25/11/2025
📢 কুয়েত প্রবাসীদের জন্য জরুরি বার্তা: আকামা বৈধ থাকলেও যে ৩ কারণে ডিপোর্টেশন হতে পারে! 🇰🇼
কুয়েতের নতুন রেসিডেন্সি আইনের এক্সিকিউটিভ রেগুলেশনসের গুরুত্বপূর্ণ ধারা ৩৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে একজন প্রবাসী তার রেসিডেন্সি পারমিট (আকামা) বৈধ থাকা সত্ত্বেও কুয়েত থেকে বিতাড়িত (Deportation) হতে পারেন। নতুন আইনি কাঠামো প্রবাসীদের বৈধ কর্মসংস্থান, নিয়মিত আয় এবং ভালো আচরণের ওপর জোর দিয়েছে।
একজন কুয়েত প্রবাসী নিম্নলিখিত তিনটি মূল কারণে নির্বাসনের ঝুঁকিতে পড়তে পারেন:
১. আয়ের বৈধ উৎস না থাকা: যদি কোনো প্রবাসীর কুয়েতে আইনসম্মত ও নিশ্চিত আয়ের উৎস না থাকে, তবে প্রশাসনিকভাবে তাকে নির্বাসনের আওতায় আনা হতে পারে।
২. অননুমোদিত স্পন্সরের অধীনে কাজ করা: একজন প্রবাসী যদি তার নির্ধারিত স্পন্সর (Public Authority of Manpower-এর ফাইলে উল্লিখিত) ব্যতীত অন্য কোনো নিয়োগকর্তার জন্য কাজ করেন, তবে তা আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। (যাহা আমরা ফ্রি ভিসা নামে পরিচিত - খাদেম বা শোন)
এছাড়াও, উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট (অনুমতি) না নিয়ে কোনো পার্ট টাইম কাজে নিযুক্ত হওয়াও ডিপোর্টেশনের কারণ হতে পারে।
৩. জনস্বার্থ, নিরাপত্তা বা নৈতিকতার লঙ্ঘন: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, জনস্বার্থ, বা জননৈতিকতা রক্ষার জন্য যদি অভ্যন্তরীণ মন্ত্রী (Minister of Interior) কোনো প্রবাসীকে ডিপোর্ট করার আদেশ দেন, তবে তা কার্যকর হবে।
এর মধ্যে নিম্নলিখিত অপরাধমূলক বিষয়গুলো অন্তর্ভুক্ত:
⭕ কেউ যদি এমন কোনো খারাপ কাজ করেন যা আইন ও সমাজের চোখে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত এবং যার কারণে তার সততা নিয়ে প্রশ্ন ওঠে, তবে তার বৈধ রেসিডেন্সি থাকলেও সরকার তাকে কুয়েত থেকে বহিষ্কার করতে পারে।
⭕ যারা পাঁচ বছরের মধ্যে কমপক্ষে একবার কারাদণ্ডসহ তিনটি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।
⭕ যারা পাঁচ বছরের মধ্যে যেকোনো ধরনের অপরাধের জন্য চারবার ফৌজদারি দোষী সাব্যস্ত হয়েছেন।
নতুন আইনে প্রবাসীদের জন্য কুয়েতে তাদের অবস্থান, কাজ এবং আচরণবিধি অত্যন্ত কঠোরভাবে মেনে চলার বাধ্যবাধকতা আনা হয়েছে।
🔴 জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন।
Source: Arabtimes