The Horizon Finders

The Horizon Finders “I travel not to go anywhere, but to go. I travel for travel's sake. The great affair is to move.?

29/01/2022
Morning glory of North east
06/09/2020

Morning glory of North east

31/08/2020
14/10/2017

দাদা নিয়ে কিছু বল

14/10/2017

বিহারীনাথ পাহাড়

দুর্গাপুর থেকে বড়জোরা হয়ে ঘন্টা দেড়েকের পথ বিহারীনাথ পাহাড়। একেক ঋতুতে একেক রূপে সেজে ওঠে, গ্রীষ্মে শুষ্ক, রুক্ষ, তো বর্ষায় সবুজ মনোহরিণী, আবার বসন্তে শিমূল, পলাশের রঙে রাঙা হয়ে ওঠে।

গঙ্গাজলঘাটির ঘন সবুজ জঙ্গল পেরিয়ে ছড়িয়ে থাকা আদিবাসী গ্রাম পার হয়ে শালতোড়া থেকে ডান দিকে মোড় নিলাম। এই রাস্তাটা আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে পাহাড়ের পাশ দিয়ে রাণীগঞ্জ চলে গেছে। এরাস্তার রূপ ভোলার নয়, গ্রাম পেরিয়ে চলেছি, আশেপাশে এবার শুধু জঙ্গল, সবুজ ঘাসের কার্পেটে মোড়া। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমরা বিহারীনাথ মন্দিরে এসে দাড়ালাম। চারদিকের যা দৃশ্য ক্যামেরা না বের করলেই নয়, পাহাড় লাগোয়া মন্দিরের কাছে পুকুর রয়েছে। একটু এগোলেই এখানকার থাকের হোটেল রয়েছে, সাথে দু-একটি দোকান। আমাদের থাকার প্ল্যান নেই, থাকলে পাহাড়ে ওঠা যেত। ফেরার পথে রাস্তায় আরও কিছু ছবি তুললাম। এত সুন্দর জায়গাটা যে একটাদিন এখানে থাকতে ইচ্ছা করে, ঠিকমতো প্রচার হলে হয়তো অনেক ট্যুরিস্ট যাবে।

14/10/2017

এটা নিছক ভ্রমণ কাহিনী নয় ,শুরুতেই সেটা বলে রাখা ভালো..যে কোনো কম দূরত্ব বা বেশি দূরত্ব সে যাই হোক ঘুরতে যাওয়ার প্রথম শর্ত নির্ভেজাল মানসিক আনন্দ ...যার অনেকটাই নির্ভর করে সহযাত্রী ব্যক্তিবর্গের মানসিক মিল এর ওপর ..সে নিজের প্রিয়জন হোক বা বন্ধু ...সবার মনের স্বরলিপি যদি এক সুরে বাঁধা থাকে ..তাহলে যাত্রা পথ আরো স্বর্গীয় হয়ে ওঠে ...যে কোনো ভ্রমণে আমার কাছে শুধু নির্দিষ্ট স্থানের মনোরম দৃশ্য দেখার কৌতূহল থাকে না ....সমগ্র পথ যাওয়া থেকে ফিরে আসা ..রাত্রে একসাথে অপরিচিত পরিবেশে আত্মীয় হোক বা বন্ধু সহযাত্রী দের সাথে থাকা ..গল্প করে রাত কাটিয়ে দেয়া ...সব কিছুর মধ্যেই বেড়াতে যাওয়া সার্থকতা লুকিয়ে থাকে ....কখনো কখনো ..এই যাত্রা পথেই ..একে ওপরের জন্য ...কিছু কিছু ক্ষেত্রে ... পছন্দের বিষয় গুলো কে সামঞ্জস্য করে চলতে হয় ... ..পুরোনো সম্পর্ক গুলো যেখানে ফাঁক তৈরি হচ্ছিলো ...নতুন করে দৃঢ়তার রসদ খুঁজে পাই আমরা সবাই ....তাই ভ্রমণ কে সব ক্ষেত্রে শুধু শখ ভাবলে খুব ভুল হবে ..জীবন পথের আর একটি পাথেয় .প্রতিদিনের বাধা ছকে মানুষ যখন ওষ্ঠাগত প্রাণ ....মনের সূক্ষ্য অনুভূতি গুলো যখন জীবন সংগ্রামে ভোঁতা হয়ে যাচ্ছে ...কিছু দিনের বিরতি নিয়ে কোথাও বেরিয়ে পড়লে আবার সেগুলো শানিত হয়ে ওঠে ...আর যদি সামর্থ্য দৈহিক শক্তি এ ক্ষেত্রে বাধা হয়ে ওঠে.....তাহলে যে টুকু তে নিজেরা ভালো থাকা যায় সেটুকু করলেও ক্ষতি কি ??শুধু সহযাত্রী নির্বাচন খুব সতর্ক ভাবে করতে হবে ....নাহলে ...শান্তির পথ আরো অশান্তিতে পরিণত হবে ...তবে ...দু তিনটে ..জায়গা একসাথে ঘুরলেই সহযাত্রী দের মনের ফ্রিকোয়েন্সি কতটা নিজের সাথে মিলবে তা বোঝা যায় সহজেই ...সেক্ষেত্রে কিছু মানুষ আমৃত্যু একসাথেই ...ঘুরতে পচ্ছন্দ করে ....এবার প্রশ্ন উঠতে পারে ....তাহলে বিভিন্ন ভ্রমণ দলের সাথে যারা যায় তাদের উপায় কি ??সেক্ষেত্রে ...ওই দু চারজন সম মানসিকতার মানুষ একসাথে পরিকল্পনা যুক্তিপূর্ণ ...নাহলে হয়ে ...নিজেকে মুখ বুঝে মানিয়ে চলতে হবে ....নাহলে ভ্রমণ শেষে ....এক রাশ ক্ষেদ ঝরে পরবে ....আমরা কয়েকজন দীর্ঘদিনের ভ্রমণ সঙ্গী ....এমন হয়েছে ....এক ঘন্টার মধ্যে ....পরিকল্পনা করা হয়েছে ...কোথাও ঘুরতে যাওয়ার ....সবাই নিজেদের কর্ম জগৎ ..দায়িত্ব ...অল্প সময়ের মধ্যে গুছিয়ে বেরিয়েও পড়েছি ...শুধু মাত্র নিজেদের মধ্যে মানসিক সামঞ্জস্যতা থাকার সুবাদে ...
এবারের ভ্রমণ দলমা পাহাড় চন্ডিল ড্যাম ....আমরা ছিলাম দিগারদিহ গ্রামে ভোলা ঘাটোয়াল এর হোম স্টেই তে ...ওখান থেকে আসে পাশের দর্শনীয় স্থান ঘোরা সুবিধাজনক .পুরুলিয়া তে বাস বা ট্রেনে এ এসে ...সেখান থেকে .বাঘমুন্ডি গামী বাস এ উঠে ...দিগারদিহ ..নামা যায় ....অথবা ....বরাভূম স্টেশন এ নেমে ....ভোলা কে ফোন করলে ও গাড়ির ব্যবস্থা করে দেবে ...আর সরাসরি নিজেরা গাড়িতে এলে ....nh 2 ধরে ....আসানসোল হয়ে ...পুরুলিয়া শহর বা বাইপাস ধরে ...রঘুনাথ পুর বলারামপুর হয়ে দিগারদিহ ..যেতে হবে ....থাকা খাবার খরচ ....জন প্রতি দিন ....500/টাকা ...(থাকা +খাওয়া )....আর দর্শনীয় স্থান গুলোতে ঘুরতে গাড়ি ভাড়া বাবদ 10/ কি.মি .....হিসাবে ....তবে হোম স্টেই ....টি একেবারে ....গ্রাম্য পরিবেশে ....পাখি পাহাড়ের পাশেই একদম ....
বিস্তারিত জানতে ভোলা ঘাটোয়াল (8972182179)

08/09/2017

Coming trip Satkosia Tiger Reserve.Orissa

An amazing adventure experience can be the next expectation of HORIZONFINDERS
16/01/2016

An amazing adventure experience can be the next expectation of HORIZONFINDERS

05/01/2016

A light and winter time picnic
30/12/2015

A light and winter time picnic

14/10/2015

Address

Jamshedpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Horizon Finders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Horizon Finders:

Share