27/07/2026
Tajpur sea beach, আজ দুপুরে হঠাৎই প্ল্যান হল কোথাও ঘুরে আসা যাক, কাছাকাছি কোন জায়গা থেকে। তো দুজনে একটা Bike এ বেরিয়ে পড়লাম, দুপুরে খাওয়া দাওয়া সেরে। ঠিক 3 টে নাগাদ বেরিয়ে পড়লাম আর বেশ কিছুটা পথ যাওয়ার পরে বৃষ্টি শুরু। দাঁড়িয়ে পড়লাম একটা দোকান দেখে, আর বৃষ্টি থামতে বেরিয়ে পড়লাম। অমনি করে 2 4 বার দাঁড়ানোর পর পৌঁছে গেলাম গন্তব্যে স্থলে। হলদিয়া থেকে মাত্র 110km পথ, কিন্তু পৌঁছাতে আমাদের প্রায় 2 ঘন্টা লেগে গেল । তারপর কিছু সময় কাটালাম, Pic আর video বানালাম ।