Omar's Malaysian Vlogs

Omar's Malaysian Vlogs stay tuned with me

এই ছবিতে *BANGLADESH FWCMS IMPLEMENTATION TIMELINE* দেওয়া আছে। সোজা কথায়: মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে লোক নেওয়ার নতুন অনলা...
12/09/2026

এই ছবিতে *BANGLADESH FWCMS IMPLEMENTATION TIMELINE* দেওয়া আছে।

সোজা কথায়: মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে লোক নেওয়ার নতুন অনলাইন সিস্টেম চালু করার তারিখ ও ধাপগুলো বুঝানো হয়েছে।

*FWCMS = Foreign Worker Centralized Management System*
*eEmbassy | eRecruitment | BioMedical* - এই ৩টা সিস্টেম একসাথে চালু হবে।

*ধাপে ধাপে সময়সূচি:*

*1. From 14 Sept 2026*
*Bestinet On-Site Support*
- হাই কমিশনে ২ জন Bestinet অফিসার থাকবে
- সিস্টেম চালু ও অপারেশনের জন্য সাপোর্ট দিবে

*2. 15 Sept 2026*
*PRA Registration & Activation Training*
- PRA = Private Recruitment Agency, মানে রিক্রুটিং এজেন্সি
- এজেন্সিগুলোকে রেজিস্ট্রেশন ও এক্টিভেশন প্রসেসের ট্রেনিং দেওয়া হবে

*3. 16 Sept 2026*
*System Go-Live*
- eEmbassy, eRecruitment এবং BioMedical সিস্টেম অফিসিয়ালি চালু হবে

*4. 17 Sept 2026*
*PRA Invitations*
- এজেন্সিগুলোকে রেজিস্ট্রেশন ও এক্টিভেশনের জন্য আমন্ত্রণ পাঠানো শুরু হবে

*5. 18 Sept 2026*
*Worker Registration & Operational Training*
- যেসব PRA এক্টিভ হবে তাদের জন্য কর্মী রেজিস্ট্রেশন ও অপারেশনাল ট্রেনিং হবে

*6. 18+ Sept 2026*
*Operations Begin*
- মালয়েশিয়ান কোম্পানিগুলো eEmbassy এর মাধ্যমে কর্মী বরাদ্দ ও attestation আবেদন জমা দিতে পারবে

*আরও ৩টা গুরুত্বপূর্ণ পয়েন্ট:*

*PRA READINESS:*
- সব কাগজপত্র ও কোম্পানির তথ্য রেডি রাখতে হবে
- Admin ও Approver কনফার্ম করতে হবে
- Authorised contact রেডি রাখতে হবে

*HIGH COMMISSION COORDINATION:*
- শুরুতে Bestinet সরাসরি সাপোর্ট দিবে
- স্মুথভাবে চালানোর জন্য হাই কমিশনের সাথে কাজ করবে

*TARGET OUTCOME:*
লক্ষ্য হলো প্রশিক্ষিত PRA, কর্মী রেজিস্ট্রেশন এবং হাই কমিশনের attestation প্রসেস সহ একটি স্বচ্ছ, নিয়ন্ত্রিত সিস্টেম চালু করা।

*সারাংশ:*
*১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে* মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মী নিয়োগের সব কাজ অনলাইন FWCMS সিস্টেমে হবে।

6 world cup appearance-- 3 finals💀🇦🇷😊🐐Insane🔥🔥
12/09/2026

6 world cup appearance-- 3 finals💀🇦🇷😊
🐐
Insane🔥🔥

আপনি কি কোনো কোম্পানির শেয়ারহোল্ডার?কোম্পানির ভেতরের নিয়মকানুন কি কোম্পানি যখন-তখন বদলে ফেলতে পারে?ধরুন, একটি কোম্পানি ত...
12/09/2026

আপনি কি কোনো কোম্পানির শেয়ারহোল্ডার?
কোম্পানির ভেতরের নিয়মকানুন কি কোম্পানি যখন-তখন বদলে ফেলতে পারে?

ধরুন, একটি কোম্পানি তার Articles of Association-এ এমন একটি নিয়ম পরিবর্তন করল, যার ফলে সদস্যদের অধিকার বা কোম্পানির ব্যবস্থাপনায় বড় পরিবর্তন চলে এলো।

এখন প্রশ্ন হলো—
কোম্পানি কি ইচ্ছেমতো Articles পরিবর্তন করতে পারে?
আর কোম্পানির সঙ্গে লেনদেন করা একজন বাইরের মানুষ কীভাবে বুঝবেন যে কোম্পানির ভেতরের সব নিয়ম ঠিকভাবে মানা হয়েছে কি না?

এই দুটি প্রশ্নের উত্তর বুঝতে হলে Company Law-এর দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে—
“Constructive Notice” এবং “Indoor Management”।

- প্রথমে বুঝুন, Articles of Association কী?

সহজ ভাষায়, একটি কোম্পানি কীভাবে পরিচালিত হবে—তার অনেক অভ্যন্তরীণ নিয়ম Articles of Association-এ থাকে।

অন্যদিকে Memorandum of Association কোম্পানির মৌলিক উদ্দেশ্য ও ক্ষমতার সীমা নির্ধারণ করে।

তাই সহজভাবে বলা যায়—

MOA বলে, কোম্পানি কী করতে পারে।

AOA বলে, কোম্পানি কীভাবে কাজ করবে।

- কোম্পানি কি Articles পরিবর্তন করতে পারে?

হ্যাঁ, পারে।

তবে ইচ্ছেমতো নয়।

আইনের নির্ধারিত পদ্ধতি মেনে Special Resolution-এর মাধ্যমে Articles পরিবর্তন করতে হয়।

আবার সেই পরিবর্তন Companies Act, Memorandum বা অন্য কোনো বাধ্যতামূলক আইনি বিধানের সঙ্গে অসঙ্গত হতে পারবে না।

অর্থাৎ কোম্পানির হাতে পরিবর্তনের ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতারও সীমা আছে।

- তাহলে Articles পরিবর্তনেরও কি সীমাবদ্ধতা আছে?

অবশ্যই।

Articles পরিবর্তন করে—

Companies Act-এর বিরুদ্ধে যাওয়া যাবে না।

Memorandum-এর সঙ্গে অসঙ্গত কোনো নিয়ম তৈরি করা যাবে না।

আইনবিরোধী কোনো ব্যবস্থা বৈধ করা যাবে না।

সদস্যদের ওপর ইচ্ছেমতো অতিরিক্ত দায় চাপানো যাবে না।

Majority তাদের ক্ষমতা ব্যবহার করে minority shareholders-এর প্রতি অন্যায় করতে পারবে না।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—
পরিবর্তনটি কোম্পানির সামগ্রিক স্বার্থে bona fide হতে হবে।

- এবার আসি এমন একটি বিষয়ে, যা সাধারণ মানুষের জন্যও গুরুত্বপূর্ণ—Constructive Notice

কোম্পানির Memorandum ও Articles সাধারণত public documents।

তাই কোম্পানির সঙ্গে লেনদেন করা একজন outsider-কে ধরে নেওয়া হয় যে তিনি এসব public documents-এর বিষয়বস্তু সম্পর্কে জানেন।

অর্থাৎ পরে শুধু “আমি Articles-এ কী লেখা আছে জানতাম না”—এমন কথা সবসময় বলে দায় এড়ানো যায় না।

এটাই Constructive Notice-এর মূল ধারণা।

- কিন্তু একজন outsider কি কোম্পানির ভেতরের সবকিছু পরীক্ষা করবেন?

ধরুন, আপনি একটি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক চুক্তি করলেন।

কোম্পানির Articles-এ বলা আছে, নির্দিষ্ট ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে Board বা General Meeting-এর অনুমোদন প্রয়োজন।

আপনি কি এখন কোম্পানির অফিসে গিয়ে প্রতিটি meeting হয়েছে কি না, প্রতিটি resolution নেওয়া হয়েছে কি না—সবকিছু পরীক্ষা করবেন?

বাস্তবে এটি করা কঠিন।

আর এখানেই আসে—

Doctrine of Indoor Management।

- Indoor Management কী?

সহজ ভাষায়—

বাইরের একজন ব্যক্তি কোম্পানির প্রকাশ্য নিয়ম সম্পর্কে জানেন বলে ধরা হবে।

কিন্তু কোম্পানির ভেতরের প্রতিটি procedure ঠিকভাবে অনুসরণ হয়েছে কি না, তা প্রতিবার গিয়ে পরীক্ষা করা তার দায়িত্ব নয়।

অর্থাৎ outsider সাধারণভাবে ধরে নিতে পারেন যে কোম্পানির internal formalities যথাযথভাবে সম্পন্ন হয়েছে।

- Royal British Bank v. Turquand

এই ধারণাটি বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ case হলো—

Royal British Bank v. Turquand।

এই মামলায় কোম্পানির Articles অনুযায়ী নির্দিষ্ট internal approval প্রয়োজন ছিল।

কিন্তু সেই internal procedure যথাযথভাবে সম্পন্ন না করেই কোম্পানির directors একটি borrowing transaction করেছিলেন।

আদালত মূলত outsider-এর স্বার্থকে গুরুত্ব দিয়ে বলেন, বাইরের ব্যক্তিকে কোম্পানির প্রতিটি অভ্যন্তরীণ procedure পরীক্ষা করতে বাধ্য করা যায় না।

এটাই পরবর্তীতে “Turquand Rule” বা Doctrine of Indoor Management নামে পরিচিত হয়।

- তাহলে Constructive Notice আর Indoor Management-এর পার্থক্য কী?

খুব সহজভাবে মনে রাখুন—

Constructive Notice বলে—

“কোম্পানির public documents আপনি জানেন বলে ধরে নেওয়া হবে।”

Indoor Management বলে—

“কোম্পানির ভেতরের সব procedure আপনি গিয়ে পরীক্ষা করতে বাধ্য নন।”

অর্থাৎ একজন outsider-এর জন্য—

Public documents জানা → দায়িত্ব।

Internal procedure তদন্ত করা → সাধারণভাবে বাধ্যতামূলক নয়।

- তবে Indoor Management মানেই সবসময় সুরক্ষা নয়

যদি outsider নিজেই জানেন যে কোম্পানির internal procedure ঠিকভাবে মানা হয়নি, তাহলে তিনি সবসময় এই doctrine-এর সুবিধা নিতে পারবেন না।

আবার পরিস্থিতি যদি এতটাই সন্দেহজনক হয় যে বিষয়টি নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন ছিল, সেক্ষেত্রেও protection সীমিত হতে পারে।

অর্থাৎ Indoor Management-এর অর্থ হলো না যে outsider চোখ বন্ধ করে যেকোনো transaction করতে পারবেন।

- সবশেষে সহজ করে মনে রাখুন

MOA
→ কোম্পানির মৌলিক উদ্দেশ্য ও ক্ষমতার সীমা।

AOA
→ কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার নিয়ম।

Constructive Notice
→ Public documents সম্পর্কে outsider জানেন বলে ধরে নেওয়া হয়।

Indoor Management
→ কোম্পানির ভেতরের প্রতিটি procedure outsider-কে তদন্ত করতে হয় না।

আর Indoor Management-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ case—

Royal British Bank v. Turquand।

এই একটি উদাহরণ মনে রাখলেই পুরো বিষয়টি অনেক সহজ হয়ে যাবে।
- Jahangir Hossain LLB

copy post

চার মাসের ছেলে জুনউকে নিয়ে সিউল থেকে সান ফ্রান্সিসকোগামী প্রায় ১০ ঘণ্টার ফ্লাইটে উঠেছিলেন এক মা। শিশুটির প্রথম বিমানযাত্...
10/09/2026

চার মাসের ছেলে জুনউকে নিয়ে সিউল থেকে সান ফ্রান্সিসকোগামী প্রায় ১০ ঘণ্টার ফ্লাইটে উঠেছিলেন এক মা। শিশুটির প্রথম বিমানযাত্রা হওয়ায় কান্নায় অন্য যাত্রীরা বিরক্ত হতে পারেন - এই আশঙ্কায় তিনি ২০০টির বেশি গুডি ব্যাগ বিতরণ করেন। ব্যাগে ছিল কোরিয়ান মিষ্টি, ইয়ারপ্লাগ ও শিশুটির পক্ষ থেকে লেখা চিঠি। মজার বিষয়, পুরো যাত্রায় জুনউ প্রায় কোনো শব্দই করেনি।

তারা নাকি রোনালদোকে চিনে না, ইলন মাস্ক বা অন্যান্য যত নামিদামি মানুষ আছে তাদের চিনে না। এমনকি এরা নাকি এনড্রয়েড ফোন ও ইউ...
01/09/2026

তারা নাকি রোনালদোকে চিনে না, ইলন মাস্ক বা অন্যান্য যত নামিদামি মানুষ আছে তাদের চিনে না। এমনকি এরা নাকি এনড্রয়েড ফোন ও ইউস করে না! ক্যামেরা আছে শুধু ছবি তোলার জন্য ভিডিও ও করা যায় না!

"Ruhicent বাংলা" উনার করা এই ই*হু*দীরে নিয়ে একটা ডকু'মে'ন্টারি দেখলাম৷ দেখে তো মনে হচ্ছে আমরা ধ্বং/সে/র খুব কাছাকাছি আছি সব মুসলমানদের এইটা দেখা উচিচ৷

বিখ্যাত ট্রাভেল ডকু'মে'ন্টারি ব্লগার রুহি চেনেট এর এই ডকুমেন্টারি দেখে অনেক অজানা তথ্য জানতে পারলাম।

ভিডিওতে উঠে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে তুলে ধরা হলো৷

১. তারা নিচের একটি কক্ষে দিনে তিনবার প্রার্থনা করে এবং সারাদিন গবেষণা ও পড়াশোনা করে। তাদের বক্তব্য অনুযায়ী, তারা প্রতিদিন ১০ ঘণ্টারও বেশি পড়াশোনা করে। সেখানে প্রায় ৫০০ জন ছেলে রয়েছে, যাদের বেশিরভাগই ই'স*রা*ইল থেকে এসেছে। তারা বলছিল, একজন মা যেমন স'ন্তা'ন প্রসবের সময় নয় মাসের মধ্যে শেষ মাসে সবচেয়ে বেশি ক'ষ্ট করেন, তেমনি পৃথিবীও এখন শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের বিশ্বাস, খুব শিগগিরই মাসীহ (দা*জ্জা*ল) আসবেন এবং পবিত্র ভূমিতে তৃতীয় ম'ন্দি'র নির্মাণ করে তারা সেখানে ফিরে যাবেন।

২. তারা কেউ মোবাইল, ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করে না। কারণ, তারা বিশ্বাস করে এসব তাদের রুহানিয়াত ও ঈশ্বরের প্রতি মনোযোগ ন*ষ্ট করে দেয়। সুতরাং, এসব থেকে বিরত না থাকলে ইবাদতের স্বাদ ন"ষ্ট হবে এবং তাদের মধ্যে আ'ধ্যা'ত্মি'কতা অবশিষ্ট থাকবে না।

৩. তাদের আয়-রোজগার ও ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হলে তারা বলে, এসব নিয়ে এত চিন্তা করার কিছু নেই; ঈশ্বরই ব্যবস্থা করে দেবেন।

৪. তারা ই'বা'দতের শুরুতেই দান করে এবং জেরুজালেমের দিকে মুখ করে ইবাদত করে। তাদের ইবাদতখানায় স্কুল, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দান বাক্স রয়েছে। তারা সেসব বাক্সে দান করে।

৫. তারা বারবার জিজ্ঞেস করছিল, ‘আপনি ই*হু*দি কি না?’ কারণ, তারা ই**হু'দি ছাড়া অন্যদের সঙ্গে কথা বলতে পছন্দ করে না। এমনকি যোগাযোগের জন্য তাদের আলাদা মোবাইলও রয়েছে। তারা ভিডিও ক্যামেরা পছন্দ করে না; প্রয়োজন হলে ছবি তোলে। ইন্টারনেটের কথা তো বাদই দিলাম — টিভি, সিনেমা ইত্যাদি সম্পর্কেও তাদের তেমন কোনো ধারণা নেই। কোনো খেলোয়াড় বা সেলিব্রিটির নামও তারা জানে না। তারা জানে কেবল তাদের রাব্বি বা ধর্মগুরু কী বলেছেন এবং তিনি কোথায় থাকেন।

৬. তারা সাধারণত ১০ জনের কম স'ন্তা'ন নেয় না; অর্থাৎ তাদের পরিবারে সন্তানসংখ্যা অনেক বেশি। স'ন্তা'ন নেওয়া বা স'ন্তা'ন নেওয়া বন্ধ করার মতো বিষয়েও তাদের রাব্বি বা প্রধান ধর্মগুরুর কাছে যেতে হয়। কারণ, তারা তাঁর কথাকে ঈশ্বরের নির্দেশের মতোই বিশ্বাস করে। তাদের দাবি অনুযায়ী, প্রতি ২০ বছর পরপর তাদের জনসংখ্যা প্রায় দ্বি*গু*ণ হয়ে যায়।

৭. তাদের নিজস্ব বিচারব্যবস্থা রয়েছে, যেখানে তারা তাওরাত অনুযায়ী বি*চার করে। এমনকি তারা নিজেদের মধ্যে একে অপরকে খুবই সহযোগিতা করে। নিজেদের মধ্যে যোগাযোগ ও পরস্পরকে সাহায্য করতে তারা খুব পছন্দ করে। তাদের নিজস্ব পু'লিশ**বাহিনীও রয়েছে, যারা টহল দেয় এবং কোনো ই*হু*দি নারী অ'শা'লীন পো'শা'ক পরেছেন কি না বা মাথা ঢেকে চলছেন কি না, সেদিকেও খেয়াল রাখে। তাদের নিজস্ব অ্যাম্বুলেন্সও রয়েছে। এক কথায়, তাদের নিজস্ব ব্যবস্থাপনার প্রায় সবকিছুই রয়েছে।

৮. তাদের নারীরা বেশি স"ন্তা'ন নেওয়া কিংবা টিভি-সিনেমা দেখতে না পারা নিয়ে কোনো অভি-যো'গ করে না। তারাও শালীন পোশাক পরেন এবং ই'বা'দ'তের জন্য ইবা'দ'তগাহে যান। তবে ইবাদতগাহে তাঁদের জন্য আলাদা জায়গা রয়েছে, যেখানে কাঁচ দিয়ে ঘেরা পৃথক অংশে তাঁদের ইবাদত করতে হয়।

এখন একবার আমাদের কথা চিন্তা করেন? আমরা তাহলে কতটা ধোঁ*কা*র মধ্যে পড়ে আছি?
আর এদের মূল উদ্দেশ্য কি?

#কালেক্টেড #ইহুদি

মালয়েশিয়ায় নতুন কর্মী হিসেবে যাওয়ার ক্ষেত্রে মেডিকেল এর আগে BMET নিবন্ধন বাধ্যতামূলক।নিচের ধাপগুলো অনুসরণ করতে হয়:১. BME...
23/08/2026

মালয়েশিয়ায় নতুন কর্মী হিসেবে যাওয়ার ক্ষেত্রে মেডিকেল এর আগে BMET নিবন্ধন বাধ্যতামূলক।
নিচের ধাপগুলো অনুসরণ করতে হয়:

১. BMET নিবন্ধন

* NID ও পাসপোর্ট দিয়ে BMET/OEP প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে।
* নিবন্ধনের মাধ্যমে আপনি সরকারি অভিবাসী কর্মী ডাটাবেজে অন্তর্ভুক্ত হবেন।

২. চাকরির চাহিদা ও নির্বাচন

* অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বা বৈধ চাকরির অফারের ভিত্তিতে কর্মী নির্বাচন করা হয়।
* মালয়েশিয়ার নিয়োগকর্তা ও ভিসা যাচাই সম্পন্ন হয়।

৩. মেডিকেল পরীক্ষা

* নির্ধারিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।
* মেডিকেলে উত্তীর্ণ না হলে পরবর্তী ধাপে যাওয়া যায় না।

৪. ভিসা ও পাসপোর্ট প্রসেসিং

* কর্মসংস্থান ভিসা (Employment Visa) সংগ্রহ ও পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং করা হয়।

৫. প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (PDO)

* বিদেশ যাওয়ার আগে বাধ্যতামূলক ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশ নিতে হয়।
* সেখানে মালয়েশিয়ার আইন, কর্মীদের অধিকার, নিরাপত্তা ও জরুরি সহায়তা সম্পর্কে জানানো হয়।

৬. BMET ইমিগ্রেশন ক্লিয়ারেন্স

* মেডিকেল, ভিসা ও PDO সম্পন্ন হওয়ার পর BMET-এর কাছে বহির্গমন ছাড়পত্রের আবেদন করতে হয়।
* প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে ক্লিয়ারেন্স অনুমোদন দেওয়া হয়।

৭. BMET স্মার্ট কার্ড / EC Card

* ক্লিয়ারেন্স অনুমোদনের পর BMET Smart Card বা Emigration Clearance Card ইস্যু করা হয়।
* বিমানবন্দরে এই কার্ড দেখাতে হয়।

৮. ফ্লাইট ও মালয়েশিয়া যাত্রা

* এয়ার টিকিট সংগ্রহ করে বিমানবন্দরে BMET ক্লিয়ারেন্স যাচাইয়ের পর মালয়েশিয়ায় যাত্রা করা যায়।

প্রয়োজনীয় কাগজপত্র

* পাসপোর্ট
* জাতীয় পরিচয়পত্র (NID)
* পাসপোর্ট সাইজ ছবি
* মেডিকেল রিপোর্ট
* চাকরির চুক্তিপত্র (Employment Contract)
* কর্মসংস্থান ভিসা
* PDO সনদ
* BMET ক্লিয়ারেন্স/স্মার্ট কার্ড

𝑻𝒉𝒆 𝑮𝒓𝒆𝒂𝒕𝒆𝒔𝒕 𝑶𝒇 𝑨𝒍𝒍 𝑻𝒊𝒎𝒆 🐐On this day in 2005, an 18 Y/O boy made his debut and was sent off 47 seconds after entering t...
23/08/2026

𝑻𝒉𝒆 𝑮𝒓𝒆𝒂𝒕𝒆𝒔𝒕 𝑶𝒇 𝑨𝒍𝒍 𝑻𝒊𝒎𝒆 🐐

On this day in 2005, an 18 Y/O boy made his debut and was sent off 47 seconds after entering the pitch. This boy is now Argentina's,

- World cup winner
- Most caped player
- All-time top score
- All-time top assist provider

Leo Messi 🐐

কেন মালয়েশিয়াতে পড়তে আসবেন বাংলাদেশে না পড়েঃThe QS World University Rankings 2027 এ থাকা মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোর লি...
21/08/2026

কেন মালয়েশিয়াতে পড়তে আসবেন বাংলাদেশে না পড়েঃ
The QS World University Rankings 2027 এ থাকা মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোর লিস্ট।

এবার বাংলাদেশের টপ র‍্যাঙ্কড ইউনিভার্সিটিগুলো দেখি,

University of Dhaka #600

BUET #901-950

Private University :

1st) North South University (901-950)

2nd) BRAC (1001-1200), Daffodil (1001-1200)

3rd) AIUB(1401+)

কী বিশাল ব্যবধান!

বাংলাদেশের বেস্ট ইউনিভার্সিটিগুলোও গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে কয়েক ডজন মালয়েশিয়ান ইউনিভার্সিটির পিছনে...

20/08/2026

Muslim population across the world :

🇮🇳 India - 14.6%
🇺🇸 United States - 1.1%
🇵🇰 Pakistan - 96.5%
🇧🇩 Bangladesh - 91%
🇨🇳 China - 1.3%
🇷🇺 Russia - 8%
🇯🇵 Japan - 0.1%
🇰🇷 South Korea - 0.1%
🇰🇵 North Korea - 3000
🇳🇬 Nigeria - 52%
🇰🇪 Kenya - 11.2%
🇺🇬 Uganda - 14%
🇿🇦 South Africa - 1.9%
🇪🇬 Egypt - 90.6%
🇮🇷 Iran - 98%
🇸🇦 Saudi Arabia - 96.2%
🇦🇪 United Arab Emirates - 72%
🇬🇧 United Kingdom - 8%
🇩🇪 Germany - 6.7%
🇫🇷 France - 10.38%
🇮🇹 Italy - 4.8%
🇪🇸 Spain - 5%
🇳🇱 Netherlands - 5%
🇧🇪 Belgium - 7.6%
🇵🇹 Portugal - 0.4%
🇳🇴 Norway - 3.2%
🇸🇪 Sweden - 7.1%
🇨🇭 Switzerland - 5.9%
🇮🇪 Ireland - 1.4%
🇹🇷 Türkiye - 95%
🇦🇺 Australia - 3.2%
🇳🇿 New Zealand - 1.5%
🇨🇦 Canada - 4.9%
🇲🇽 Mexico - 0.01%
🇧🇷 Brazil - 0.02%
🇲🇾 Malaysia - 63.5%
🇮🇩 Indonesia - 87.1%
🇹🇭 Thailand - 5.4%
🇻🇦 Vatican City - 0%

Address

Bandar Sunway
Kuala Lumpur
46150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omar's Malaysian Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share