25/04/2024
সার্বিয়া
সার্বিয়া একটি একক রাষ্ট্র এবং দুটি সায়িত্বশাসিত প্রদেশ নিয়ে গঠিত।
এখানে মোট ২৯ টি শহর রয়েছে। আয়তন ৮৮ হাজার ৩৬১ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৬.৭ মিলিয়ন।
মেসিডোনিয়া
মেসিডোনিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র।
মেসিডোনিয়া প্রজাতন্ত্রের রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। সরকারপ্রধান হলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা ১২০ সদস্যের আইনসভার উপর ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী বিভাগ ও আইনসভা হতে স্বাধীন।