Travel with Shofiul

Travel with Shofiul I love to travel Ladies Park BD is providing Class-1 Service to our valued customers. It believes reliability & customers' commitment.

29/10/2025

Maldives

07/10/2025

মালয়েশিয়া যারা যাবেন সাবধান!
🚨 মালিবাগ এস.বি অফিসে আজকের বাস্তব চিত্র — সবার জানা জরুরি!

আজ ব্যক্তিগত এক কাজে মালিবাগ এস.বি অফিসে গিয়েছিলাম। সারাদিন যা দেখলাম, তা সত্যিই দুঃখজনক!
এমনিতেই আমি নিজে আছি এক জটিল পরিস্থিতিতে — কে বা কারা আমার পাসপোর্ট লক করেছে, এখনও ক্লিয়ার না!
জুন মাসের ২৫ তারিখে “সন্দেহজনক যাতায়াতের” অভিযোগে আমার পাসপোর্ট লক করা হয়, অথচ ওইদিন বা তার আগে-পরে আমি কোনো ফ্লাইটই করিনি!

ধারণা করছি, মে মাসের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার সূত্রে — যেখানে আমরা ৩ জন নির্দোষ ছিলাম, কিন্তু অভিযুক্ত ছিল ২ জন — তাদের একজনের কাছে আমাদের পাসপোর্ট কপি জমা ছিল। সেই সূত্রে জুনের ২৫ তারিখে তাদের সঙ্গে আমরাও “স্টপ লিস্ট”-এ চলে যাই।
যা আমার জানা মতে, এই দেশের কোনো আইনে যৌক্তিক নয়! যাই হোক, প্রক্রিয়া চলমান — দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

🔍 আজকের মূল আলোচনা — সতর্কবার্তা সবার জন্য!

সারাদিন সি.আই.ডি/এস.বি অফিসে বসে থেকে যেটা সবচেয়ে চোখে পড়েছে —
যারা পাসপোর্ট অফলোড খেয়েছেন (মানে বিদেশ যেতে পারেননি), তাদের মধ্যে প্রায় ৬০% মালয়েশিয়া গামী যাত্রী!
এর মধ্যে অনেকেই সত্যিকারের ট্যুরিস্ট, সন্দেহ নেই।

বাকি:

২০% ওমরা যাত্রী,

১০% শ্রীলঙ্কা বা মালদ্বীপ গামী,

আর ১০% মিশরসহ অন্যান্য দেশের যাত্রী।

তবে এস.বি অফিসাররা বেশ দায়িত্বশীলভাবে কাজ করছেন — যাদের ডকুমেন্টস পারফেক্ট, তাদের সুন্দরভাবে ক্লিয়ার করে দিচ্ছেন। বাকিদের যাচাই-বাছাই চলছে।

⚠️ কিছু অফিসারদের গুরুত্বপূর্ণ পরামর্শ (যা অনুসরণ করা জরুরি):

1. ব্যবসার সমস্ত কাগজপত্র আপডেট রাখুন।

2. ট্যাক্স রিটার্ন জিরো নয়, বরং পেইড থাকতে হবে।

3. বিন সার্টিফিকেট (যদি ব্যবসা থাকে)।

4. ৬ মাসের হেলথি ব্যাংক স্টেটমেন্ট।

5. নিজের ড্রেসআপ ও ব্যাগের মান ভালো রাখুন।

6. হাতে আইফোন বা ভালো ব্র্যান্ডের ফোন থাকলে ইমপ্রেশন ভালো হয়।

7. ১টির বেশি স্মার্টফোন সাথে রাখলে আপনি একজন স্থিতিশীল ব্যবসায়ী বা ট্রাভেলার হিসেবে প্রমাণ পান।

আমি মনে করি — এই পরামর্শগুলো বাস্তবসম্মত এবং ভ্রমণকারীদের জন্য সত্যিই সহায়ক।

😔 ইমিগ্রেশনের বাস্তবতা

শোনা যাচ্ছে, ইমিগ্রেশন অফিসারদেরও উপর থেকে চাপ দেওয়া হয় —
“এই যাত্রী গেলো কীভাবে?”, “কে ছাড়ছে?” — এই ধরনের প্রশ্নে তারা বাধ্য হয় অনেক সময় অফলোড দিতে।

কিন্তু আমার মনে হয় —
এত টাকার বিমান টিকিট নষ্ট করার আগে যাত্রীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া উচিত।
না হলে স্পষ্ট করে লিখে বা ঘোষণা দিয়ে দিন — “এই এই দেশে যাওয়া যাবে না”।

আমি যদি পাঞ্জাবি পরে যাই, আর গেটআপ নেওয়ার সময় না পাই —
তাই বলে কি আমাকেও অফলোড করবেন?
ভালোভাবে যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন!
ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসায়িক ডকুমেন্টস ও ট্রাভেল হিস্ট্রি যাচাই ছাড়া অফলোড করা অনুচিত।

✈️ শেষ কথা

আপনাদের কারো সাথেও এমন কিছু ঘটলে চুপ থাকবেন না।
এস.বি অফিসে যাওয়ার আগে বিষয়টি শেয়ার করুন, ভুলটা কোথায় খুঁজে বের করুন।
এভাবে সচেতনতা বাড়লে অযৌক্তিক হয়রানি কমবে।

ভাল লাগলে শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন।
Trip Asia Experts এর সাথেই থাকুন। 🌏

✍️ লেখক: Alamgir Hossain Raju

সেইন্টমার্টিনের যাতায়াত খরচ, দেখেন যা ভাল মনে করেন 🙂
06/10/2025

সেইন্টমার্টিনের যাতায়াত খরচ, দেখেন যা ভাল মনে করেন 🙂

04/10/2025

Maldives Tour

03/10/2025

Maldives tour

Address

Maldives
Male
20012

Telephone

01622-947947

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel with Shofiul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel with Shofiul:

Share

Category