Dream Tour & Travels DGP

Dream Tour & Travels DGP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dream Tour & Travels DGP, HUDCO, Durgapur.

ড্রীম ট্যুর এন্ড ট্রাভেলস
সাহাগঞ্জ, হুগলি, কেওটা জিটি রোড
❤️❤️
দূর্গাপুর শাখা —হাডকো, বিধাননগর, দূর্গাপুর, ৭১৩২১২
অভিজিৎ চক্রবর্তী
Whatsapp 8900769074,
Call 9002342317

19/08/2026

Rajasthan
বুকিং
8900769074

‎*❇️ম্যাজেস্টিক মেঘালয়❇️*‎‎যাত্রাশুরু - ৩১ শে অক্টোবর‎ঘরে ফেরা - ৮ ই নভেম্বর‎‎‎*💵খরচ 💵*‎১৮০০০ (একঘরে তিনজন)‎১৯০০০ (একঘর...
19/08/2026

‎*❇️ম্যাজেস্টিক মেঘালয়❇️*

‎যাত্রাশুরু - ৩১ শে অক্টোবর
‎ঘরে ফেরা - ৮ ই নভেম্বর


‎*💵খরচ 💵*
‎১৮০০০ (একঘরে তিনজন)
‎১৯০০০ (একঘরে দুইজন)
‎✈️৮ রাত ৯ দিন✈️
‎( বুকিং এর জন্য অগ্রিম দিতে হবে ৫০০০/- জনপ্রতি ৷ যাত্রা শুরুর ৩০ দিন আগে আরও ৫০০০/- করে জনপ্রতি দিতে হবে ৷ অবশিষ্ট টাকা গৌহাটি পৌছে দিতে হবে )

‎📍কলকাতা থেকে কলকাতা📍

‎*গুয়াহাটি-২দিন*
‎*কাজিরাঙ্গা-১দিন*
‎*শিলং-৩রাত*

‎💢দিন ০১- আমরা হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে রওনা দেবো গুয়াহাটির উদ্দেশ্যে ।

‎💢দিন ০২-গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে আমরা যাবো হোটেল এ। তারপর কামাখ্যা মন্দির দর্শনে যান(নিজ খরচে)।

‎💢দিন ০৩- ব্রেকফাস্ট করে আমরা গুয়াহাটি থেকে কাজিরাঙার দিকে যাত্রা করবো । পথে দেখে নেবো বালাজি মন্দির,বসিষ্ঠ মন্দির,কলা ক্ষেত্র।

‎💢দিন ০৪- ভোরে কাজিরাঙায় জঙ্গল সাফারি (নিজস্ব খরচে) এবং তারপর চেক আউট করে শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা করবো। পথে শিলংয়ের স্থানীয় দর্শনীয় স্থানগুলি দেখুন। উমিয়াম লেক, ওয়ার্ডস লেক, লেডি হায়দারি পার্ক, গলফ কোর্স এবং গির্জা।

‎💢দিন ০৫-আজকে আমরা করবো মাওলিনং-ডাউকি ভ্রমণ (নিজ খরচে ডাউকি নদীতে নৌকা ভ্রমণ)

‎💢দিন ০৬- আজকে দেখে নেবো চেরাপুঞ্জি দর্শনীয় স্থান:*মাওসমাই গুহা,নোহকালিকাই জলপ্রপাত,শিলং পিক (যদি খোলা থাকে),এলিফান্ট জলপ্রপাত, সেভেন সিস্টার জলপ্রপাত।

‎💢দিন ০৭-breakfast এর পর চেক আউট করে আমরা রওনা দেবো গুয়াহাটির উদ্দেশ্যে পথে দেখে নেবো শিলং স্থানীয় দর্শনীয় স্থান।

‎💢দিন ০৮- ট্রেন ধরে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে ।

‎💢দিন ০৯- আজকে আমরা পৌঁছে যাবো কলকাতা ।

‎*কি কি পাবেন:*

‎✅কলকাতা থেকে স্লিপার ক্লাস ট্রেনের টিকিট।

‎(আমরা থ্রি এসি টিকিটও আপনাদের করে দিতে পারি সে ক্ষেত্রে এক্সট্রা টাকা লাগবে)

‎✅পরিবার অনুসারে থাকার ব্যবস্থা।

‎✅ প্রথম দিনের লাঞ্চ থেকে শেষ দিনের ব্রেকফাস্ট।

‎কি কি পাবেন না:

‎❌কুলি/গাইড/পোর্টার/ক্যামেরা/প্রবেশের খরচ/যেকোনো কার্যকলাপের খরচ

‎❌অন্তর্ভুক্তির তালিকায় উল্লেখ না করা যেকোনো খরচ

‎❌যেকোনো ব্যক্তিগত খরচ।


‎যোগাযোগ ::
‎ # ড্রিম ট্যুর এন্ড ট্রাভেলস

‎অফিস :— কেওটা জি.টি.রোড বটতলা
‎ ( উজ্বল সংঘের বিপরীতে )
‎ পো: সাহাগঞ্জ, হুগলী, ৭১২১০৪


‎দূর্গাপুর শাখা —হাডকো, বিধাননগর, দূর্গাপুর, ৭১৩২১২
‎ অভিজিৎ চক্রবর্তী
‎ 8900769074


আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Rajib Saha, Rana Ghosh, Anjali Bhattachar...
19/08/2026

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Rajib Saha, Rana Ghosh, Anjali Bhattacharjee, Apurba Mondal, Sumana Das, Babu Majumder, Nc Mandal, Subhendu Khan, Arup Dey, Biswajit Das, Sudhindra Basuroy, Ranjana Shaikh, Das Sumi, Subrata Chowdhury, Anuradha Mazumder, Avijit Samanta Avijit Samanta, Manju Guha, Asto Ghosh

‎🙏 চলুন ঘুরে আসি রাম জন্মভূমি অযোধ্যা, বারাণসী তৎসহ প্রয়াগ রাজ 🙏🏼‎*6 রাত্রি 7 দিনের জন্য*‎‎যাত্রা শুরু:  ১৮ ই নভেম্বর ২০...
17/08/2026

‎🙏 চলুন ঘুরে আসি রাম জন্মভূমি অযোধ্যা, বারাণসী তৎসহ প্রয়াগ রাজ 🙏🏼
‎*6 রাত্রি 7 দিনের জন্য*

‎যাত্রা শুরু: ১৮ ই নভেম্বর ২০২৬
‎ঘরে ফেরা : ২৪ শে নভেম্বর ২০২৬


‎খরচ মাত্র *১০০০০* টাকা( ট্রিপিল শেয়ার )। *১১০০০* টাকা ( ডবল শেয়ার ) ।

‎প্রথম দিন

‎রাতে ট্রেনে করে অযোধ্যা র উদ্দেশ্যে যাত্রা শুরু।

‎- *দ্বিতীয় দিন
‎ভোরবেলা পৌঁছে ফ্রেশ হয়ে জলখাবার খেয়ে আমরা দেখে নেবো অযোধ্যায় সরায়ু নদীর ঘাট,লতা মঙ্গেস্কর চক, হনুমান গড়ি, রাম জন্মভূমি মন্দির, রাজদ্বার মন্দির, আমাবা রাম মন্দির(সিতার রান্না ঘর), কনক ভবন ইত্যাদি। রাম জন্মভূমি ন্যাস কার্যালয় থেকে(এই স্থানে রাম মন্দিরের পাথর খোদাই করা হচ্ছে)।রাত্রিবাস অযোধ্যাএ।
‎*তৃতীয় দিন
‎আজকে আমরা ট্রেনে করে রওনা দেবো বেনারসে র উদ্দেশ্যে। ট্রেন থেকে নেমে গাড়ি করে হোটেলে চেক ইন।
‎বিকেলে গঙ্গা ভ্রমণ নৌকা করে। ৪০মিনিটের এই নৌকা বিহার ( নিজ খরচ) অদ্ভূত অথবা ব্যাক্ষাহীন। অজস্র ইতিহাস যেনো প্রাচীন ভারতবর্ষ কে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে।
‎সন্ধ্যের সময়ের আরতি এবং অসি ঘাটে অজস্র ভক্তবৃন্দের আনাগোনা মাতিয়ে রাখে। আরতি শেষে হোটেলে ফিরে আসা।
‎*চতুর্থ দিন
‎ভোর বেলা স্নান সেরে কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্য যাত্রা(নিজ খরচ )। , ৪ নম্বর গেট থেকে আমাদের মন্দিরের দিকে প্রবেশ। লকারে জিনিসপত্র রেখে কাশী বিশ্বনাথ দর্শন, অন্নপূর্ণা মা এর দর্শন / পূজা।দুপুরে হোটেল এ ফিরে লাঞ্চ করে rest নিন। বিকেলবেলা আপনাদের জন্য রইলো। আশপাশ ঘুরে দেখুন, কেনাকাটা করুন।রাত্রিবাস বেনারস।

‎*পঞ্চম দিন
‎আমরা বেরিয়ে পড়বো ত্রিবেণী বা প্রয়াগ দর্শনে।
‎আজ দেখবো "আকবর ফোর্ট"। ফোর্টের সামনে নৌকো ঘাটে বাঁধা থাকে, নৌকা ভাড়া করে প্রয়াগ দর্শন এবং ত্রিবেণী সঙ্গমে স্নান (ব্যাক্তিগত পছন্দ) সেরে ফিরে আসা আকবর ফোর্ট এর সামনে। গাড়ী করে শক্তিপীঠ "আলোপ শাঙ্করী" মা এর মন্দির দর্শন ।এরপর আনন্দভবন দেখে আমরা বেনারসএ হোটেলে ফিরে আসবো।
‎*ষষ্ঠ দিন
‎সকাল সকাল আমরা luggage নিয়ে বেরিয়ে পড়বো বেনারস শহর দেখে কলকাতার উদ্দেশ্যে।
‎আমরা দেখবো
‎1,দূর্গা মন্দির,
‎2,তুলসী মানস মন্দির,
‎3,সঙ্কট মোচন মন্দির,
‎4,বিড়লা মন্দির (নতুন কাশীর মন্দির নামেও পরিচিত),
‎5,রামনগর দূর্গ,
‎6,সারনাথ মন্দির,
‎7,ধামেক স্তূপ,
‎8,বেনারসি শাড়ি তৈরীর কারখানা।

‎*সপ্তম দিন

‎আজকে বিকেলে আমরা পৌঁছে যাবো কলকাতা।

‎*কি কি থাকছে প্যাকেজে???*
‎1. হোটেল Non AC , সমস্ত কর, পরিষেবা চার্জ।
‎2. গাড়িতে প্রয়াগরাজ দর্শন।
‎3. গাড়িতে সমগ্র বারাণসীর লোকাল সাইট সিন
‎4. ট্রেনের স্লিপার ক্লাস টিকিট।
‎5. টোল ট্যাক্স পার্কিং, ড্রাইভার ভাতা। উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান।

‎*কি কি থাকছে না প্যাকেজে???*
‎1. যে কোনো দর্শনীয় স্থানে প্রবেশ মূল্য।
‎2. কোনো জায়গায় গাইড চার্জ
‎3. ক্যামেরা চার্জ এবং কুলি(Porter) চার্জ।
‎4. ট্রেনের খাবার।
‎5. প্যাকেজে উল্লেখ নেই এমন খরচ।
‎6. নৌক বিহার
‎7. অযোধ্যা সাইট সিন

‎*ভুরিভোজ*
‎( প্রথম দিনের লাঞ্চ থেকে শেষ দিনের লাঞ্চ )
‎ # বুকিং এর জন্য জনপ্রতি ৩০০০/-জমা দিতে হবে। ট্যুর শুরুর ৩০ দিন আগে আরো ৩০০০ টাকা প্রতিজন দিতে হবে ৷ বাকি টাকা প্রথমদিন হোটেলে পৌঁছে দিতে হবে ৷
‎বুকিং এর জন্য যোগাযোগ করুন -------

‎ড্রীম ট্যুর এন্ড ট্রাভেলস



‎অফিস— কেওটা জি.টি.রোড বটতলা
‎( কেওটা উজ্বল সংঘের বিপরীতে )
‎সাহাগঞ্জ, হুগলী, ৭১২১০৪


‎দূর্গাপুর শাখা —হাডকো, বিধাননগর, দূর্গাপুর, ৭১৩২১২
‎অভিজিৎ চক্রবর্তী
‎8900769074

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! 💎 Biran Gorai, Sanjib Chowdhury, Asoke Chakravarti, Pallabkanti Mondal, De...
17/08/2026

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! 💎 Biran Gorai, Sanjib Chowdhury, Asoke Chakravarti, Pallabkanti Mondal, Debabrata Ray, Ranendranath Mitra, Subrata Chowdhury, Somnath Bhattacharyya, Tarak Nath Nag, Mitali Chakrabarty, Sumita Barman, Kausik Chakrabarty, Timir Kumar Sengupta, Biplab Chandra, Sudeshna Nath (টুকটুকি), Avishake Metey

আমাদের কমিউনিটিতে তাদের স্বাগত জানাতে কমেন্ট করুন, @সেরা ফ্যান

অনবদ্য আন্দামান ( AC হোটেল ও গাড়ি সহ )৬ রাত্রি ৭ দিনের প্যাকেজের ২০২৬ সালের যাত্রা শুরু ডেট গুলি হল —Date  *১৯ শে নভেম্ব...
17/08/2026

অনবদ্য আন্দামান ( AC হোটেল ও গাড়ি সহ )

৬ রাত্রি ৭ দিনের প্যাকেজের ২০২৬ সালের যাত্রা শুরু ডেট গুলি হল —
Date
*১৯ শে নভেম্বর*, ২০২৬

এ ছাড়া যে কোনো দিন নূন্যতম ৬ জন হলেই ৷

প্রকৃতিকে তার আদিমরূপে দেখতে চাইলে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের দ্বীপগুলো অতুলনীয়। নগরজীবনের কোলাহল থেকে মুক্ত এক অন্য পৃথিবী। আট থেকে আশির স্বপ্নপূরণের আদর্শঠিকানা। তাসেরদেশের রাজপুত্রর কোন দূর দ্বীপের উদ্দেশে বেরিয়ে পড়েছিলেন অকূল সমুদ্রে তার আমরা কেউ জানি না। তবে এখানে পৌঁছে আপনার মনে হবে এ যেন সেই অচিন দেশের রাজপুত্রের স্বপ্নের দেশ "নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা" এর বালুকাবেলায় বসে অশান্ত সমুদ্রের গর্জনে ও ঝোড়ো হাওয়ায় আন্দোলিত শ্যামবনানীর মর্মর স্বরে শুনতে পাওয়া যাবে অনন্ত রহস্যের রোমাঞ্চকর আদিম মানুষের কথা। বঙ্গোপসাগর যেখানে কূলহারা ভারত মহাসাগরের বুকে গিয়ে মিশেছে তার কাছাকাছি নারিকেল কুঞ্জের শ্যামচ্ছায়া ঘেরা রহস্যময়ী আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। ভারততীর্থ আন্দামান মেইনল্যাণ্ড কোলকাতা থেকে ১২৩৬ কিমি দূরে অবস্থিত। পৃথিবীর সুন্দরতম স্হানগুলির মধ্যে অন্যতম। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ বিরল সৌন্দর্যের লীলাভূমি। মাথায় পাহাড়ী উঁচু--নিচু ঘোমটা; আকাশের হালকা নীল আর বনানীর গাঢ় সবুজের সঙ্গে, সূর্যের সোনালী রঙ মিশে যেন এক নকশা বুনেছে,আর কোমরে তার ফিরোজ সবুজের সলিল ঘাঘরা,কটি দেশে ফেনময় উচ্ছ্বসিত তরঙ্গরাশি, কপাল তার আকাশের চাঁদ--টিপ, পায়ে তার ঘুঙুর বাজছে দিনরাতে। আহা! কি অপরূপা! কী লাবণ্যময়ী!

চলুন "ড্রিম ট্যুর এন্ড ট্রাভেলস" এর ব্যবস্থাপনায় ঘুরে আসি নীল সাগরের দেশ আন্দামান থেকে।

প্রথম দিন: কলকাতা থেকে উড়ানে ঠিক দু’ঘণ্টার মধ্যে পোর্টব্লেয়ার বিমানবন্দরে অবতরণ করা যায় । প্রথমদিন হোটেলে পৌঁছেই স্নান আহার সেরে, এবং কিছুটা বিশ্রাম নিয়ে আমরা প্রস্তুত হবো ভারতবর্ষের বিখ্যাত জাতীয় ঐতিহ্য দর্শন করার জন্য, সেলুলার জেল, যার নাম শুনলে এখনও শিরদাঁড়া বেয়ে এক মারাত্মক কম্পন অনুভব করা যায়। সন্ধেবেলা এখানেই লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তাতে আন্দামানের ইতিহাসের বিবরণ দেওয়া আছে। কীভাবে মানুষ এখানে প্রথম বসতি গড়ে, কীভাবে ব্রিটিশরা দখল করে, বিপ্লবীদের ‘শিক্ষা’ দেবার তরে জেল প্রতিষ্ঠা আর ব্রিটিশদের বিপ্লবীদের ওপর অমানবিক অত্যাচার—সবই তুলে ধরা হয় এখানে। জেলের কুঠুরির ভেতর বন্দিদের আর্তনাদ, প্রতিটি বেত্রাঘাতের সঙ্গে তাঁদের ‘বন্দেমাতরম’ চিৎকার মনকে ভারাক্রান্ত করে। আমরা আজ আনন্দ পাওয়ার জন্য এঁদের এই যন্ত্রণার স্থান দেখতে আসি। এই স্থানে ভ্রমণ কোনও তীর্থযাত্রা থেকে কম নয়।

দ্বিতীয় দিন: আমাদের পরের দিনের ভ্রমণ তালিকায় রয়েছে রস আইল্যান্ড, যার নতুন নাম ‘নেতাজি সুভাষচন্দ্র বসু’র নামে। একবারে পরিকল্পিত, সুন্দর গোছানো একটা দ্বীপ। অনায়াসে হেঁটেই ঘুরে নেওয়া যায়। দ্বীপের মধ্যেই ভাড়া পাওয়া যায় ব্যাটারিচালিত গাড়ি, ছয়জন সওয়ারি নিয়ে দর্শনীয় সব স্থান ঘুরে দেখার জন্য। রস হল একটি ছোটো পাহাড়ি টিলামতো। তাই গাড়ি ভাড়া করে নেওয়া বুদ্ধিমানের কাজ। প্রায় পুরো দ্বীপটাই ব্রিটিশ স্থাপত্যে ভরা, এখন সবই ভগ্নদশায় পড়ে আছে। দ্বীপে প্রচুর হরিণ এবং ময়ূর আছে। ময়ূরের ডাক সমানে শোনা যায়। একবারে ওপরে উঠে পুরো দ্বীপটাই দেখা যায় আর সঙ্গে একদিকে নর্থ বে আর অন্যদিকে পোর্টব্লেয়ারও দেখা যায় এখান থেকে। রসে প্রবেশ করতে গেলে আলাদা করে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হয়। ব্যাটারি গাড়ি ভাড়া করতে হলে এখানেই দাম আলাদা করে দিয়ে দিতে হবে। এই টিলার ওপর থেকে চারপাশে নীল সমুদ্রের জল আর দু’দিকে দুটো সবুজ দ্বীপ দেখতে গিয়ে চোখ জুড়িয়ে আসে।

রস দ্বীপ থেকে নর্থ বে আরও দশ মিনিট মতো। এখানে সবরকম জল-ক্রীড়ার ব্যবস্থা রয়েছে, যেমন স্কুবা ডাইভিং, স্নর কেলিং প্রভৃতি। গ্লাস বোটে করে নীচে সবই দেখা যায় । নর্থ বেতে আছে একটি বাতিঘর অথবা ইংরেজিতে বলে ‘লাইট হাউস’, যেটা পোর্টব্লেয়ারের সেলুলার জেল থেকে বেশ স্পষ্ট দেখা যায়। আর সবথেকে বিশেষ তথ্য এই বাতিঘরের সম্বন্ধে হল যে আমাদের কুড়ি টাকার নোটে এই বাতিঘরের ছবি দেওয়া আছে। বিকেলে আবার অ্যাবার্ডিন ডক হয়ে ফিরে এলাম আমাদের পোর্ট ব্লেয়ারের হোটেলে।

তৃতীয় দিন: এইদিন সকালে পোর্টব্লেয়ারের থেকে হ্যাভলক দ্বীপ যাওয়ার জাহাজ উঠবো আমরা। প্রায় দু’ঘণ্টা লাগে পোর্টব্লেয়ার থেকে হ্যাভলক দ্বীপ পৌঁছতে। হ্যাভলক পৌঁছে নির্দিষ্ট গাড়িতে আমরা পৌঁছে যাবো আমাদের রিসোর্টে। দিনেরবেলা সমুদ্র এখানে বেশ দূরে, তখন মৃত কোরালগুলো সব বেরিয়ে পড়ে, বড়ো বড়ো পাথরের চাঁইয়ের মতো। আবার সন্ধেবেলা শোনা যায় সমুদ্রের ঢেউয়ের গর্জন। কিন্তু এই সমুদ্রতট স্নান করার জন্য একবারেই উপযুক্ত নয় কেবল এই পাথরের মতো গজিয়ে থাকা মৃত কোরালের জন্য। ছবি তোলার জন্য উপযুক্ত পরিবেশ। ভোরবেলার সূর্যোদয় এই সমুদ্রতটের এক নৈসর্গিক দৃশ্য যা দেখতে হলে ভোর সাড়ে চারটের মধ্যে অবশ্যই বিছানা পরিত্যাগ করতে হবে। হ্যাভলক তো আর বারবার আসা যাবে না, এইটুকু কষ্ট না হয় একটু মেনেই নিলেন।
সমুদ্রে স্নান করার জন্য এখানে রয়েছে আরেক তট বা সমুদ্রসৈকত, রাধানগর সমুদ্রসৈকত যা পৃথিবীর নামকরা সমুদ্রসৈকতের মধ্যে পড়ে। এই সমুদ্রসৈকতে পর্যটকদের জন্য স্নানের পর ভেজা জামাকাপড় ছেড়ে কলের জলে নিজেকে শোধন করে নিয়ে পোশাক পরিবর্তন করার ব্যবস্থা আছে। এ এক অদ্ভুত সুন্দর সমুদ্রসৈকত, অনেকটা ইংরেজি অক্ষর ‘C’-এর মতো বাঁকানো। সামনে গাঢ় নীল সমুদ্র আর পেছনে ঘন গাছের বন।

চতুর্থ দিন: স্বরাজ অর্থাৎ হ্যাভলক দ্বীপ থেকে শহীদ (নীল) দ্বীপ যেতে একঘণ্টার কম সময় লাগে। জাহাজ থেকে নেমেই চোখ জুড়িয়ে যায় সাগরের নীল জলের দিকে তাকিয়ে। এখানে আকাশ ও জলের রঙ একইরকম নীল, তাই বোধহয় এর নীল নাম সার্থক। একদিকে স্বরাজ দ্বীপ সবুজে ঢেকে রয়েছে, আর রয়েছে আরও অন্য নাম না জানা দ্বীপ। আয়তনের দিক থেকে নীল খুবই ছোটো। দ্বীপের সবচেয়ে চওড়া অংশের দৈর্ঘ্য খুব বেশি হলে পাঁচ কিলোমিটার। লোকসংখ্যা পাঁচ-ছয় হাজারের মধ্যে। সারা দ্বীপ জুড়ে রয়েছে নানান ধরনের গাছগাছালি। নারকেল, সুপারি থেকে শুরু করে আম-জাম-কাঁঠালগাছও রয়েছে। গাছগাছালির বৈচিত্র্যের জন্যে নীল আইল্যান্ডকে বলা হয় আন্দামানের ‘সবজির পাত্র’ বা ‘ভেজিটেবল বৌল’। এই দ্বীপ ঘোরার মধ্যে দিয়েই আপনার দেখা হয়ে যাবে রামায়ণের প্রধান পৌরাণিক চরিত্রগুলোর নামে নামাঙ্কিত বিচগুলো—ভরতপুর, লক্ষ্মণপুর। আমরা দেখে নেবো লক্ষ্মণপুর বিচ বা সমুদ্রতট যাকে ‘কোরাল রিফ আইল্যান্ড’ও বলা হয়ে থাকে। এখানে রয়েছে দুটি চমৎকার প্রাকৃতিক কোরাল ব্রিজ যাকে স্থানীয়রা নাম দিয়েছে ‘হাওড়া ব্রিজ’।

পঞ্চম দিন: আজ সারাদিন নীল (শহীদ) দ্বীপে কাটিয়ে আমরা বিকেলের দিকে ফেরত আসবো পোর্ট ব্লেয়াের। রাত্রিবাস সেখানেই।

(সমস্ত দ্বীপে যাত্রা নির্ভর করবে কোন সময়ের ক্রুসের টিকিট আমরা পাচ্ছি)

ষষ্ঠ দিন: আজ আমাদের গন্তব্য হবে আন্দামানের অন্যতম আকর্ষণ বারাটাং। সেখানে যাওয়ার রাস্তা গিয়েছে জারোয়া বসতির মধ্যে দিয়ে। খুব ভোরে আমাদের সেদিন বেরিয়ে পড়তেই হবে। গাড়ি জিরকাটাংয়ে পৌঁছনোর পর চারটে কনভয়ে পুলিশ পাহারায় গাড়িগুলি নিয়ে যাওয়া হয় জারোয়াদের জন্য সংরক্ষিত এলাকার মধ্য দিয়ে।
এই রাস্তায় গাড়ি যাওয়ার কিছু নিয়ম আছে। যেমন গতি ঘণ্টায় ৪০ কিমির মধ্যে থাকবে, কোনও কারণেই গাড়ি দাঁড় করানো যাবে না, ফটো বা ভিডিও করা যাবে না ইত্যাদি।
প্রায় ঘণ্টা দুয়েক পর আমরা যেখানে পৌঁছবো সেখানে বিশাল এক বার্জ অপেক্ষা করবে আমাদের জন্য। দু-তিনটে বাস, গোটা চারেক সুমো গাড়ির সঙ্গে প্রায় শ’দুয়েক মানুষ উঠে পরতে পারে এই বার্জে। পৌঁছে যাবো বারাটাং দ্বীপে। এখান থেকে স্পিড বোটে করে যেতে হয় চুনাপাথরের গুহা দেখতে ম্যানগ্রোভের অরণ্য আর ব্যাকওয়াটারের মধ্যে দিয়ে। বোট থেকে নেমে প্রায় দেড় কিলোমিটার হেঁটে গুহায় পৌঁছতে হয়। যাত্রাপথ কষ্টকর হবে ঠিকই, কিন্তু সব মিলিয়ে অভিজ্ঞতা হবে দারুণ।

সপ্তম দিন: আজ আবার ফিরে যেতে হবে নিজ নিজ গৃহে, আবার যোগ দিতে হবে নিজেদের কাজে, যেটাকে বাংলা প্রবাদে বলা হয়ে থাকে ‘থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়’, অর্থাৎ জীবনের দশা আগে পরে একইরকম, বৈচিত্র্যহীন। তবুও ক’টা দিন নির্মল অক্সিজেন নিতে পারবো আমরা।

কি কি পাবেন :—
১) সমস্ত ডিলাক্স ক্যাটাগরির এসি হোটেল এবং রিসোর্টে রাত্রিবাস ৷
২) প্রাইভেট এসি গাড়ী এসি থাকবে।
৩) সমস্ত বাঙালি খাবার ৷ সকালে চা ও জলখাবার, দুপুর রাত মাছ, মাংস,ডিম, ডাল,তরকারী সহ ভাত ৷
৪) সেলুলার জেলের "লাইট এন্ড সাউন্ড শো" এর টিকিট
৫) রস আর নর্থ বে দ্বীপ ঘোরার বোটের টিকিট
৬) পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক, হ্যাভলক থেকে নীল দ্বীপ এবং নীল থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার প্রাইভেট ক্রুস টিকিট
৭) বারাটাং ঘোরার সরকারী পারমিট
৮) সমস্ত টোল ট্যাক্স, পার্কিং
৯) সবচাইতে মূল্যবান জিনিস যেটা পাবেন সেটা হল, আমাদের অভিজ্ঞতা, বিশ্বাস আর ব্যবহার ৷

কি কি পাবেন না:—
১) মিনারেল ওয়াটার বা বাড়তি খাবারের খরচ
২) কুলির খরচ
৩) প্লেনের টিকিট
৪) দর্শনীয় স্থানের এণ্ট্রি ফী
৫) আর যেটা একদমই পাবেন না সেটা হল চিটিংবাজি ৷

খরচ কত ????
২০৫০০ টাকা জনপ্রতি

# # বুকিং এর জন্য জনপ্রতি ৮৫০০/- অগ্রিম জমা দিতে হবে ৷ যাত্রা শুরুর ৬০ দিন আগে আরো ৩০০০ টাকা দিতে হবে। বাকি টাকা প্রথমদিন হোটেলে পৌঁছে দিতে হবে ৷নতুন বছরে আবার অনবদ্য আন্দামান

যোগাযোগ :—
ড্রীম ট্যুর এন্ড ট্রাভেলস
গোপাল চাকী — 7003829180/ 9433510348
সুদীপ্ত চক্রবর্তী — 9830861386 / 7980756933

অফিস— কেওটা জি.টি.রোড বটতলা
( কেওটা উজ্বল সংঘের বিপরীতে )
সাহাগঞ্জ, হুগলী, ৭১২১০৪
অফিসে থাকবেন সুজিত বিশ্বাস - 8777679372

দূর্গাপুর শাখা —হাডকো, বিধাননগর, দূর্গাপুর, ৭১৩২১২
অভিজিৎ চক্রবর্তী
089007 69074

সফলতার সাথে সবার আশীর্বাদে পূর্ণ হলো Dream Tour & Travels DGP  এর প্রথম চাতাল সম্মেলন দুটি গানের টিম এবং দুর্গাপুরের প্র...
15/08/2026

সফলতার সাথে সবার আশীর্বাদে পূর্ণ হলো Dream Tour & Travels DGP এর প্রথম চাতাল সম্মেলন দুটি গানের টিম এবং দুর্গাপুরের প্রথিতযশা শিল্পীরা এসেছিলেন ।। তার সাথে উপস্থিত ছিলেন "প্রান্তিক" গ্রুপের শ্রী দেবাশীষ বাদ্যকর মহাশয়, পজিটিভ বার্তা এর পক্ষ থেকে শ্রী সুকান্ত বণিক, সমর বাবু এবং টিম ।। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যুরে যাওয়া আমাদের সহযাত্রীরা যাদের আমরা সম্বর্ধনা দিলাম ।। রক্তদান আন্দোলনের কবি ঘোষ মহাশয় আমাদের প্রোগ্রামের সফলতা কামনা করে সবাই আমাদেরকে সমর্থন করেছেন ।। সবাইকে ধন্যবাদ 🙏🙏♥️♥️🌷🌷🏆🏆🎁🎁

আমাদের ডাকে ছাড়া দিয়ে আজকে প্রচুর বুকিং করেছেন মানুষ যারা আগামীদিনে বিভিন্ন পুরস্কারের ভাউচার জিতেছেন তাদের নাম আমরা আগামীকাল আমাদের ফেসবুক পেজে লাইভ করে প্রকাশ করব ।।
আমাদের বুকিং টিমে ছিলেন শ্রীমতি রিনি চক্রবর্তী, শ্রীমতি রুমা বনিক, শ্রী সঞ্জীব চৌধুরী এবং আমাদের সবার প্রিয় শ্রী সুজিত বিশ্বাস দাদা, কলকাতা থেকে এসেছিলেন আমাদের প্রতিষ্ঠাতা শ্রী গোপাল চাকি, শ্রী সুদীপ চক্রবর্তী ও দীপ্তেশ চৌধুরী মহাশয় এবং আরও কত মানুষের নাম করতে পারলাম না ।। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য ।।

15/08/2026
15/08/2026

সবাইকে ৮০ তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা ♥️♥️🌷🌷♥️♥️

Address

HUDCO
Durgapur

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+918900769074

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream Tour & Travels DGP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Tour & Travels DGP:

Shortcuts

Share