15/05/2026
আমাদের এই নর্মদা ট্যুর যেটাকে সবাই বলে যে নর্মদা মায়ের পরিক্রমা, সেই ট্যুর আয়োজন করা হয়েছিল গত বছরের ডিসেম্বরে (2.12.25 to 16.12.25)
Booking point- Surajit Sarkar
মধ্য ভারতের অন্যতম প্রধান নদী হচ্ছে নর্মদা। এই নর্মদা নদী যাচ্ছে ভারতবর্ষের ভৌগোলিক জলবিভাজিকা যার একদিকে উত্তর ভারত ভৌগোলিকভাবে অন্যদিকে দক্ষিণ ভারত পৌরাণিক এই নর্মদা নদী মানে নর্মদা মাকে পরিক্রমা করতে সারা বছরই ভারতবর্ষের নানান প্রান্ত থেকে প্রচুর মানুষ আসেন। আমাদের তীর্থযাত্রীর ছিলেন Mr. Soren & family , এনাদের সমস্ত পুজো দেওয়ার দায়িত্ব এবং পুরো রাস্তার টুর প্ল্যান সমস্তটাই ভ্রমণসাথীর তরফ থেকে করা হয়েছিল।
আর এইটা এমনই একটা রাস্তা যেখানে কিন্তু সব সময় ভালো মানের হোটেল পাওয়া যায় না কারণ, এটা একটা তীর্থযাত্রার রাস্তা যেখানে প্রচুর মানুষ পায়ে হেঁটে পরিক্রমা করে। এবং নর্মদা মা য়ের ধারে যে সমস্ত বড় শহর আছে সেখানে হোটেল আছে, কিন্তু পরিক্রমা চলাকালীন নর্মদা মাকে আপনি যেখান থেকে খুশি পার হতে পারবেন না। আপনাকে পারাপার করতে হবে মাত্র দুটো জায়গায়। একটা হচ্ছে যেখানে নর্মদা নদী আরব সাগরের (কচ্ছ উপসাগরে) মিশছে সেইখানে, আরেকটি জায়গা হল যেখানে নর্মদা নদীর উৎস স্থল সেই অমরকন্টক। পরিক্রমা চলাকালীন যদি কোন কারণে নর্মদা নদীকে আপনি পারাপার করেন তাহলে কিন্তু পরিক্রমা তখনই খন্ডিত হয়ে যায় এবং পরিক্রমার যে পূর্ণ ফল সেটা হিন্দু শাস্ত্র অনুযায়ী পাওয়া যায় না ,এটাই সকলের বিশ্বাস।
আমাদের যারা টুরিস্ট ছিলেন তাদেরকে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আমি নিজে বলে দিয়েছিলাম যাতে কোন ভুল না হয় একটা পরিক্রমা চলাকালীন। আর রাস্তাটাও কম নয় সম্পূর্ণ রাস্তাটি মোটামুটি ৩৫০০ কিলোমিটারের আশেপাশে।
আপনারাও আসুন নর্মদা পরিক্রমা যদি করতে চান অন্যদের থেকে অনেকটাই কম খরচে আমরা নর্মদা পরিক্রমা করিয়ে থাকি যোগাযোগ করুন -
Vraman Sathi Biswajyoti Bose 🧿
Vraman SATHI
UDYAM-WB-14-0099138, Nidhi no-EWB000725, Trade license no-453, GSTN ID- 19AODPB7594P1Z7
Call - 93309 83773