03/03/2026
জাপানে যারা হ্যান্ড ক্যাশে, নির্ধারিত সময়ের বেশি কাজ করেন, তাদের বিষয়টি এখন বেশ আলোচনায় এসেছে। এখানে বসবাসকারী অধিকাংশ বিদেশি পরিশ্রম করে, নিয়ম মেনে কাজ করে এবং নিজের দেশের সুনাম জাপানিদের কাছে সম্মানের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেন।
কিন্তু দুঃখজনকভাবে কিছু ব্যক্তি অবৈধভাবে কাজ করে শুধু নিজের নয়, পুরো দেশের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করে। এর ফলে যারা সৎভাবে কাজ করছেন, তাদের মূল্যায়ন অনেক সময় প্রশ্নের মুখে পড়ে। সত্যি বলতে, যারা নিয়ম ভেঙে কাজ করে, তাদের জাপানে থাকার প্রয়োজন আছে কি না — এই প্রশ্ন এখন অনেকের মধ্যেই উঠছে।
এই প্রেক্ষাপটেই অবৈধভাবে কাজ করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আলোচনা শুরু হয়েছে।
ইবারাকি প্রিফেকচারে নতুন একটি পরিকল্পনা চালু করা হয়েছে, যেখানে —
• কেউ অবৈধভাবে কাজ করা বিদেশির তথ্য দিলে তাকে পুরস্কার (টাকা) দেওয়া হবে।
• তবে এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। অনেকের মতে, এতে বিদেশিদের বিরুদ্ধে বৈষম্য বা ভুল বোঝাবুঝি বাড়তে পারে।
বর্তমানে বিষয়টি জাপানজুড়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে — একদিকে আইন ও শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা, অন্যদিকে বিদেশিদের প্রতি ন্যায্য আচরণ নিশ্চিত করার প্রশ্ন।
#জাপান