14/08/2026
ঘুরনচণ্ডীর ২০২৭ ট্রিপ ক্যালেন্ডার প্রকাশিত!
নতুন বছর, নতুন পথ, নতুন জায়গা — এক গুচ্ছ নতুন নতুন ট্রিপ থাকছে আগামী বছর।
ভ্রমণ কেবল একটি গন্তব্য নয়, এটি একেকটি গল্প। আর সেই গল্পগুলিকে সাজিয়ে রাখতেই ঘুরনচণ্ডী নিয়ে এসেছে ২০২৭ সালের ট্রিপ ক্যালেন্ডার। — ১২টি মাস জুড়ে থাকছে আকর্ষণীয় সব ট্রিপ আর তার সঙ্গে অসংখ্য স্মৃতি গাঁথার সুযোগ।
পাহাড়, সমুদ্র, মরুভূমি, অরণ্যের...অজানা অচেনা গন্তব্যে নির্জনতায় হারিয়ে যেতে নিশ্চয়ই আপনি চান...
এই কারণেই ঘুরনচণ্ডীর সবসময় প্রচেষ্টা থাকে ভ্রমণ পিপাসু মানুষকে যতটা সম্ভব অজানা অচেনা জায়গার সন্ধান দেওয়ার এবং সঙ্গে নিয়ে বেড়ানোর।
অতএব ঘুরনচণ্ডী’র ২০২৭ এর ক্যালেন্ডার আপনার জন্য !! ক্যালেন্ডারে প্রস্তাবিত ট্রিপ গুলির নির্ধারিত তারিখ, খরচ এবং যাবতীয় ডিটেইল সমেত পোস্ট ট্রিপ শুরু হওয়ার চার থেকে পাঁচ মাস আগেই একেক করে আপনারা পেয়ে যাবেন আমাদের এই ফেসবুক গ্রুপে।
ক্যালেন্ডারে প্রস্তাবিত ট্রিপ গুলোর বাইরেও ঘুরনচণ্ডী নিয়ে আসবে উইকেন্ড বেস করে ছোটছোট চমকপ্রদ ট্রিপ। এই ট্রিপ গুলোর ডিটেইলস ও চার থেকে পাঁচ মাস আগে আপনারা পেয়ে যাবেন।।