Study and explore by Nadim

Call Website Contact the business

Study and explore by Nadim Travelled 24/195 countries.Thanks for your like&Support.

🇰🇷🇬🇧 🇳🇱 🇸🇬🇧🇪 🇨🇭 🇯🇵 🇮🇹 🇲🇻 🇫🇮🇲🇾🇹🇭🇸🇪🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿🇩🇪
I am Nadim from Bangladesh ,living in Korea as an International Student.I make content about education & tour related.

24/10/2026

PoV: Exam 😂

23/10/2026

আপনাদের হয়েছে কখনো?

21/10/2026

আগামীকাল***

21/10/2026

কোরিয়ান রা যেভাবে ইংরেজিতে কথা বলে..

20/10/2026
Thank you my audience ❤️
20/10/2026

Thank you my audience ❤️

যাদের টার্গেট IELTS-এ কোনো মতে 5.5/ 6 তুলে দেশ থেকে বের হওয়া!অনেকের একটাই কথা ,মুখ দিয়ে ইংরেজি বের হয় না আমি কিভাবে IELT...
20/10/2026

যাদের টার্গেট IELTS-এ কোনো মতে 5.5/ 6 তুলে দেশ থেকে বের হওয়া!
অনেকের একটাই কথা ,মুখ দিয়ে ইংরেজি বের হয় না আমি কিভাবে IELTS এ ৬ তুলতে পারি।'
আজকের এই পোস্টটি মূলত তাদের জন্যই যারা নিজে নিজে প্রিপারেশন নিয়ে কোনোমতে IELTS এ ৬ তুলতে চান।
প্রথমত Ielts এ ৬ তুলার জন্য আপনার বিশেষ কোনো গ্র্যামারে পারদর্শী হওয়া লাগবে না, লাগবে না এডভান্সড লেভেলের কোনও ভোকাবুলারি মুখস্থ করা। জাস্ট সিম্পল কিছু স্ট্র্যাটেজি ও ট্রিকস ফলো করলে আপনি ইংরেজিতে যতই দুর্বল হোন না কেনো আপনি ielts পরীক্ষায় ৬ তুলতে পারবেন।
আপনি যদি “যেভাবেই হোক ৫.৫–৬.০ তুলতে হবে” এই মানসিকতা নিয়ে প্রস্তুতি নেন, তাহলে নিচের স্ট্র্যাটেজিগুলো সবচেয়ে বেশি কাজে দেবে। এগুলো ম্যাজিক ট্রিক নয়, জাস্ট পরীক্ষার প্যাটার্নকে কাজে লাগানোর কৌশল।

১. IELTS ইংরেজির পরীক্ষা না, Pattern-এর পরীক্ষা
অনেকে ১০ বছর ইংরেজি পড়ে ৫.৫ পায় না, আবার কেউ ৩ মাস প্রস্তুতি নিয়ে ৬.৫ পেয়ে যায়।
কারণ, IELTS যতটানা দেখে আপনি কতটা ভালো ইংরেজি জানেন তার চেয়ে বেশি দেখে আপনি পরীক্ষার ফরম্যাট কতটা বোঝেন।
তাই প্রথম কাজ, অন্তত ১০–১৫টি Cambridge Mock Test দিন। একই ধরনের প্রশ্ন বারবার দেখে প্যাটার্ন চিনে ফেলুন।
২. ৮০/২০ রুল ব্যবহার করুন
সবকিছু সমান গুরুত্ব দেবেন না। যে ২০% বিষয় সবচেয়ে বেশি আসে, সেগুলো ৮০% সময় প্র্যাকটিস করুন।উদাহরণ:
* Listening: Form Completion, Multiple Choice, Map
* Reading: True/False/Not Given, Matching Headings
* Speaking: Part 1-এর Common Topics
* Writing: Opinion Essay, Discussion Essay
৩. কঠিন প্রশ্নে সময় নষ্ট করবেন না
অনেকে একটা প্রশ্নেই ৫ মিনিট আটকে থাকে। এটা সবচেয়ে বড় ভুল। ৩০–৪৫ সেকেন্ডেও উত্তর না পেলে মার্ক করে সামনে যান। শেষে সময় থাকলে ফিরে আসা যাবে। একটা প্রশ্নে ১ নম্বর বাঁচাতে গিয়ে পরে ৫ নম্বর হারানো লাগতে পারে।
৪. Listening-এর সবচেয়ে বড় ট্রিক Audio-তে প্রথম যে সংখ্যা বা তথ্য শুনবেন, সেটাই অনেক সময় ভুল উত্তর। যেমন: "The class was planned for Monday, but it has been moved to Wednesday.”
অনেকে লিখে দেয় Monday। কিন্তু সঠিক উত্তর: Wednesday। IELTS ইচ্ছা করেই আগে ভুল তথ্য বলে, পরে ঠিকটা দেয়। তবে সব ক্ষেত্রে কিন্তু না।
৫. Reading-এ পুরো Passage পড়বেন নাএটা সবচেয়ে কমন ভুল। আগে Question পড়ুন। Keyword খুঁজুন। Passage-এ সেই অংশ খুঁজে বের করুন। এতে অনেক সময় বাঁচে।
৬. True / False / Not Given-এর শর্টকাট
* True → Passage একই কথা বলেছে।
* False → Passage উল্টো কথা বলেছে।
* Not Given → Passage এ বিষয়েই কিছু বলেনি।
আপনি কি মনে করেন সে হিসেবে দিয়ে উত্তর দেবেন না। শুধু Passage-এ যা আছে, সেটাই বিবেচনা করে উত্তর দেবেন।
৭. Writing-এ Fancy English লিখতে যাবেন না
অনেকেই মনে করেন কঠিন শব্দ আর জটিল বাক্য লিখলেই বেশি নম্বর পাওয়া যায়। বাস্তবে ভুলে ভরা জটিল লেখার চেয়ে সহজ, পরিষ্কার এবং সঠিক ইংরেজিতে লেখা অনেক বেশি কার্যকর। আপনি যে ভাষায় স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটাই ব্যবহার করুন। পরীক্ষক আপনার ভাষার জটিলতা নয়, বরং আপনার ভাব প্রকাশের স্পষ্টতা, সংগঠন এবং নির্ভুলতাকেই বেশি গুরুত্ব দেন।
৮. মুখস্থ Template ব্যবহার করুন, কিন্তু সীমিতভাবে।
Writing বা Speaking-এ কিছু Intro, Linking Words কিংবা Structure আগে থেকে প্র্যাকটিস করে রাখা ভালো। এতে সময় বাঁচে এবং কনফিডেন্স বাড়ে। তবে পুরো Essay বা উত্তর মুখস্থ করে লিখতে যাবেন না। পরীক্ষক সহজেই বুঝতে পারেন, আর অতিরিক্ত Template-নির্ভর উত্তর আপনার স্কোর কমিয়েও দিতে পারে। নিজের ভাষায়, স্বাভাবিকভাবে Template-কে ব্যবহার করাই সবচেয়ে ভালো কৌশল।
৯. Speaking-এ থেমে যাবেন না।
Speaking Test-এ সব প্রশ্নের পারফেক্ট উত্তর জানা জরুরি নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কথোপকথন চালিয়ে যাওয়া। ছোটখাটো Grammar বা Vocabulary-র ভুল হলেও সমস্যা নেই, কিন্তু বারবার থেমে গেলে বা দীর্ঘক্ষণ চুপ থাকলে স্কোরে প্রভাব পড়ে। তাই উত্তর পুরোপুরি না জানলেও আত্মবিশ্বাসের সঙ্গে যতটুকু পারেন, স্বাভাবিকভাবে কথা বলে যান।
১০. Vocabulary দেখাতে গিয়ে বিপদে পড়বেন না
যে শব্দের অর্থ ১০০% জানেন না, সেটা ব্যবহার করবেন না। Simple কিন্তু সঠিক Vocabulary, কঠিন কিন্তু ভুল Vocabulary-এর চেয়ে ভালো।
১১. প্রতিদিন Full Test না দিয়ে Review করুন
অনেকে শুধু Mock Test দেয়। কিন্তু সবচেয়ে বেশি উন্নতি হয় ভুল বিশ্লেষণ করলে।
✔️ শেষ ৭ দিনের গোপন স্ট্র্যাটেজি
পরীক্ষার শেষ এক সপ্তাহে নতুন বই, নতুন কোর্স বা নতুন স্ট্রাটেজি নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না। এই সময়টা শুধু আগে করা Mock Test-এর ভুলগুলো রিভিউ করুন, প্রতিদিন Listening ও Reading-এর Practice চালিয়ে যান, আর Writing ও Speaking-এ ধারাবাহিকতা বজায় রাখুন। শেষ মুহূর্তে নতুন কিছু শেখার চেয়ে, যা শিখেছেন সেটাকে আরও ঝালিয়ে নেওয়াই ভালো স্কোরের সবচেয়ে কার্যকর উপায়।

IELTS-এ Band 6 তুলতে যেসব YouTube Channel সত্যিই কাজে দেবে 👇 (নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন)
📌 IELTS Advantage
Writing, Speaking এবং Overall Strategy-এর জন্য অন্যতম সেরা চ্যানেল।
📌 IELTS Liz
Writing Task 1 & 2, Grammar এবং বিভিন্ন টিপস খুব সহজভাবে শেখানো হয়।
📌 E2 IELTS
Listening, Reading, Writing, Speaking—চারটি Module-এরই দারুণ Explanation আছে।
📌 Fastrack IELTS
Band 6–7 টার্গেট করা শিক্ষার্থীদের জন্য বাস্তবধর্মী Tips এবং Mock Test Analysis পাওয়া যায়।
📌 English Pro Tips by Ben
বিশেষ করে Speaking এবং Writing-এর জন্য সহজ ও কার্যকর পরামর্শ পাওয়া যায়।
📌 IELTS Simon
Writing Task 2-এর Structure, Idea Generation এবং Sample Answer শেখার জন্য এখনো অন্যতম সেরা রিসোর্স।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, IELTS-এ ৫.৫–৬.০ পাওয়ার সবচেয়ে বড় ট্রিক হলো “কম ভুল করা”, “অসাধারণ ইংরেজি বলা” নয়।
শুভকামনা সবার জন্য। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।
For More follow Study and explore by Nadim & Nadim Ann Noor
✍️ Nadim Ann Noor
Seoul ,Korea.

18/10/2026

বিদেশে আমি সবচেয়ে বেশি যা মিস করি

17/10/2026

আমার কোরিয়ার ইউনিভার্সিটিতে একদিন....

15/10/2026

PoV:Only International students can relate

Address

Seoul
Korea

Alerts

Be the first to know and let us send you an email when Study and explore by Nadim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Study and explore by Nadim:

Shortcuts

Share