17/11/2024
একটা ছবির মত সুন্দর অঞ্চল হলো কাঁকড়া ঝোড়। স্থানীয় ভাষায় ' কাঁকড়া ' কথার অর্থ পাহাড় আর 'ঝোড়' হল জঙ্গল বা অরণ্য। আপনারা যারা নিরিবিলিতে সময় কাটাতে ভালোবাসেন পেতে চান প্রকৃতির স্পর্শ দু-একটা দিন কাটিয়ে যান কাঁকড়া ঝোড় এ, একটা অদ্ভুত সুন্দর পরিবেশ। এই কাঁকড়া ঝোড়ের রাস্তায় শুটিং হয়েছিলো বিখ্যাত বাংলা সিনেমা ' চার মূর্তি ' ,এমনকি সত্যজিত রায় ও এই কাঁকড়া ঝোড়ে এসে ছিলেন।
আমরা বেলপাহাড়ী থেকে কাঁকড়া ঝোড় গিয়ে ছিলাম, এই যাত্রা পথে আমরা প্রথমে দেখি খান্দারানী লেকে। দারুন সুন্দর একটি জায়গা একদিকে গাদ্রাশ্রেণী পাহাড় আর জঙ্গলে ঘেরা একটি লেকে।
এর পর আমরা চলে যাই গাডরাসিণী পাহাড়ে। পাহাড়ী রাস্তা দিয়ে বেশ কিছুটা ট্রেকিং করে উঠলে পরপর দুটি মন্দির আর পাহাড়ের মাথায় রয়েছে একটি গুহা
তারপর আমদের গাড়ি ছুটলো ঢাঙিকুসুম জলপ্রপাত এর দিকে, চড়াই উৎরাই পার করে দেখা মিলবে ঝর্ণার।
এর পর আমরা দেখলাম কেতকী লেক। এই লেকের ধারে বসে নিবিড় চিত্তে দারুন ভাবে প্রকৃতিকে উপভোগ করতে করতে কখন যে আপনার সময় কেটে যাবে বুঝতেই পারবেন না।
এই সব দেখে আমরা চলে গেলাম কাঁকড়া ঝোড় গেস্ট হাউসে, যা আগে থেকেই আমাদের বুকিং করা ছিল।
পরদিন সকালে বেড়িয়ে পড়লাম মর্নিং ওয়াক এ, কি অপূর্ব জায়গা এই দৃশ্য আমরা ক্যামেরা বন্দী করে দেখিয়েছি ভিডিও তে। ঝাড়গ্রাম থেকে বিকেলের ইস্পাত ট্রেনে আমরা হাওড়া ফিরি।
আমদের বেলপাহাড়ি থেকে কাঁকড়া ঝোড় ভ্রমণের অভিজ্ঞতা সহযোগে একটি ভিডিও করা হয়েছে চাইলে দেখে নিতে পারেন আমাদের চ্যানেলের নাম Trip tukitaki .
নীচে ভিডিও লিংক শেয়ার করলাম
👇👇👇👇
https://youtu.be/RXlJdMlYBjE?si=cS-xfbnCyQB0cgox
ধন্যবাদ