Mohibbul khalf fareed

Mohibbul khalf fareed Mohibbul khalf fareed, ツアー添乗員, Kofu-shiの連絡先情報、マップ、方向、お問い合わせフォーム、営業時間、サービス、評価、写真、動画、お知らせ。

যার টাকা  নাই , তার কেউ নেই। ভাঙা সিন্দুকে কেউ টাকা রাখে না, নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না। এই সিম্পল হিসেবটা কেন বুঝেন নাআপ...
28/06/2025

যার টাকা নাই , তার কেউ নেই। ভাঙা সিন্দুকে কেউ টাকা রাখে না, নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না। এই সিম্পল হিসেবটা কেন বুঝেন না

আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে চেক ইন দিতেন, তখন আপনার কোনো এক বন্ধু ক্লাস এসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল।

কয়েকটা বছর শেষে ফলাফল - সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিশিয়াল মিটিং করে, আর আপনি দুর্বল সিজিপিএ'র সার্টিফিকেট নিয়ে টঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজেন। এতটুকু পার্থক্য তো হওয়ারই কথা!

যে বয়সে লাইফটাকে আপনার জয় করার কথা আপনি সে বয়সে করেছেন এনজয়, তাই যখন এনজয় করার সময় তখন বেকারত্ব জয় করতেই হিমশিম খাচ্ছেন; এনজয় তো অনেক দূরের বিষয়।

আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরিই খুঁজছেন। কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন, আপনার এই বন্ধুটিই তখন ক্লাসে বসে নোট করত। আজ আপনার ডেটিং পার্টনার গুলো একটাও নেই। তারা আজ প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার।

দিন শেষে হতাশ হয়ে বলেন -'শালার, ভাগ্যটাই খারাপ'! No dear, You are totally wrong. আপনার ভাগ্য আজ আপনাকে এখানে আনেনি, আপনিই আপনার ভাগ্যকে এত নিচে নিয়ে এসেছেন। বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করেন? কাজ যা করেছেন রেজাল্ট ও তাই।

সুতরাং, সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি। কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ।

জাপান বা উন্নত বিশ্বে মিডেল ক্লাস পরিবারে জন‍্য বাস্তবতা!!!অনেকের ধারণা, আমার নিজেরও ধারণা ছিলো একবার বিদেশে যেতে পারলে ...
27/06/2025

জাপান বা উন্নত বিশ্বে মিডেল ক্লাস পরিবারে জন‍্য বাস্তবতা!!!

অনেকের ধারণা, আমার নিজেরও ধারণা ছিলো একবার বিদেশে যেতে পারলে কিছু একটা করে ফেলবো, অনেকে ভাবে জাপানে টাকা আর টাকা, এমন মুখরোচক গল্প এখন অলিতে গলিতে গড়ে ওঠা এজেন্সি গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরে !

শুনেছিলো জাপানে ২৮ ঘন্টা কাজ করেই লাখ টাকা কামানো যায়, আর সাথে যদি হ‍্যান্ড ক‍্যাসের কাজ মিলে তাহলে তো সে স্টুডেন্ট থাকা অবস্থাতেই লাখ লাখ টাকার মালিক !

কিন্তু তারা বিদেশের মাটিতে কত স্ট্রাগল করে টিকে থাকা লাগে কেউ বলে না, তাদের কথা শুনে যখন জাপানে আসে আসার পর বাস্তবতা ভিন্ন দেখে ! তখনই শুরু হয় ডিপ্রেশন !!

এমন কথা শুনে পরিবারও ধার দেনা, জমি বিক্রি, অনেক উপায়ে টাকা মেনেজ করে , পাঠিয়ে দেয় বিদেশ।
পরিবার ভাবে জাপান যেয়ে লাখ লাখ টাকা ইনকাম করবে, সেই টাকা দিয়ে ধার দেনা পরিশোধ করে , মাসে মাসে টাকা দিবে সেই টাকা দিয়ে পরিবার আরাম আয়েশে চলবে ।কিন্তু সে মুলত এসেছে স্টুডেন্ট ভিসাতে ! এটা অনেক পরিবারই ভুলে যায়!!

তাদের ইচ্ছা টাকা পাঠাবি, পারলে পড়াশোনাও চালাবি।

সপ্তাহে ৫ দিন ক্লাস, পড়াশোনা ,দিনে বা রাতে পার্ট-টাইম কাজ ,
রান্না বান্না সহ যাবতীয় কাজ করে !নিজের বেতন দিয়ে স্কুল ফি, বাসাভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানি, মোবাইল, ইন্টারনেট বিল ম্যানেজ করার পর পরিবারকে টাকা দেওয়া আসলেই কঠিন একটা বিষয়, প্রথম দিকে জাপানে আসলে ভাষার জটিলতার কারণে চাকরি মেলানো টাও কষ্টসাধ্যোর ব্যাপার হয় !!

জাপানে আসার কিছুদিন পর যখন পরিবার থেকে ধার দেনা পরিশোধের জন্য টাকা চাই, স্কুলের টিউশন ফির জন্য স্কুল থেকে নোটিশ দেয় , তখন থেকেই শুরু হয় মানসিক চাপ, একাকিত্বতা আর পারিবারিক চাহিদার ভার — ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে গিলে ফেলে।

যেসব পরিবার স্টুডেন্ট হিসেবে সন্তানকে জাপানে পাঠানোর পরে এতো এতো টাকার প্রত্যাশা করবেন অন্ততঃ পক্ষে জাপানে পাঠাবেন না ! পৃথিবীতে অনেক দেশ আছে সরাসরি চাকরি নিয়ে যাওয়া সেই সব দেশে পাঠাবেন !!

একজন ছাত্র, দিনের পর দিন না খেয়ে, বিদ্যুৎ-গ্যাস-পানি ছাড়া অন্ধকার ঘরে একা ছিল।
শেষ পর্যন্ত, সে নিজের ঘরে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করে।
তার দেহ উদ্ধার হয় মৃত্যুর ২-৩ দিন পরে 🥲

তাই আমার মনে হয় কি , নিজের মধ্যে এবং পরিবারের মধ্যে এসব বুঝ গুলো থাকা উচিৎ!!
👍স্টুডেন্ট থাকা অবস্থায় সন্তানের কাছে প্রত্যাশা না করা !
👍পরিবারেরও সন্তান ফুলটাইম চাকরিতে না ঢোকা পর্যন্ত নিজের টাকা দিয়ে চলাফেরা করার সামর্থ্য!

যদি এগুলো না করতে পারেন তাহলে আপনার সন্তানকে বিদেশে পড়তে পাঠাবেন না 🙂

বিদেশে আমাদের কেউ নেই — যারা আছি আমরা-ই একে অপরের পরিবার। আসুন সবাই সবাইকে সাহায্য করি !
সবাই মিলে মিশে থাকি !!
Mohibbul khalf fareed

14/06/2025
22/08/2024

আল্লামা সাঈদের প্রতিটা কথা এখন প্রমান হচ্ছে ।

My friend with me              vs         My friend with his girl
08/08/2024

My friend with me vs My friend with his girl

住所

Kofu-shi, Yamanashi

ウェブサイト

アラート

Mohibbul khalf fareedがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する

カテゴリー