29/05/2021
বিশ্ব মানচিত্রের বুকে ওমান হচ্ছে আরব মুল্লুকের (গালফের অন্তর্ভুক্ত) একটা আদর্শিক দেশ এবং এই দেশে ৮ (আট) লাখের মতো বাংলাদেশি মানুষ কাজ করে।
★ গত একমাসের উপরে ওমানের সাথে বাংলাদেশের সকল ফ্লাইট বন্ধ রয়েছে, অনেক প্রবাসী দেশে যাওয়া নিয়ে বিপাকে আছেন, তার উপর ওমানে আউটপাস চলছে, বৈধ কাগজপত্র নেই এমন অনেক বাংলাদেশি প্রবাসী জেল ও জরিমানা ছাড়াই দেশে যাওয়ার সুযোগ পেয়েছেন, কিন্তু ওমানের সাথে বাংলাদেশের সকল ফ্লাইট বন্ধ থাকার কারনে, ওমান প্রবাসীরা টিকিট ও হোটেল বুকিং করেও আসা-যাওয়া করতে পারতেছেন না, ওমান প্রবাসীরা এতে অর্থনৈতিক, মানসিক ও শারীরিকভাবে অনেক কষ্টে আছেন এবং দুশ্চিন্তায় আছেন!
#সমস্যা_সমূহ
#একঃ আউটপাশে যাবেন বলে অনেকেই কাজ ছেড়ে দিয়েছিলেন, তাদের এখন কোনো কাজ নেই, এমতাবস্থায় তাদের থাকা-খাওয়াও খুবই কষ্টকর হচ্ছে।
#দুইঃ অনেকেই বিমানের টিকিট করার সাথে সাথে প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য অনলাইনের মাধ্যমে হোটেল বুকিং করেছেন, হোটেল বুকিং এর এই অর্থ ফেরত পাবেন কিনা, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
#তিনঃ অনেক অসুস্থ প্রবাসী রয়েছেন, যাদের জন্য জরুরিভিত্তিতে দেশে যাওয়া আবশ্যক।
#চারঃ অনেকেরই মা-বাবা, স্ত্রী-সন্তান (প্রিয়জনেরা) অসুস্থ, তাদেরকে দেখার জন্য অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন।
#পাঁচঃ অনেকের কোম্পানী থেকে নির্দিস্ট সময়ে ছুটি নির্ধারণ করা থেকে, তারা টাইম মুতাবেক ছুটি না কাটাতে পারলে, পরবর্তীতে দেশে যাওয়ার জন্য নির্ধারিত ছুটি পাওয়াটাও প্রায়ই অসম্ভব!
#ছয়ঃ অনেকেই ভিসা পুনরায় রিনিউ না করে, কেনসেল নিয়ে দেশে চলে যাবে, তারা তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই না যেতে পারলে, ভিসা শেষ হওয়ার পরে যেতে চাইলে, বিলম্বিত সময়ের হিসাব করে জরিমানা দিয়ে দেশে যেতে হবে।
#সাতঃ এছাড়াও বিভিন্ন জরুরি ও স্বাভাবিকভাবে দেশে যাওয়া এবং কর্মস্থলে ফিরে আসার জন্য ওমান-বাংলাদেশের মধ্যকার ফ্লাইট চালু হওয়া অত্যান্ত জরুরি হয়ে পড়েছে, যার জন্য অসংখ্য গরিব-দুঃখী-মেহনতি মানুষ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকে তাকিয়ে আছে।
#মূল_বক্তব্যঃ
অতএব, যতো তাড়াতাড়ি সম্ভব, ওমানের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইট চালু করার সুব্যবস্থা করতে আপনাদের সুদৃষ্টি কামনা করছি।