17/06/2025
প্রচণ্ড গরমের থেকে একটু স্বস্তি পেতে ৩ রাত ৪ দিনের জন্য ঘুরে যেতে পারেন আমাদের পাহাড়ের বাড়ি গুলো থেকে খুব কম খরচে প্রথম দিন আপনি আসবেন শিলিগুড়ি বা এনজেপি থেকে *SILLERYGAON* , যেখানে আছে আমাদের পাহাড়ের ছোট একটা বাড়ি Sillery Gaon Adhyaan Homestay , সেখানে এসে আপনি কাটাবেন আপনার জীবনের একটু সুন্দর সময় চারিদিকে পাহাড় জঙ্গল তার মাঝে আমাদের এই বাড়ি,ঘরে বসে আপনি পাহাড়ের সৌন্দর্য্য অনুভব করতে পারবেন আর তারপর একটু পায়ে হেঁটে দেখে নেবেন আসে পাশে রোমাঞ্চকর কিছু ভিউ পয়েন্ট যা আপনার চোখ কে শুধু শান্তি দেবে না মন কেও করে তুলবে ফুরফুরে.
আর তারপর পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বেন, পথে আপনার পড়বে কালিম্পং শহরের আকর্ষণীয় সব ভিউ পয়েন্ট যেগুলো আপনি মন খুলে আনন্দ করতে করতে দেখতে থাকবেন আর উপভোগ করবেন আর দেখতে দেখতে পৌঁছবেন লাভা,যা কিনা ভূপৃষ্ঠ থেকে *7200ft* উঁচুতে এবং পুরো পশ্চিমবঙ্গের অন্যতম শীতলতম স্থান,আর সেখানে গিয়ে আপনি উঠবেন আমাদের *লাভা* *হিলস* *হেভেন* *homestay* তে,অর্থাৎ আপনার দ্বিতীয় দিন আপনি পৌঁছলেন লাভা, সেখানে পৌঁছে আপনি দুপুরের খাওয়া শেষ করে পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন লাভা মোনেস্ট্রি,
পরের দিন আপনি ঘুরে নেবেন রিশপ, লোয়েলেগাঁও, ডাম্বলিং,আর অনেক ভিউ পয়েন্ট
আর শেষ দিন আমাদের কে বিদায় জানিয়ে আপনি বেরিয়ে পড়বেন শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ির উদ্যেশে, স্মৃতি হয়ে থাকবে এই কটা দিন আপনার জীবনের স্মৃতির মণিকোঠায়।আর আমরা অপেক্ষা করব কবে আবার আপনি আসবেন অথবা আপনার কোনো পরিচিত আমাদের পাহাড়ের বাড়ি তে ঘুরতে আসবেন।
আপনাদের জীবনের এই কয়েকটা দিন সুন্দর করে তোলার জন্য আমরা অনবদ্য।তাই শীত গ্রীষ্ম বর্ষা যখনি মনে হবে পাহাড়ে যাবো ঠিক তখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে কথা দিচ্ছি নিরাশ হবেন না
THE TRIP THERAPY - 080133 27620
Lava Hills Heaven HomeStay Sillery Gaon Homestay