17/01/2021
#অভিযান_৩৬
#গঙ্গাসাগর_ভ্রমণ
ে_গঙ্গাসাগর ⛴️
প্রচলিত কথা "সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার", আশাকরি দূরত্ব, দুর্গম যাত্রাপথ এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারনেই এই প্রবাদটির প্রচলন হয়েছিলো।
কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে বলাই যায়, "সব তীর্থ বারবার, গঙ্গাসাগর-ও বারবার"।।🤘
Osprey India নামে একটি সংস্থা (কর্ণধার অঞ্জন সিনহা) মালয়েশিয়া থেকে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি Cruise ship কিনে এনে (১৫৬ আসন বিশিষ্ট) গঙ্গাবক্ষে (কলকাতার মিলেনিয়াম পার্ক জেটি থেকে সাগর দ্বীপের কচুবেড়িয়া ঘাট পর্যন্ত) চালু করেছেন এই water bus service। 🛥️🚤
১৪ই জানুয়ারি (মকর সংক্রান্তির দিন) সকাল ৭ টায় জলজানটি মিলেনিয়াম ঘাট থেকে ছাড়ার পর দূষণমুক্ত পরিবেশে গঙ্গার দুই পাড়ের 'শহর থেকে গ্রাম বাংলার' নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে-করতে ৩ ঘন্টা ৩০ মিনিটে (সকাল সারে দশটায়)পৌছে গেছিলাম সাগর দ্বীপের কচুবেড়িয়া ঘাটে। সকালের জলখাবার হিসাবে জলজানে ছিলো "কড়াইশুঁটির কচুরি, আলুরদম, জয়নগরের মোয়া এবং চা ও জলের" ব্যাবস্থা। 👌
ঘাটে নেমে ৫-৭ মিনিটের হাটা পথে ছিলো Prepaid taxi stand। সেখান থেকে ৮০০ টাকার বিনিময়ে (taxi-র আসন সংখ্যা ৬-৮ জন) taxi book করে ৩০ কি.মি পথ পাড়ি দিয়ে মোটামুটি ৪৫ মিনিটে পৌছে গেছিলাম গঙ্গাসাগর।🏞️🏝️🌊
স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দিতে সময় লাগলো প্রায় দেড় ঘন্টা।🪔
পুজো দিয়ে রাস্তার পাশের হোটেল থেকে মধ্যাহ্নভোজ সেরে মেলা থেকে মনপসন্দ জিনিস কেনা কাটা করে সমুদ্র সৈকতে আরও ঘন্টা দুয়েক সময় কাটিয়ে বিকাল ৫ টা নাগাদ prepaid taxiতে চড়ে (ভাড়া ৮০০ টাকা) আবার রওনা হলাম কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে।🚙
সন্ধ্যে ৭ টার সময় পুনরায় ঘাট থেকে ক্রুজ ছেড়ে রাত ১১ টা নাগাদ পৌছোলাম কলকাতার মিলেনিয়াম ঘাটে। বিকালের জল খাবারের মধ্যে ছিলো ক্রিম কেক, ভেজিটেবল চপ, সন্দেশ, চা ও জলের ব্যবস্থা।👌
🟥 Cruise ও আনুসঙ্গিক কিছু বিশেষ তথ্য-
🔹টিকট Online এ book করতে হয়
www.ospreyindia.com থেকে।
🔹টিকিটের মূল্য বিভিন্ন দিনে বিভিন্ন রকম হয়। মকর সংক্রান্তির দিন Premier seat এর (আসন সংখ্যা ৫৫ টি) এক ট্রিপ্রের প্রতিটি টিকি মূল্য ছিলো ১৯০০ টাকা (সিট + সকালের জল খাবার সহ)।
Economy seat এর (আসন সংখ্যা ১০১ টি) এক ট্রিপের প্রতিটি টিকিট মূল্য ছিলো ১৭০০ টাকা (সিট+ সকালের জলখাবার সহ)।
🔹আপনি দিনের দিনে ফিরতে না চাইলে একরাত সাগর দ্বীপে থেকে পরের দিন-ও ক্রুজে করে ফিরতে পারেন।
🔹ক্রুজে রয়েছে নারী এবং পুরুষদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা।
🔹যাত্রী মনোরঞ্জনের জন্য ক্রুজের ভেতর টিভির ব্যবস্থা আছে। তাতে বিভিন্ন সিনেমা দেখানো হয়।
🔹Premier seat এ টিকিট কাটলে উপরি পাওনা হিসাবে ক্রুজের Deck এ ১৫-২০ মিনিট সময় কাটানোর সুবিধা পাওয়া যায়।
🔹আটজনের কম ব্যক্তি গেলেও Prepaid taxi অন্যের সাথে share করে কচুবেড়িয়া থেকে সাগরে যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়ার সাশ্রয় হয়।
বাকি কথা জানা যাক ছবির মাধ্যমে। 📸👇