing your tour at any time to any destination.

সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা।
02/05/2022

সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা।


- প্রাকৃতিক চোখ,.......!!😍👀
17/10/2021

- প্রাকৃতিক চোখ,.......!!😍👀

16/10/2021

Saint Martin Island🇧🇩

🎬 Howladar Shuzon

10/10/2021

Stay with nature, it’s heal your soul 🍃💦

05/10/2021

Jog falls , Shimoga, Karnataka State, INDIA

30/09/2021

Somewhere in Bandarban 🌻🇧🇩
Videography by Naimur Rahman Sajib

সুন্দরবন ও ষাটগম্বুজ সম্ভাবনাময় পর্যটন শিল্প:বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাটগম্বুজ অপার সম্ভাবনাময় পর্যটন শিল্প এলাকা। দেশের...
29/09/2021

সুন্দরবন ও ষাটগম্বুজ সম্ভাবনাময় পর্যটন শিল্প:

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাটগম্বুজ অপার সম্ভাবনাময় পর্যটন শিল্প এলাকা। দেশের তিনটি বিশ্ব ঐতিহ্যের মধ্যে দুটির অবস্থান বাগেরহাট জেলায়। একটি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সুন্দরবন অপরটি মধ্যযুগের মুসলিম স্থাপত্যের নিদর্শণ ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ।

ঘুরে আসুন ময়মনসিংহের চিনামাটির পাহাড়ে-সবুজে ঘেরা হ্রদ থেকে:কর্মজীবনের সব ব্যস্ততা থেকে একটুখানি ছুটি নিয়ে ঘুরে আসতে পারে...
28/09/2021

ঘুরে আসুন ময়মনসিংহের চিনামাটির পাহাড়ে-সবুজে ঘেরা হ্রদ থেকে:

কর্মজীবনের সব ব্যস্ততা থেকে একটুখানি ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন চিনামাটির পাহাড়ে সবুজে ঘেরা হৃদ।

ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা পুটিমারীতে এর অবস্থান।

প্রিয়জনকে সঙ্গে নিয়ে অথবা পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি। এখানকার মূল আকর্ষণ হচ্ছে চিনামাটির পাহাড়।

আর শুনতে অবাক লাগলেও এখানে দেখা মিলবে সবুজে ঘেরা হ্রদেরও।

চিনামাটির পাহাড়ে এলে আপনাকে কিছুক্ষণের জন্য সব ক্লান্তি-অবসাদ ভুলিয়ে দেবে। এখানে রয়েছে চিনামাটির সাদা ও লাল রঙের পাহাড়।

যার বুকচিরে জেগে উঠেছে নীলচে সবুজ রঙের হ্রদ। সাদামাটি পানির রঙকে যেন আরও গাঢ় করে দিয়েছে।

বিচিত্র আবহাওয়া, কাশবন আর দূরের আকাশে হেলান দিয়ে গারো পাহাড়ের ধ্যানমগ্ন প্রকৃতি সৌন্দর্যপিপাসুদের মন কেড়ে নেয়।

পুটিমারী এলাকায় পাহাড়জুড়ে রয়েছে সাদামাটি। কিছু কিছু জায়গায় লালচে মাটিও দেখা যায়। পাহাড় থেকে মাটি কাটায় সেখানে হ্রদের সৃষ্টি হয়েছে।

যার পানি কোথাও নীল আবার কোথাও লাল। এই হ্রদের নীল পানি যেন আপনার সব অবসাদ ও ক্লান্তি দূর করে দেবে।

আর পাশেই চিনামাটির পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে গেছে সোমেশ্বরী নদী। এই নদীর নীল জলে সাদা চিনামাটির পাহাড়ের প্রতিবিম্ব যেন এক অলৌকিক সৌন্দর্যের প্রতীক।

নিরিবিলি পরিবেশ আপনার মনে প্রশান্তি এনে দিতে পারে এ স্থানটি। এমন পরিবেশে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেও যেন ক্লান্তি আসতে চাইবে না।

স্থানটি ভ্রমণের সবচেয়ে ভালো সময় হচ্ছে শীতকাল। তবে এখানে এখনও প্রতিদিন দূরদূরান্ত থেকে ভ্রমণে আসছেন সৌন্দর্যপিপাসুরা।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান জানান, স্থানটি পর্যটননগরী হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পনা করা হচ্ছে।

ময়মনসিংহ সদর থেকে বাসযোগে ধোবাউড়া হয়ে সরাসরি পুটিমারী যাওয়া যাবে। এ ছাড়া ময়মনসিংহ থেকে সিএনজিযোগে ধোবাউড়া এসে ভাড়ায়চালিত মোটরসাইকেল দিয়ে পুটিমারী যাওয়া যায়।

কার্টেসি- যুগান্তর।

*যেকোন পারিবারিক ট্যুর, ব্যবসায়িক ট্যুর, প্রাতিষ্ঠানিক ট্যুর এবং কর্পোরেট ট্যুর করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
☎️ ০১৭৬১ ৬৪৪৯৫৫

Beautiful night view of MetroRail track. Dhaka, Bangladesh 😯😯😍
26/09/2021

Beautiful night view of MetroRail track. Dhaka, Bangladesh 😯😯😍

কল্পনার চেয়েও অপরূপ টাঙ্গুয়ার হাওর:কখনো আকাশের মতো নীল, কখনো আয়নার মতো স্বচ্ছ—এমন স্নিগ্ধ রঙে রাঙা পানিতে টইটুম্বর হাওর-...
21/09/2021

কল্পনার চেয়েও অপরূপ টাঙ্গুয়ার হাওর:

কখনো আকাশের মতো নীল, কখনো আয়নার মতো স্বচ্ছ—এমন স্নিগ্ধ রঙে রাঙা পানিতে টইটুম্বর হাওর-বাঁওড়। দূরে মেঘালয় রাজ্যের পাহাড়, ঝরনা থেকে নেমে আসা স্বচ্ছ পানি, অগণিত পাখির কলতান আর করচ-হিজল বনের অপরূপ সৌন্দর্যের সমাহার দেখা যাবে শুধু টাঙ্গুয়ার হাওরেই। টাঙ্গুয়ার হাওর মূলত সুনামগঞ্জ জেলার ৫১টি বিলের সমন্বয়ে গঠিত। কিছু বছর আগেও এই হাওরে যাওয়া ও থাকা দুটিই ছিল যথেষ্ট দুঃসহ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও চাহিদার কারণে টাঙ্গুয়ার হাওরে যাওয়া ও থাকা দুটিই হয়ে গেছে বেশ আরামদায়ক।
টাঙ্গুয়ার হাওরের রূপের বিবরণ লিখে শেষ করার মতো নয়। বর্ষা ও শীত—এই দুই মৌসুমে দুই রকমের সৌন্দর্যে অপরূপ হয়ে ওঠে এই হাওর। তবে পর্যটকদের মতে, এই হাওর তার আসল সৌন্দর্যে সাজে বর্ষাকালে। এ সময়ে পানিতে থই থই করে চারদিক। চাইলে নৌকা থেকে নেমে লাইফ জ্যাকেট পরে সাবধানতার সঙ্গে ভেসে বেড়ানো যায় পানিতে, আর উপভোগ করা যায় আশপাশের সবুজের মহিমা। কিছু কিছু জায়গায় এই হাওরের পানি এতটাই স্বচ্ছ যে পানির নিচের জলজ উদ্ভিদ কিংবা মাছ দেখা যায় খালি চোখেই।

টাঙ্গুয়ার হাওরের অন্যতম আকর্ষণ হলো নৌকায় থাকার দিনগুলো। এই অভিজ্ঞতাটিই টাঙ্গুয়ার হাওরের ট্যুরকে আলাদা করে অন্য সব ট্যুর থেকে। বৃষ্টির সময়ে নৌকায় বসে চায়ের চুমুকে দূর মেঘালয়ের পাহাড়গুলোর দৃশ্য যেন জাগিয়ে তুলে যে কারও ভেতরের কবিকে।

উদরপূর্তির জন্যও টাঙ্গুয়ার হাওর সবার পছন্দের। এই হাওরকে বলা হয় দেশি মাছের আধার বা ‘মাদার ফিশারিজ’। তাই প্রায় প্রতি বেলাতেই খাবারের ব্যবস্থায় থাকে নানান রকমের মাছের আয়োজন। আর যারা হাঁসের মাংস খেতে ভালবাসেন, তাঁদের জন্য থাকে হাওর এলাকার হাঁসের মাংসের ব্যবস্থা। নৌকার ছাদে বসে আশপাশের সৌন্দর্য পর্যবেক্ষণের সঙ্গে খাবারের আয়োজন, যা খাবারের স্বাদকে বাড়িয়ে দেয় বহুগুণ।
প্রতি মৌসুমে যেমন হাওর সাজে ভিন্ন রূপে, ঠিক তেমনি প্রতি বেলাতেও এর সাজ একেক রকম। ভোরবেলা হাওর থাকে সুনসান এবং স্নিগ্ধ, কিছুক্ষণ পর হাওর হয়ে ওঠে পাখির কলকালিতে পূর্ণ। দুপুর ও বিকেলে দেখা যায় হাওর ও এর চারপাশের বাসিন্দাদের যাপনচিত্র। আর সূর্য ডোবার সময়ে সম্পূর্ণ হাওর ঢেকে যায় সোনালি রঙের চাঁদরে। রাতের ঝকঝকে আকাশে মিটমিট করে তারার মেলা। সৌন্দর্যের এই আমেজে মেতে ওঠেন নৌকার মাঝি নিজেও। তাই সন্ধ্যার পর এই হাওরে প্রায়ই বসে বাউলগানের আসর।
কল্পনার চেয়েও অপরূপ সুন্দর এই হাওরের রূপের বর্ণনা শুরু করা হলেও, লিখে শেষ করা সম্ভব নয়। এ জন্যই হয়তো ভ্রমণপিপাসুদের পছন্দ তালিকার প্রথম দিকেই আছে টাঙ্গুয়ার হাওর।

তথ্য: প্রথম আলো।

Banff National Parkway in Alberta, Canada 😯😯😯
20/09/2021

Banff National Parkway in Alberta, Canada 😯😯😯

Address

Uttara
Uttara
1230

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801761644955

Website

Alerts

Be the first to know and let us send you an email when TUF Tour - টাফ ট্যুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category